ঝালকাঠি জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 22.6431° N 90.2000° E

ঝালকাঠি জেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
ঝালকাঠি
বিভাগ বরিশাল বিভাগ
স্থানাঙ্ক 22.6431° N 90.2000° E
আয়তন ৭৫৮.০৬ বর্গ কিমি
সময় স্থান বিএসটি (ইউটিসি+৬)
জনসংখ্যা (১৯৯১)
 - ঘণত্ব
 - শিক্ষার হার
৬৯৬০৫৫
 - ৯১৮.২১/কিমি²
 - ৫১.২০%
ওয়েবসাইট: বাংলাপিডিয়া নিবন্ধ
মানচিত্র সংযোগ: ঝালকাঠি জেলার প্রাতিষ্ঠানিক মানচিত্র

ঝালকাঠি জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

পরিচ্ছেদসমূহ

ভৌগোলিক সীমানা [সম্পাদনা]

এ জেলার মোট আয়তন ৭৫৮.০৬ বর্গ কিমি। ঝালকাঠির উত্তর-পূর্বে বরিশাল, দক্ষিণে বরগুনাবিশখালি নদী, এবং পশ্চিমে লোহাগড়া ও পিরোজপুর জেলা

প্রধান নদী [সম্পাদনা]

বিশখালি, সুগন্ধা, ধানসিড়ি, গাবখান, জাংগালিয়াবাসন্ডা

প্রশাসনিক এলাকাসমূহ [সম্পাদনা]

১৮৭৫ সালে ঝালকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভা ৯ টি ওয়ার্ড ও ৪৭ টি মহল্লা নিয়ে গঠিত। এ জেলায় দুইটি পৌরসভা, ৪ টি উপজেলা, ৩২ টি ইউনিয়ন পরিষদ, ৪০০ টি মৌযা, ৪৪৯ টি গ্রাম আছে।

ঝালকাঠি জেলা ৪টি উপজেলায় বিভক্ত। এগুলো হলো:

ইতিহাস [সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলে ১৭ জন মুসলমান সেনাবাহিনী কর্তৃক কুলকাঠিতে নিহত হন। নদী বন্দরের জন্য ঝালকাঠি সবসময় ইউরোপীয়দের আকর্ষণ করেছে। ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্র খুলেছিল। বানিজ্যিক গুরুত্বের জন্য ঝালকাঠিকে দ্বিতীয় কলকাতা বলা হত।

স্বাধীনতা যুদ্ধের সময় ঝালকাঠি সদর উপজেলার রেজাউল করিম ২৪ সদস্য বিশিষ্ট মানিক বাহিনী গড়ে তোলেন। কিছু স্থানীয় রাজাকার এর সহায়তায় ১৬ই জুন,১৯৭১ সালে পাক-হানাদার বাহিনী তাদের হত্যা করে। ২৭শে এপ্রিল হানাদার বাহিনী ঝালকাঠি শহরে আগুন ধরিয়ে দেয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

অর্থনীতি [সম্পাদনা]

প্রধান শস্য: ধান

প্রধান ফল: আম, কলা, তাল, লিচু, নারিকেল, পেwwwqwwয়ারা

শিল্প-কারখানা: বরফকল, ময়দার কল, লবন কারখানা, ধান কল, তেলের কল, বিড়ি কারখানা।

কুটির শিল্প:

চিত্তাকর্ষক স্থান [সম্পাদনা]

সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ী, পুরাতন পৌরসভা ভবন, মাদাবর মসজিদ, সুরিচোরা জামে মসজিদ

স্বাস্থ্য কেন্দ্র [সম্পাদনা]

হাসপাতাল ২ টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪ টি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ২২ টি।

আনুসঙ্গিক নিবন্ধ [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]