কীর্তনখোলা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কীর্তনখোলা বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি নদী। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত।

কীর্তনখোলা নদীর শুরু হয়েছে বরিশাল জেলার শায়েস্তাবাদ হতে। গজালিয়ার কাছে গিয়ে এটি পতিত হয়েছে গাবখান খালে। নদীটির মোট দৈর্ঘ্য ১৬০ কিলোমিটার।

শায়েস্তাবাদ হতে নলছিটি অবধি নদীর দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। এ জায়গায় নদীটির প্রস্থ প্রায় আধা কিলোমিটার। ব্রিটিশ আমলে এটি আরো বেশি প্রমত্তা ছিলো, সেসময়ে এর প্রস্থ ছিলো ১ কিলোমিটারের মতো। গত ১ শতাব্দী ধরে চর পড়ে কীর্তনখোলার প্রস্থ কমে গেছে। এর পাশাপাশি পলি পড়ে নদীটির নাব্যতাও হ্রাস পেয়েছে। [১]

কীর্তনখোলা নদীর উপরে বরিশাল নৌ বন্দর অবস্থিত, যা বাংলাদেশের ২য় বৃহত্তম নদী-বন্দর।[২]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Kirtankhola River, বাংলাপিডিয়া
  2. Kirtonkhola River lose navigability threatening Barisal River Port, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ, ৭ অক্টোবর, ২০০৭।
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম