রংপুর বিভাগ
| Rangpur রংপুর বিভাগ |
|
|---|---|
| — Division — | |
| Rangpur Division | |
| Map of Rangpur Division in red | |
| আয়তন | |
| • মোট | ১৬.৫৫ |
| জনসংখ্যা (2010-01-25) | |
| • মোট | ১৩ |
রংপুর বিভাগ বাংলাদেশের সাতটি প্রশাসনিক বিভাগের অন্যতম নবীন একটি বিভাগ। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি তারিখে দেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়।[১]
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
বাংলাদেশ সরকারের প্রশাসনিক পূণর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (National Implementation Committee for Administrative Reform:NICAR) ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি তারিখে রংপুরকে দেশের সপ্তম বিভাগ হিসেবে অনুমোদন দেয়। এর আগে ২০০৯ খ্রিষ্টাব্দের ১৩ জুলাই তারিখে মন্ত্রীসভার বৈঠকে রংপুরকে বিভাগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে একটি কমিটি তৈরি করা হয় এবং কমিটি ২১ জুলাই তারিখে প্রতিবেদন জমা দেয়।[২]
সংস্কৃতি [সম্পাদনা]
এই বিভাগের প্রতিটি জেলার মধ্যে রয়েছে একটি অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য। এখানকার মানুষের জীবন ধারন পদ্ধতি, জীবিকা, খাদ্য ও বাসস্থান, ভাষা, বিনোদন সবকিছুর মধ্যেই রয়েছে অভিন্নতা। এই জনপদের মানুষ মুলত কৃষিজীবী। জমির উর্বরতা বেশি বিধায় প্রায় সারা দেশের ধান, পাঠ, গম, আলু ও অন্যান্য রবি শস্য এই অঞ্চল থেকে উৎপাদিত হয়। উত্তর জনপদের এই অঞ্চলে রয়েছে একটি বৈশিষ্ট্যপূর্ন আঞ্চলিক ভাষাযা তাদেরকে অন্য আঞ্চলের থেকে স্বতন্ত্র করেছে।
জেলাসমূহ [সম্পাদনা]
এই বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ হলোঃ
- রংপুর জেলা
- দিনাজপুর জেলা
- গাইবান্ধা জেলা
- কুড়িগ্রাম জেলা
- নীলফামারী জেলা
- পঞ্চগড় জেলা
- ঠাকুরগাঁও জেলা
- লালমনিরহাট জেলা[৩]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "দেশের সপ্তম বিভাগ রংপুর"। প্রথম আলো। সংগৃহীত ২৮ জানুয়ারি ২০১০।
- ↑ "দেশের নতুন বিভাগ রংপুর" (in বাংলা) (প্রিন্ট)। দৈনিক কালের কণ্ঠ (ঢাকা): পৃ: ১৪। ফেব্রুয়ারি ১, ২০১০।
- ↑ "দেশের নতুন বিভাগ রংপুর" (in বাংলা) (প্রিন্ট)। দৈনিক কালের কণ্ঠ (ঢাকা): পৃ: ১৪। ফেব্রুয়ারি ১, ২০১০।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- অনলাইন নিউজপেপার ও কমিউনিটি পোর্টাল: উত্তরবঙ্গ ডটকম
- রংপুর
- রংপুর.net
- রংপুর ওয়েব পোর্টাল
- অনলাইন নিউজ: উত্তরের কণ্ঠ
- রংপুর লাইভ
- রংপুর ওয়েব: সোশ্যাল নেটওয়ার্ক, খবর ও তথ্য
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
|||||||||||||||||||||||||