আবদুল ওয়াহহাব পীরজী
আবদুল ওয়াহহাব পীরজী হুজুর | |
|---|---|
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৮৯০ |
| মৃত্যু | ২৯ সেপ্টেম্বর ১৯৭৬ (বয়স ৮৫–৮৬) |
| সমাধিস্থল | আজিমপুর গোরস্থান |
| ধর্ম | ইসলাম |
| জাতীয়তা | বাংলাদেশি |
| সন্তান | পীরজাদা রশীদ আহমদ |
| পিতামাতা |
|
| জাতিসত্তা | বাঙালি |
| যুগ | আধুনিক |
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
| আন্দোলন | দেওবন্দি |
| প্রধান আগ্রহ | হাদিস, ফিকহ, তাসাউফ, শিক্ষা |
| উল্লেখযোগ্য কাজ | জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা |
| যেখানের শিক্ষার্থী | দারুল উলুম দেওবন্দ |
| শিক্ষক | |
| মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন | |
| দেওবন্দি আন্দোলন |
|---|
| সিরিজের অংশ |
আবদুল ওয়াহহাব পীরজী (সাধারণত পীরজী হুজুর নামেই পরিচিত[১]; ১৮৯০ – ২৯ সেপ্টেম্বর ১৯৭৬) ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক নেতা। তিনি জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা মাদ্রাসার সহপ্রতিষ্ঠাতা ও প্রথম মহাপরিচালক। তিনি বহু খ্যাতিমান আলেমের উস্তাদ। আধ্যাত্মিকতায় তিনি আশরাফ আলী থানভী ও জাফর আহমদ উসমানির শিষ্য ছিলেন।
জীবনী
[সম্পাদনা]আবদুল ওয়াহহাব ১৮৯০ সালে কুমিল্লা জেলার হোমনা থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আহসানুল্লাহ। নিজগ্রামে প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি ঢাকার মুহসিনিয়া মাদ্রাসায় ভর্তি হন। তারপর আরও উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি দারুল উলুম দেওবন্দ চলে যান। দেওবন্দে তিনি আনোয়ার শাহ কাশ্মীরির কাছে হাদিস ও আব্দুল ওয়াহেদ এলাহাবাদীর নিকট তাজবিদ শিক্ষা করেন। জাফর আহমদ উসমানিও তার শিক্ষক ছিলেন।[২]
তিনি প্রথমে আশরাফ আলী থানভীর নিকট তাসাউফের শিক্ষা নেন। তারপর জাফর আহমদ উসমানির কাছেও বায়আত গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় তার কর্মজীবনের সূচনা হয়। ১৩৩৯ সালে তিনি জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসাটির প্রথম মহাপরিচালক ছিলেন।[৩]
১৯৭৬ সালের ২৯ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- 1 2 সম্পাদনা পরিষদ (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ ১ম খণ্ড। শেরেবাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃ. ২৭। আইএসবিএন ৯৫৪-০৬-০২২-৭।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: দৈর্ঘ্য পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - ↑ নিজামপুরী, আশরাফ আলী (২০১৩)। দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান) (১ম সংস্করণ)। হাটহাজারী, চট্টগ্রাম: সালমান প্রকাশনী। পৃ. ১১৪। আইএসবিএন ১১২০০৯২৫০-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - ↑ নিজামপুরী ২০১৩, পৃ. ১১৫।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- আমীরুল ইসলাম, মাওলানা (২০১২)। সোনার বাংলা হীরার খনি ৪৫ আউলিয়ার জীবনী। ৫০, বাংলাবাজার, ঢাকা: কোহিনূর লাইব্রেরী। পৃ. ৮৯–৯১।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) - আলম, মোঃ মোরশেদ (২০১৪)। হাদিস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান। পিএইচডি অভিসন্দর্ভ (অভিসন্দর্ভ)। ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃ. ৯৬। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২১।
{{অভিসন্দর্ভ উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য)
- ১৮৯০-এ জন্ম
- ১৯৭৬-এ মৃত্যু
- দেওবন্দি ব্যক্তি
- মাতুরিদি ব্যক্তি
- হানাফী ব্যক্তি
- দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষার্থী
- সুন্নি ইসলামের পণ্ডিত
- হানাফি ফিকহ পণ্ডিত
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- মুসলিম ধর্ম প্রচারক
- মুসলিম পণ্ডিত
- ঢাকা মোহসিনীয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী
- ১৮৯৫-এ জন্ম
- ২০শ শতাব্দীর বাঙালি
- বাঙালি আলেম
- কুমিল্লা জেলার ব্যক্তি
- বাংলা ভাষার লেখক
- বাঙালি লেখক
- বাংলাদেশী সুন্নি মুসলিম পণ্ডিত
- মাজাহির উলুম, সাহারানপুরের প্রাক্তন শিক্ষার্থী
- আজিমপুর গোরস্থানে সমাধিস্থ
- জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শিক্ষক