শাহীনুর পাশা চৌধুরী
মাওলানা শাহীনূর পাশা চৌধুরী অ্যাডভোকেট | |
|---|---|
| সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৫ – ২০০৬ | |
| পূর্বসূরী | আব্দুস সামাদ আজাদ |
| উত্তরসূরী | এম. এ. মান্নান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৬৯ জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ |
| রাজনৈতিক দল |
|
| প্রাক্তন শিক্ষার্থী | |
| জীবিকা | রাজনীতিবিদ , আইনজীবী, শিক্ষক |
শাহীনূর পাশা চৌধুরী (জন্ম: ১৯৬৯)একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
জন্ম ও প্রথমিক জীবন
[সম্পাদনা]শাহীনূর পাশা চৌধুরী ১৯৮৫ সালে সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। সিলেটের রাজা জি.সি (গিরীশ চন্দ্র) হাইস্কুল থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাশ করেন। মুরারিচাঁদ কলেজে থেকে ১৯৮৯ সালে এইচএসসি ও ডিগ্রী পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এমএ পাশ করেন। এর পর সিলেট ল'কলেজ থেকে ১৯৯৬ সালে এলএলবি অর্জন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]শাহীনূর পাশা চৌধুরী সিলেট থেকে প্রকাশিত সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা মাসিক তৌহিদী পরিক্রমা’র সম্পাদক এবং জামিয়া দারুল কুরআন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]শাহীনূর পাশা চৌধুরী ১৯৯১ সালে রাজনৈতিক জীবনের শুরু করেন। তিনি ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা সভাপতি ছিলেন।
২০০৫ সালের সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে তিনি চারদলীয় জোট প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৪]
১৬ ডিসেম্বর ২০২৪ সালে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।[৫] বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা মার্কা নিয়ে অংশগ্রহণ করে জামানত হারান।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "শাহীনূর পাশা চৌধুরী"। প্রথম আলো। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯।
- ↑ "১০ বছর পর আবার তাঁরা মুখোমুখি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীশূন্য বিএনপি"। বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯।
- ↑ "বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা শাহীনুর পাশা চৌধুরী"। Ourislam24.com। ১৬ ডিসেম্বর ২০২৪। ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "সুনামগঞ্জে জামানত হারালেন ১২ প্রার্থী"। দৈনিক যুগান্তর। ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১২৩–১২৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
- জীবিত ব্যক্তি
- অষ্টম জাতীয় সংসদ সদস্য
- সুনামগঞ্জ জেলার রাজনীতিবিদ
- দেওবন্দি ব্যক্তি
- জামেয়া দরগাহ সিলেটের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মুরারিচাঁদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- সিলেট বিভাগের ইসলামি ব্যক্তিত্ব
- বাঙালি আলেম
- বাংলাদেশী সুন্নি মুসলিম পণ্ডিত
- তৃণমূল বিএনপির সাবেক রাজনীতিবিদ
- হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা
- বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিবিদ
- ১৯৬৯-এ জন্ম
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক রাজনীতিবিদ
- সিলেট জেলার আইনজীবী
- রাজা গিরিশচন্দ্র হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী