প্রবেশদ্বার:জীবনী
জীবনী প্রবেশদ্বার
নির্বাচিত জীবনী
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক যিনি সাধারনভাবে রিয়াজ নামে পরিচিত (জন্ম: ২৬ অক্টোবর, ১৯৭২) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং রিয়াজকে জনসাধারনের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকার এর ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুশমিতা সেনের সাথে কাজ করেছেন।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পূরস্কারে ভূষিত করে। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি যথাক্রমে দুই দুয়ারী (২০০০), দারুচিনি দ্বীপ (২০০৭) এবং কি যাদু করিলা (২০০৮)। রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লোভে পাপ পাপে মৃত্যু এটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে যা সোহানুর রহমান সোহান পরিচালনা করেন। (বাকি অংশ পড়ুন...)
নির্বাচিত বিশেষ চিত্র

লিওনার্দো দা ভিঞ্চি (ইতালীয় Leonardo da Vinci লেওনার্দো দা ভিঞ্চি, পূর্ণ নাম Leonardo di ser Piero da Vinci লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি) (এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী । অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত ভাস্কর, স্হপতি, সংগীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক । লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চী নগরের এক গ্রামে,১৪৫২ সালের ১৫শে এপ্রিল । তাঁর বিখ্যাত শিল্পকর্ম গুলোর মধ্যে মোনালিসা,দ্য লাস্ট সাপার অন্যতম। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই । আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা।এই শিক্ষাগুরুর অধীনেই তিনি ১৪৭৬ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে,বিশেষত চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা অর্জন করেন।১৪৭২ সালে তিনি চিত্রশিল্পীদের গীল্ডে ভর্তি হন এবং এই সময় থেকেই তাঁর চিত্রকর জীবনের সূচনা হয়। ... আরও জানুন
Photo credit:Turin, Royal Library (inv.no. 15571) Source:www.vivoscuola.it : Home : Pic
আপনি জানেন কি...
- ... অন্তরঙ্গ সম্পর্কের খাতিরে মহাত্মা গান্ধীকে "মিকি মাউস" বলে ডাকতেন সরোজিনী নাইডু?
- ...বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন "বাঙালি আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল"?
- ...জয় বাংলা স্লোগানটি জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের ৭ জুনের পূর্বে কখনোও ব্যবহার করেন নি?
- ...বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন?
- ...১৯৪২ সালে মহম্মদ আতাউল গণি ওসমানী যখন মেজর পদে উন্নীত হন, তখন তিনিই ছিলেন তৎকালীন ব্রিটিশ সম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর?
- ...রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পোকে বিজয়া সম্বোধন করে তাঁর রচিত পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন?
উইকিপ্রকল্প
জীবনীর সাথে সম্পর্কযুক্ত উইকিপ্রকল্পগুলিকে নিচে তালিকা আকারে দেওয়া হল:
আরও দেখুন: জীবিত ব্যক্তির জীবনী • Manual of Style (biographies)
এই সপ্তাহের উক্তি
যে কাজগুলি আপনি করতে পারেন
- বিশিষ্ট বিজ্ঞানী ও নোবেল বিজয়ীদের নিয়ে লিখতে পারেন।
- বিশিষ্ট রাজনীতিবীদের জীবনী লিখতে পারেন।
- বিশিষ্ট কবি-সাহিত্যিকদের জীবনী লিখতে পারেন।
- বিশিষ্ট সমাজসেবকদের জীবনী লিখতে পারেন।
- বিশেষ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জীবনী লিখতে পারেন।
- মূল্যায়ন
আগস্ট ১৬-এই দিনের বার্ষিকী
বিষয়শ্রেণী
- জীবনী
- বিজ্ঞানী
- জীব বিজ্ঞানী
- রাষ্ট্রপ্রধান
- নোবেল বিজয়ী
- জীব বিজ্ঞান |
- অর্থনীতি|
- পদার্থবিজ্ঞান |
- রসায়ন |
- শান্তি |
- সাহিত্য
- শিক্ষাবিদ