দুর্গাপুর রেলওয়ে স্টেশন
অবয়ব
দুর্গাপুর রেলওয়ে স্টেশন | |
|---|---|
| ভারতীয় রেল স্টেশন | |
দুর্গাপুর রেল স্টেশন | |
| অবস্থান | দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ |
| স্থানাঙ্ক | ২৩°২৯′৪৩″ উত্তর ৮৭°১৯′০৩″ পূর্ব / ২৩.৪৯৫৩° উত্তর ৮৭.৩১৭৪° পূর্ব |
| উচ্চতা | ৭১ মিটার (২৩৩ ফুট) |
| মালিকানাধীন | ভারতীয় রেল |
| পরিচালিত | পূর্ব রেল |
| লাইন | বর্ধমান-আসানসোল শাখা হাওড়া–দিল্লি প্রধান লাইন হাওড়া-গয়া-দিল্লি লাইন হাওড়া-এলাহাবাদ-মুম্বাই লাইন |
| প্ল্যাটফর্ম | ৫ |
| নির্মাণ | |
| গঠনের ধরন | আদর্শ |
| পার্কিং | হ্যাঁ |
| সাইকেলের সুবিধা | হ্যাঁ |
| অন্য তথ্য | |
| স্টেশন কোড | DGR |
| বিভাগ | আসানসোল |
| ইতিহাস | |
| চালু | ১৮৫৫ |
| বৈদ্যুতীকরণ | ১৯৬৫-১৯৬৬ |
| আগের নাম | ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি |
| অবস্থান | |
দুর্গাপুর রেল স্টেশন হল দুর্গাপুর মহানগরীর প্রধান রেল স্টেশন। এটি বর্ধমান-আসানসোল রেলপথে অবস্থিত। এটি বর্তমানে ভারতের একটি আদর্শ বা মডেল স্টেশন হিসাবে ঘোষিত হয়। এই স্টেশন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এই স্টেশন দুর্গাপুর শহর ও পার্শবর্তী শিল্প এলাকার রেল পরিসেবা প্রদান করে।[১]
দুর্গাপুর এবং হাওড়া দূরত্ব ১৭১ কিলোমিটার (মেইন লাইন হয়ে) বা ১৫৪ কিমি (কর্ড লাইন হয়ে)। এর মধ্যবর্তী পুরো বেল্ট এবং ধানবাদ অবধি ও তার পরের এলাকা শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত।
ইতিহাস
[সম্পাদনা]১৮৫৪ সালের ১৫ অগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। এটিই ছিল পূর্ব ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন। ১৮৫৫ সালে এই ট্র্যাকটি রানিগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (পিডিএফ)। Provisional Population Totals, Census of India 2011। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩।
- ↑ "IR Hisory: Early Days I , Part I 1832-1869"। IRFCA। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে দুর্গাপুর রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।