রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন
রামপুরহাট জংশন | |
|---|---|
| ভারতীয় রেল স্টেশন | |
স্টেশনের প্রধান ভবন | |
| অবস্থান | রামপুরহাট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
| স্থানাঙ্ক | ২৪°১০′৪৫″ উত্তর ৮৭°৪৬′৫৫″ পূর্ব / ২৪.১৭৯১৭° উত্তর ৮৭.৭৮১৯৪° পূর্ব |
| উচ্চতা | ৩৭ মিটার (১২১ ফুট) |
| মালিকানাধীন | ভারতীয় রেল |
| পরিচালিত | পূর্ব রেল |
| লাইন | সাহেবগঞ্জ লুপ রামপুরহাট-জাসিডিহ রেলপথ |
| প্ল্যাটফর্ম | ৬ |
| রেলপথ | ১৩ |
| নির্মাণ | |
| গঠনের ধরন | আদর্শ |
| পার্কিং | হ্যাঁ |
| অন্য তথ্য | |
| অবস্থা | সক্রিয় |
| স্টেশন কোড | আরপিএইচ ( RPH) |
| অঞ্চল | পূর্ব রেল |
| বিভাগ | হাওড়া রেল বিভাগ |
| বৈদ্যুতীকরণ | হ্যাঁ |
| অবস্থান | |
![]() | |
রামপুরহাট রেলওয়ে স্টেশন, ( স্টেশন কোড আরপিএইচ ) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহরের একটি রেলওয়ে স্টেশন। [১] এটি পূর্ব রেলওয়ে জোনের ৭ম ব্যস্ততম রেলওয়ে স্টেশন এবং বীরভূম জেলার বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন | এই স্টেশনটি পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া বিভাগের (Howrah railway division) অন্তর্গত তৃতীয় ব্যস্ততম স্টেশন |এই স্টেশনটি রামপুরহাট শহরকে পরিষেবা প্রদান এবং আশেপাশের জেলা এবং রাজ্যগুলির সাথে গুরুত্বপূর্ণ সংযোগ প্রদানের জন্য বিখ্যাত। এই স্টেশন থেকে কলকাতা , উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ ভারত ছারাও ভারতের প্রায় প্রতিটি অংশের যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। রামপুরহাট স্টেশনের মধ্য দিয়ে কিছু ট্রেন উত্তর ভারত ও পশ্চিম ভারত ও যাতায়ত করে। এটি ২৪.১০ ডিগ্রি উত্তর ৮৭.৪৭ ডিগ্রি পূর্বে অবস্থিত। [২] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৩৭ মিটার (১২১ ফুট)। প্রতিদিন ১৪০ টিরও বেশি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন রামপুরহাট স্টেশন দিয়ে যাতায়াত করে, যার মধ্যে ১৯টি শুরু এবং শেষ ট্রেন রয়েছে।
