বিষয়বস্তুতে চলুন

আদ্রা জংশন রেলওয়ে স্টেশন

আদ্রা জংশন
ভারতীয় রেল জংশন স্টেশন
আদ্রা রেলওয়ে স্টেশন ভবন ও প্রবেশ পথ
অবস্থানআদ্রা, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩°২৯′৪৬″ উত্তর ৮৬°৪০′২৬″ পূর্ব / ২৩.৪৯৬° উত্তর ৮৬.৬৭৪° পূর্ব / 23.496; 86.674
উচ্চতা২৪৬ মিটার (৮০৭ ফুট)
লাইনআসানসোল-টাটানগর-খড়গপুর লাইন, আদ্রা-গোমো লাইন, আদ্রা-বাঁকুড়া-খড়গপুর লাইন
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনআদর্শ‌
পার্কিংপাওয়া যায়
অন্য তথ্য
স্টেশন কোডADRA
অঞ্চল দক্ষিণ পূর্ব রেল
বিভাগ আদ্রা রেল বিভাগ
ইতিহাস
চালু১৮৯১
বৈদ্যুতীকরণ১৯৬১-৬২
আগের নামবেঙ্গল নাগপুর রেলওয়ে
অবস্থান
মানচিত্র

আদ্রা রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার আদ্রা শহরকে রেল-পরিষেবা প্রদান করে। এটি একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। বিভিন্ন দিক থেকে রেল ট্র্যাক এসে আদ্রায় মিলিত হয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৭০ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়েইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির যৌথ উদ্যোগে হাওড়া-এলাহাবাদ-মুম্বই লাইন নির্মিত হয়।[] ১৮৮৭ সালে নাগপুর ছত্তীসগঢ় রেলওয়ের মানোন্নয়নের জন্য বেঙ্গল নাগপুর রেলওয়ে গঠিত হয়। সেই সময় এই রেলপথ বিলাসপুর হয়ে আসানসোল পর্যন্ত প্রসারিত ছিল। এই রেলপথের উদ্দেশ্য ছিল এলাহাবাদকে এড়িয়ে হাওড়া-মুম্বই যাত্রাপথের একটি ক্ষুদ্রতর লাইন তৈরি করা। ১৮৯১ সালের ১ ফেব্রুয়ারি নাগপুর থেকে আসানসোল পর্যন্ত হাওড়া–দিল্লি প্রধান লাইনে বেঙ্গল নাগপুর রেলওয়ের মেন লাইনটি পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়া হয়।[] যদিও ১৯০০ সালে পশ্চিমে খড়গপুরের সঙ্গে যুক্ত হওয়ার পরই দক্ষিণে হাওড়া স্টেশনের সঙ্গে এই স্টেশনটি যুক্ত হয়।[]

১৯০৭ সালে বেঙ্গল নাগপুর রেলওয়ে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের মেন লাইনে গোমো স্টেশনের সঙ্গে যুক্ত হয়। ১৯১৩ সালে মোহুদা-চন্দ্রপুরা ব্রাঞ্চ লাইনটি খুলে দেওয়া হয়।[]

বৈদ্যুতিকরণ

[সম্পাদনা]

১৯৬১-৬২ সালে আসানসোল-পুরুলিয়া বিভাগটির বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হয়।[]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "IR History: Early Days – II"Chronology of railways in India, Part 2 (1870 - 1899)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১২
  2. 1 2 "Major Events in the Formation of S.E. Railway"। South Eastern Railway। ১৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১২
  3. R.P.Saxena। "Indian Railway History timeline"। ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১২
  4. "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]
বহিঃস্থ ভিডিও
video icon ট্রেন আদ্রা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে