লিচু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| লিচু / Lychee | |
|---|---|
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| (অবিন্যাসিত): | Angiosperms |
| (অবিন্যাসিত): | Eudicots |
| (অবিন্যাসিত): | Rosids |
| বর্গ: | Sapindales |
| পরিবার: | Sapindaceae |
| উপপরিবার: | Sapindoideae |
| গণ: | Litchi Sonn. |
| প্রজাতি: | L. chinensis |
| দ্বিপদ নাম | |
| Litchi chinensis Sonn.[১] |
|
লিচু (বৈজ্ঞানিক নাম Litchi chinensis) একটি নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের ফল । রসালো ১-১.৫ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ফল। গাছ ১০-২০ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশের সব স্থানেই লিচু হয়, তবে উত্তরবঙ্গের রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে এর ভাল ফলন হয়। এই এলাকার মঙ্গলবাড়িয়া লিচু বড় আকার ও সুস্বাদের জন্য বিশেষ জনপ্রিয়।
লিচু হলো Sapindaceae পরিবারের Litchi গণের একমাত্র সদস্য। এটি নিরক্ষীয় ও উপ-নিরক্ষীয় অঞ্চলে জন্মে থাকে। এর আদি নিবাস চীনে। বর্তমানে বিশ্বের বহু স্থানে লিচু চাষ করা হয়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Litchi chinensis Sonn.। Germplasm Resources Information Network। প্রকাশক: United States Department of Agriculture। 1995-10-17। http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?22399। সংগৃহীত হয়েছে: 2010-01-19।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |