চরফ্যাশন উপজেলা
| চরফ্যাশন উপজেলা | |
| বিভাগ - জেলা |
বরিশাল বিভাগ - ভোলা জেলা |
| স্থানাঙ্ক | 22.1847° N 90.7625° E |
| আয়তন | 1106.31 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
342038 - 309/কিমি² |
| মানচিত্র সংযোগ: Official Map of the Charfashion Upazila | |
চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা এবং বাংলাদেশের একটি প্রশাসনিক চরাঞ্চল।
পরিচ্ছেদসমূহ |
অবস্থান[সম্পাদনা]
উপজেলার আয়তন ১১০৬.৩ বর্গ কিলোমিটার। উত্তরে লালমোহন উপজেলা, দক্ষিণে বঙ্গপসাগর, পূর্বে মেঘনা ও শাহবাজপুর চ্যানেল মনপুরা উপজেলা, পশ্চিমে তেতুলিয়া নদী এবং দশমিনা ও গলাচিপা উপজেলা। এটি ভোলা জেলার সবচেয়ে বড় উপজেলা। এখানে রয়েছে অসংখ্য দ্বীপ: চর কুকরী মুকরী, ঢালচর, চর নিজাম, চরপাতিলা ইত্যাদি উল্লেখযোগ্য।
ইতিহাস[সম্পাদনা]
১৮৮৫ সাল ১৮৮৭ পর্যন্ত বাকেরগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট জে.এইচ ফ্যাশনের নামানুসারে নামকরণ করা হয়। বিভিন্ন জেলা থেকে দশটি শিক্ষিত পরিবার এবং দশটি উখরাইট পরিবার এনে তিনি এখানে অভিবাসন গড়ে তোলেন। আজও প্রথম গড়ে ওঠা পল্লী দুটি 'ভদ্রপাড়া' ও 'উখরাইট পাড়া' নামে পরিচিত। আমিনাবাদ ও সুনামগঞ্জ ইউনিয়নের মাঝামাঝি স্থানে মুক্তিবাহিনীর ও পাকবাহিনীর মধ্যে এক যুদ্ধে ১১ জন মুক্তিযোদ্ধা হতাহত হয়। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বসে এই উপজেলার অনেক লোক মারা যায়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
প্রশাসন থানা সৃষ্টি করে ১৯৭০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮২ সালে। এ থানায় রযেছে ১টি পৌরসভা, ১৯টি ইউনিয়ন ও ১৮০টি ওয়ার্ড।
ইউনিয়নসমূহ[সম্পাদনা]
|
|
|
|
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
জনসংখ্যা ৩,৪২,০৩৮ জন; পুরুষ ৫১.৪৯%, মহিলা ৪৮.৫১%, মুসলমান ৯৫.৭৩%, হিন্দু ৪.২৫%, অন্যান্য ০.০২%।[তথ্যসূত্র প্রয়োজন]
শিক্ষা ও সংস্কৃতি[সম্পাদনা]
শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ২৫.৪%; পুরুষ ৩০%, মহিলা ২০.৮%। কলেজ ৫, মাধ্যমিক স্কুল ২৬, নিম্নমাধ্যমিক স্কুল ২২, মাদ্রসা ৭০, প্রাথমিক বিদ্যালয় (সরকারি) ৭১টি, প্রাথমিক বিদ্যালয় (বেসরকারি) ১০৪টি। উপজেলায় রয়েছে ৭০টিরও বেশি মাদরাসা। উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ ৭০১টি এবং মন্দির ৫টি।
অর্থনীতি[সম্পাদনা]
জনগোষ্ঠীর প্রধান পেশাসমূহ কৃষি ৪১.৫১%, মৎস্য ৫.২৮%, ব্যবসা ৭.১২%, কৃষি শ্রমিক ২৫.৮৫%, অকৃষি শ্রমিক ৫.১%, চাকরি ৩.১১%, অন্যান্য ১২.০৩%। এলাকার কুটিরশিল্পের মধ্যে রয়েছে তাঁত, মাদুর তৈরির কাজ, সেলাই কাজ, স্বর্ণকার, কামার,কুমার, ওয়েল্ডিং, কাঠের কাজ ইত্যাদি। হাটবাজার ও মেলা হাটবাজার রয়েছে ৪৫টি। প্রধান রপ্তানি দ্রব্য ধান, মরিচ, ডাল, বাদাম, সুপারি, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ।
কৃতী ব্যক্তিত্ব[সম্পাদনা]
- অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম(এমপি)
আরও দেখুন[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
| ভোলা জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ : চরফ্যাশন | তজমুদ্দিন | দৌলতখান | বোরহানউদ্দিন | ভোলা সদর | মনপুরা | লালমোহন |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |