গামছা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গামছা একটি পাতলা, অমসৃণ সূতির তোয়ালে যা ভারতের পূর্বাঞ্চল এবং বাংলাদেশের বহুল ব্যবহৃত পোষাক সামগ্রী। গোসলের পর শরীর বা গা মুছতে এটি ব্যবহৃত হয়। গামছা শব্দটি এসেছে বাংলা গা মোছা শব্দ থেকে। অধিকাংশ গামছাতেই চেকের ব্যবহার দেখা যায়। গামছা সাধারণত লাল, কমলা, সবুজ ইত্যাদি রঙের হয়। সেলাই করা বা ছাপা পাড়ের শুধু সাদা গামছা উড়িষ্যাতে রুমাল হিসেবে ব্যবহৃত হয় এবং কখনো গলায় জড়িয়ে রাখা হয়। ভারত উপমহাদেশে তোয়ালের তুলনায় গামছা জনপ্রিয় কেননা এটি ইউরোপীয় ঘরানার তোয়ালের মত মোটা নয়, পাতলা যা এই উপমহাদেশের আদ্র আবহাওয়ার সাথে মানানসই।
সমাজের দরিদ্র ও শ্রমিক শ্রেণীর মানুষজন গামছাকে পরিধেয় বস্ত্র হিসেবেও ব্যবহার করে।
আরো দেখুন [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |