বাংলাদেশের বিভাগসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশের বিভাগ থেকে ঘুরে এসেছে)
বাংলাদেশের বিভাগ সমূহ

বাংলাদেশ সাতটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ বা ইংরেজিতে Division হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগ গুলো হল:

এদের মধ্যে রংপুর নবীনতম বিভাগ এবং ২০১০ সালে ২৫ শে জানুয়ারি প্রথম রংপুরকে বিভাগ হিসাবে ঘোষনা দেয়া হয়।[১] প্রত্যেকটি বিভাগ কিছু সংখ্যক জেলা নিয়ে গঠিত; জেলাগুলো আবার কয়েকটি উপজেলায় বিভক্ত।

ইতিহাস [সম্পাদনা]

১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে চারটি বিভাগ ছিল। এগুলো হলঃ

  • চট্টগ্রাম (Chittagong)
  • ঢাকা (Dacca)
  • খুলনা (Khulna)
  • রাজশাহী (Rajshahi)

১৯৮৩ সালে ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজি বানান Dacca কে পরিবর্তণ করে Dhaka করা হয় যাতে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানান আরও সামঞ্জস্যতাপূর্ণ হয়।

খুলনা বিভাগের একাংশ নিয়ে ১৯৯৩ সালে বরিশাল বিভাগ গঠিত হয়, এবং ১৯৯৮ সালে চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ২০১০ সালে ২৫ শে জানুয়ারি বৃহত্তর রংপুর আর দিনাজপুর অঞ্চল নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয় যা আগে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=123505