দিনাজপুর জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিনাজপুর জেলা
প্রশাসনিক বিভাগ রংপুর
আয়তন (বর্গ কিমি) ৩,৪৩৭
জনসংখ্যা মোট: ২৬,১৭,৯৪২
পুরুষ:৫১.১২%
মহিলা: ৪৮.88%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: বিশ্ববিদ্যালয়: ১
কলেজ : ৮০
মাধ্যমিক বিদ্যালয়: ৩৮২
মাদ্রাসা : ৪৪১
শিক্ষার হার ২৭.৪ %
বিশিষ্ঠ ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দানেশ
প্রধান শস্য ধান, গম, আখ,পাট
রপ্তানী পণ্য ধান, চাল, আম, লিচু

দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

সূচিপত্র

[সম্পাদনা] ভৌগলিক সীমানা

দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড়নীলফামারী জেলা, দক্ষিণে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর পশ্চিম দিনাজপুর (উত্তরদক্ষিণ দিনাজপুর জেলাদ্বয়) অবস্থিত। এই জেলার মোট আয়তন ৩৪৩৭.৯৮ বর্গ কিলোমিটার। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২৫৩৬ মিলিমিটার। প্রধান নদীসমূহ পূনর্ভবা, আত্রাই।

[সম্পাদনা] প্রশাসনিক এলাকাসমূহ

দিনাজপুর জেলার উপজেলা গুলি হল

[সম্পাদনা] ইতিহাস

দিনাজপুর একসময়ে একটি নামকরা জনপদ পুন্দ্রবর্ধনের অংশ ছিল। লাখনাউটির রাজধানি দেভকটের অবস্থান ছিল এর ১১ মাইল দক্ষিনে। ততকালীন ইংরেজ শাসকদের “The British Administrative Control” এখানে ১৭৮৬ সনে গঠিত হয়। ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের সময়ে দিনাজপুরের একটি বড় অংম পশ্চিমবঙ্গে চলে যায় এবং তার নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। সেই জেলার জনগনেরা টেভাগা আন্দোলনে অংশগ্রহন করে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এক যুগান্তকারী ভূমিকা রাখে। একটি খোদাইকরা পাথর (বিশ্বাস করা হয় তা গুপ্ত যুগের), অক্টোবর ৮-টে ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদের পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। ব্দ্রুল আলাম বুলন

[সম্পাদনা] শিল্প ও বাণিজ্য

দিনাজপুর একটি কৃষি সমৃদ্ধ জেলা। সেজন্য এ জেলাতে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে তার অধিকাংশই কৃষি ভিত্তিক। দিনাজপুর জেলায় বড় শিল্প ও কারাখানার মধ্যে সেতাবগঞ্জ সুগার মিলস লিঃ এবং দিনাজপুর টেক্সটাইল মিলস লিঃ অন্যতম। কৃষিই এই জেলার অর্থনৈতিক কর্মকান্ডের চালিকা শক্তি। কাটারী ভোগ, কালাজিরা চাল, চিড়া, আম ও লিচুর জন্য এই জেলা বিশেষভাবে পরিচিত। এছাড়াও ধানচাষ নির্ভর এই জেলা দেশের সিংহভাগ চালের যোগান দেয়। এজন্য দিনাজপুরকে দেশের শষ্য ভান্ডার বলা হয়। ধান এই জেলার প্রধান কৃষি পণ্য হওয়ায় এই জেলায় শিল্প ও কলকারখানা বলতে প্রায় ২০০০ এর মত চাল কল আছে যার মধ্যে প্রায় ১০০ টির মত অটোমেটিক ও সেমি-অটোমেটিক চাল কল, বাকী সবগুলো চাতাল নির্ভর চাল কল।

[সম্পাদনা] চিত্তাকর্ষক স্থান

  1. কান্তজীর মন্দির
  2. রামসাগর
  3. রাজবাড়ি
  4. স্বপ্নপূরী

[সম্পাদনা] বহিঃসংযোগ

[সম্পাদনা] আনুষঙ্গিক নিবন্ধ


ব্দ্রুল আল্ম বুলন

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ