বাংলাদেশের জেলাসমূহ
জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ এলাকাভিত্তিক স্তর। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। প্রশাসনিকভাবে একটি জেলা কোনো-একটি বিভাগের অধিক্ষেত্রভুক্ত।
বর্তমানে বাংলাদেশের ৭টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলা রয়েছে। ১৯৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠাকালে জেলার সংখ্যা ছিল ১৮। রাষ্ট্রপতি এরশাদ মহুকুমাগুলোকে জেলায় উন্নীতকরণের প্রক্রিয়া চালু করেন।
১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠলগ্নে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জেজলার সংখ্যা ছিল ১৮। ১৯৭০-এ ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম পটুয়াখালী মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়।
প্রতিটি জেলায় বহু সরকারী কর্মকর্তা নিযুক্ত থাকে। তবে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনারকে জেলার প্রধান সরকারী প্রতিনিধি গণ্য করা হয়। তিনি জেলার প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা এবং মন্ত্রী পরিষদ বিভাগের কাছে দায়বদ্ধ। প্রশাসনিকভাবে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার উপরস্থ বিভাগীয় কমিশনারের নিকট দায়বদ্ধ।
পরিচ্ছেদসমূহ |
বিভাগ অনুযায়ী বাংলাদেশের জেলাগুলোর তালিকা [সম্পাদনা]
খুলনা বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ১০ টি জেলা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ১১ টি জেলা রয়েছে।
- বান্দরবান
- ব্রাহ্মণবাড়িয়া
- চাঁদপুর
- চট্টগ্রাম
- কুমিল্লা
- কক্সবাজার
- ফেনী
- খাগড়াছড়ি
- লক্ষ্মীপুর
- নোয়াখালী
- রাঙামাটি
ঢাকা বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ১৭ টি জেলা রয়েছে।
- ঢাকা
- ফরিদপুর
- গাজীপুর
- গোপালগঞ্জ
- জামালপুর
- কিশোরগঞ্জ
- মাদারীপুর
- মানিকগঞ্জ
- মুন্সিগঞ্জ
- ময়মনসিংহ
- নারায়ণগঞ্জ
- নরসিংদী
- নেত্রকোনা
- রাজবাড়ী
- শরিয়তপুর
- শেরপুর
- টাঙ্গাইল
বরিশাল বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ৬ টি জেলা রয়েছে।
রংপুর বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে।
রাজশাহী বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে।
সিলেট বিভাগ [সম্পাদনা]
এই বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে।
জেলা পরিষদ [সম্পাদনা]
একজন চেয়ারম্যান, পনেরো জন সদস্য ও পাঁচ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়, যারা প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বচিত হন।[১]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহি:সংযোগ [সম্পাদনা]
|
|||||||||||||||||||||||||