সময় অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সময় অঞ্চল হচ্ছে পৃথিবীর উপরের এক একটি নির্দিষ্ট এলাকা যেখানকার অন্তর্ভুক্ত দেশগুলোর স্থানীয় সময় একই। পাশাপাশি দুটো সময় স্থানের সময় ব্যবধান সাধারণত এক ঘণ্টা করে হয়ে থাকে। নিউইয়র্ক থেকে নেভাডা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি সময়াঞ্চলে বিভক্ত। তেমনি ভাবে টরেণ্টো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডি,সি, হাভানা, কিংস্টন, বোগোতা, ডেট্রয়েট এবং লিমা ইত্যাদি শহরসমূহ একই সময়াঞ্চালের অন্তর্ভুক্ত। তেমনি আলমাতি, ওমস্ক এবং ঢাকা শহর একই সময়াঞ্চলের অধীন। পূর্বে গ্রীণউইচ মিন টাইমের ভিত্তিতে সময়াঞ্চল বিভাজন করা হতো। বর্তমানে আরো নিখুঁত ভাবে সময় পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে যা ১৯৭২ থেকে প্রচলিত। একে বলা হয় ইউনিভার্সাল টাইমজোন বা ইউটি। ইংল্যাণ্ডের গ্রীণউইচ হলো ইউটি-১। বিভিন্ন দেশে ডে-লাইট সেভিং পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বৎসরের একটি সময়ে ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে দেয়া হয়। সে সময় ইউনিভার্সাল টাইমজোন-এর সময়ও ১ ঘণ্টা এগিয়ে দিয়ে হিসাব করতে হয়।


Timezones optimized.png
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন