আমড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমড়া / Spondias mombin
S. mombin, আমড়া গাছ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
(unranked): Angiosperms
(unranked): Eudicots
(unranked): Rosids
বর্গ: Sapindales
পরিবার: Anacardiaceae
গণ: Spondias
প্রজাতি: S. mombin
দ্বিপদী নাম
Spondias mombin
L.
প্রতিশব্দ

Spondias lutea L.

আমড়া বীজ

আমড়া (ইংরেজিতে Hog Plum) একপ্রকার ফল যা মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষে ফলে। বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. (বা Spondias mombin), পরিবার: Anacardiaceae।

বিবরণ [সম্পাদনা]

বৃক্ষগুলি ২০-৩০ ফুট উঁচু হয়, প্রতিটি যৌগিক পাতায় ৮-৯ জোড়া পত্রক থাকে পত্রদন্ড ৮-১২ ইঞ্চি লম্বা এবং পত্রকগুলো ২-৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি হয়ে যায়। ফলের বীজ কাঁটাযুক্ত। ৫-৭ বছরেই গাছ ফল দেয়। এই ফল কাচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়। ফল, আগস্ট মাসে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত।

আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল। এতে প্রায় ৯০%-ই পানি, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে। ১০০ গ্রাম আমড়ায় ভিটামিন-সি পাওয়া যায় ২০ মিলিগ্রাম, ক্যারোটিন ২৭০ মাইক্রোগ্রাম, সামান্য ভিটামিন-বি, ক্যালসিয়াম ৩৬ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম। আমড়ায় যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকে।[১]

উপকারিতা [সম্পাদনা]

আমড়া বিক্রেতা, সদরঘাট, ঢাকা, ২০০৯
  • ফল ভিটামিন-সি-সমৃদ্ধ (প্রতি ১০০ গ্রাম আমড়ায় ২০ মিলিগ্রাম পাওয়া যায়)।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সহায়তা করে।
  • রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়।
  • অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকায় আমড়া বার্ধক্যকে প্রতিহত করে।[১]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ "ডায়েট:আমড়া", সৈয়দা সালিহা সালিহীন সুলতানা; A টু Z, পৃষ্ঠা ৫, দৈনিক কালের কণ্ঠ; ২০ সেপ্টেম্বর ২০১০।