বরিশাল জেলা
| বরিশাল জেলা | |
| বরিশাল টাউন হল | |
| বিভাগ | বরিশাল বিভাগ |
| স্থানাঙ্ক | 22.8000° N 90.3667° E |
| আয়তন | ২৭৯০.৫১ বর্গ কিমি |
| সময় স্থান | বিএসটি (ইউটিসি+৬) |
| জনসংখ্যা (১৯৯১) - ঘণত্ব - শিক্ষার হার |
২৩৩০৯৬০ - ৮৩৫.৩২/কিমি² - ৪২.৯০% |
| ওয়েবসাইট: বরিশাল জেলা তথ্য বাতায়ন | |
| মানচিত্র সংযোগ: বরিশাল জেলার প্রাতিষ্ঠানিক মানচিত্র | |
বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশষ্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার 'ভেনিস' বলা হয়। বরিশাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।
পরিচ্ছেদসমূহ |
নামকরণের ইতিহাস [সম্পাদনা]
বরিশালের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায়, পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো। আর এই বড় বড় শাল গাছের কারণে (বড় + শাল) বরিশাল নামের উৎপত্তি। কেউ কেউ দাবি করেন, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। অর্থাৎ বরি (বড়) + সল্ট (লবণ) = বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো। পরবর্তিতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে।
সাধারন ইতিহাস [সম্পাদনা]
প্রাক্তন বাকেরগঞ্জ জেলা পূর্ব বাংলায় অবস্থিত ছিলো। যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি। গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত ব-দ্বীপের নিম্নভাগে এ জেলার অবস্থান, আর এটি ২১ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রি থেকে ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। সংক্ষেপে এর সীমারেখা হচ্ছে: উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বালেশ্বর নদী ( এ নদী জেলাটিকে যশোর থেকে পৃথক করেছে), দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা ও তার মোহনা। উত্তর থেকে দক্ষিণে এ জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৮৫ মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপসহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ৬০ মাইল। এর আয়তন হচ্ছে প্রায় ৪,৩০০ বর্গমাইল।
বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭৯৭ সালের রেগুলেশন-৭ অনুযায়ী ওই সালেই সেটিকে জেলা করা হয়। তবে ১৮১৭ সাল পর্যন্ত এটি একটি কালেক্টরেটে পরিণত হতে পারেনি। বরিশাল হচ্ছে প্রধান শহর এবং সেখানেই রয়েছে আদালত ভবন। এটি কলকাতা থেকে প্রায় ১৮০ মাইল পূর্বে অবস্থিত। এ জেলায় গ্রাম ও শহরের সংখ্যা ৩৩১২ টি হবে বলে মনে হয়। ভূমি রাজস্ব হচ্ছে প্রায় ১৩ লাখ ৭০ হাজার রুপি (১৩৭,০০০ পাউন্ড) এবং সব উৎস থেকে প্রাপ্ত মোট রাজস্বের পরিমাণ হচ্ছে ১৬ লাখ রুপি। স্থানীয় প্রশাসনের ব্যয় তিন লাখেরও কম।
ভৌগোলিক সীমানা [সম্পাদনা]
উত্তরে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষীপুর, ভোলা জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত।
নদ-নদী [সম্পাদনা]
মেঘনা, আড়িয়াল খাঁ, বিষখালী, কীর্তনখোলা, তেতুলিয়া, কালাবদর ইত্যাদি।
প্রশাসনিক এলাকাসমূহ [সম্পাদনা]
বরিশাল জেলার উপজেলাগুলি হল-
- আগৈলঝারা উপজেলা
- বাকেরগঞ্জ উপজেলা
- বাবুগঞ্জ উপজেলা
- বানারিপাড়া উপজেলা
- গৌরনদী উপজেলা
- হিজলা উপজেলা
- বরিশাল সদর উপজেলা
- মেহেন্দিগঞ্জ উপজেলা
- মুলাদি উপজেলা
- উজিরপুর উপজেলা
ইতিহাস [সম্পাদনা]
অর্থনীতি [সম্পাদনা]
চিত্তাকর্ষক স্থান [সম্পাদনা]
এবাদুল্লাহ মসজিদ, অশ্বনীকুমার টাউনহল, দুর্গাসাগর দিঘী, মুকুন্দ দাসের কালিবাড়ী ,বিবির পুকুর পাড়,গুটিয়া মসজিদ,মাহিলারা মঠ, সংগ্রাম কেল্লা, শরিফলের দুর্গ, শের-ই-বাংলা জাদুঘর, শংকর মঠ, জমিদার বাড়ি (মাধপ পাশা), লন্টা বাবুর দিঘী (লাকুটিয়া)।
বিশিষ্ট ব্যক্তিত্ব [সম্পাদনা]
শেরে বাংলা এ কে ফজলুল হক, আরজ আলী মাতুব্বর, আবদুর রহমান বিশ্বাস, অশ্বিনী কুমার দত্ত, ডঃ সুরেন্দ্র নাথ, ডঃ কামাল হোসেন, বেগম সুফিয়া কামাল, জীবনানন্দ দাশ, রাশেদ খান মেনন, আবু জাফর ওবায়দুল্লাহ, আব্দুল গাফফার চৌধুরী, গোলাম মোস্তফা (অভিনেতা), সুরকার আলতাফ মাহমুদ, আবুল হাসনাত আবদুল্লাহ্, সরদার ফজলুল করিম।
আরো দেখুন [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- বরিশাল জেলার সরকারি ওয়েবসাইট:জেলা তথ্য বাতায়ন।
- বাংলাপিডিয়া নিবন্ধ
|
|||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |