বিষয়বস্তুতে চলুন

মিজানুর রহমান সাঈদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিজানুর রহমান সাঈদ
পরিচালক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার
অফিসে
২০১২  বর্তমান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1963-06-14) ১৪ জুন ১৯৬৩ (বয়স ৬২)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
জাতিসত্তাবাঙালি
যুগআধুনিক
অঞ্চলবাংলাদেশ
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহফিকহ, ফতোয়া
যেখানের শিক্ষার্থী
মুসলিম নেতা
ওয়েবসাইটmuftimizan.com

মুফতি মিজানুর রহমান সাঈদ (জন্ম: ১৪ জুন ১৯৬৩) একজন বাংলাদেশি ইসলামি স্কলার, হানাফি সুন্নি আলেম, মুফতি, লেখক এবং ধর্মীয় আলোচক।[][][][][][][] তিনি ২০১১ সালে ফতোয়া বিরোধী রায়ে মুফতি হিসেবে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচিত পাঁচজন ওলামার একজন।[][][১০]

শিক্ষা

[সম্পাদনা]

মিজানুর রহমান জামিয়া আশরাফিয়া ফুলগাজী, ফেনী থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া এবং দারুল উলুম হাটহাজারী থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর মিজানুর রহমান উচ্চশিক্ষার জন্য দারুল উলুম করাচি যান। সেখানে তিনি দাওরায়ে হাদীস অধ্যয়ন করেন এবং ইসলামি আইনফিকহ শাস্ত্রে বিশেষত্ব লাভ করেন।তিনি সৌদি আরবের ইবনে সৌদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ থেকে আরবি সাহিত্যে পড়াশুনা করেন।[১১] [১২][১৩]

মিজানুর রহমান ফেনীর ফারুকী ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি কয়েক বছর ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের শিক্ষা সচিব হিসেবে কাজ করেন।[১৪][১৫] ২৬ জানুয়ারী ২০১২ তারিখে তিনি শাইখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির প্রধান ও প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আল-মাদ্রাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, উত্তরা, ঢাকার শাইখুল হাদীস হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন।[১২]

মুফতি মিজান সমসাময়িক ইস্যুতে বিভিন্ন সাময়িকী, জাতীয় ও দৈনিক পত্রিকাতে প্রবন্ধ লিখে থাকেন।[] তাঁর প্রকাশিত বইসমূহের মধ্যে রয়েছে:[১৬]

  • আহকামে লিবাস
  • আহকামে যাকাত
  • শরয়ী মানদণ্ডে মাযহাবী ও লা-মাযহাবী ইত্যাদি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কওমি সনদের স্বীকৃতি : শীর্ষ আলেমদের প্রতিক্রিয়া"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  2. "মিলাদ-কিয়ামের বাহাসে আহলে হক ওলামায়ে কেরামের বিজয় -মুফতি মিজানুর রহমান সাঈদ"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  3. "মসজিদে তারাবির অনুমতি দেয়া হবে?"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  4. "'হিউম্যান মিল্ক ব্যাংক' সম্পর্কে মুফতি তকি উসমানির ফতোয়া"জাগো নিউজ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  5. "Islamic scholars favour fatwa, decry its abuse | bdtodaynews.com"। En.bdtodaynews.com। ২৮ এপ্রিল ২০১১। ৩০ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২
  6. 1 2 "মুফতি মিজানুর রহমান সাঈদের কলাম | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। ৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  7. "বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না দিল্লির মাওলানা সা'দ"চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "IFB appoints 5 ulema as fatwa interpreters"। Banglanews24.com। ১৯ মার্চ ২০১১। ১৮ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২
  9. "মিযানুর রহমান সাইদের পরিচিতি"opinion.bdnews24.com। ২৪ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "Let fatwa prevail"। Thedailystar.net। ২৮ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২
  11. QOWMIPEDIA (১৭ মে ২০১৮)। "শাইখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা,বাংলাদেশ"QOWMIPEDIA (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০
  12. 1 2 "মুহতামীম"। Muftimizan.com। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২
  13. "মহাপরিচালকের পরিচিতি ও জীবনী"শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১
  14. "Law and Our Rights"। Thedailystar.net। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২
  15. "New Age | Newspaper"। Newagebd.com। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. "মুফতি মিযানের বইসমূহ"

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৮–১৪৯।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]