কলকাতা দাঙ্গা
কলকাতা দাঙ্গা বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস (ইংরেজি: The Great Calcutta Killing বা Direct Action Day [১]) ছিল ১৯৪৬ সালের ১৬ অগস্ট তদনীন্তন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের রাজধানী কলকাতায় সংঘটিত একটি বহুবিস্তৃত সাম্প্রদায়িক দাঙ্গা ও নরহত্যার ঘটনা। এই দিনটিই ছিল "দীর্ঘ ছুরিকার সপ্তাহ" ("The Week of the Long Knives") নামে পরিচিত কুখ্যাত সপ্তাহকালের প্রথম দিন।[২][৩]
১৯৪০-এর দশকে ভারতের গণপরিষদের দুটি বৃহত্তম রাজনৈতিক দল ছিল মুসলিম লিগ ও ভারতীয় জাতীয় কংগ্রেস। ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন ভারতীয় নেতৃবর্গের হাতে ব্রিটিশ ভারতের শাসনভার তুলে দেওয়ার প্রস্তাব রাখে। এই প্রস্তাবে একটি নতুন ভারত অধিরাজ্য ও তার সরকার গঠনেরও প্রস্তাব জানানো হয়। এর অব্যবহিত পরে, একটি বিকল্প প্রস্তাবে হিন্দুপ্রধান ভারত ও মুসলমানপ্রধান পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। কংগ্রেস বিকল্প প্রস্তাবটি সম্পূর্ণত প্রত্যাখ্যান করে। এই প্রত্যাখ্যানের বিরুদ্ধে এবং একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে[৪][৫] মুসলিম লিগ ১৯৪৬ সালের ১৬ অগস্ট একটি সাধারণ ধর্মঘটের (হরতাল) ডাক দেয়।[৬]
এই প্রতিবাদ আন্দোলন থেকেই কলকাতায় এক ভয়ংকর সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম হয়।[৭][৮] মাত্র ৭২ ঘণ্টার মধ্যে শহরে চার হাজারেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারান ও এক লক্ষ বাসিন্দা গৃহহারা হন।[১][৮] কলকাতার দেখাদেখি দাঙ্গা ছড়িয়ে পড়ে নোয়াখালী, বিহার, যুক্তপ্রদেশ (অধুনা উত্তরপ্রদেশ) পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও। তবে সর্বাপেক্ষা ভীতিপ্রদ দাঙ্গার ঘটনা ঘটেছিল কলকাতা ও নোয়াখালীতে (অধুনা বাংলাদেশ রাষ্ট্রে)। এই ঘটনাই ভারত বিভাগের বীজ বপন করে।
[সম্পাদনা] আরও দেখুন
সংজ্ঞা, উইকিঅভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
সংবাদ, উইকিসংবাদ হতে
[সম্পাদনা] পাদটীকা
- ↑ ১.০ ১.১ Burrows, Frederick (1946). Report to Viceroy Lord Wavell. প্রকাশক: The British Library IOR: L/P&J/8/655 f.f. 95, 96-107.
- ↑ Sengupta, Debjani (2006). A City Feeding on Itself: Testimonies and Histories of ‘Direct Action’ Day. প্রকাশক: Sarai Reader.
- ↑ L/I/1/425. The British Library Archives, London.
- ↑ Bourke-White, Margaret (1949). Halfway to Freedom: A Report on the New India. প্রকাশক: Simon and Schuster, New York.
- ↑ Panigrahi, D.N. (2004). India's Partition: The Story of Imperialism in Retreat. প্রকাশক: Routledge, pp.294.
- ↑ Tsugitaka, Sato (2000). Muslim Societies: Historical and Comparative Aspects. প্রকাশক: Routledge. p. 112. আইএসবিএন 0415332540.
- ↑ Islam, Prof. Sirajul (Chief Editor) (2000). Calcutta Riot (1946). "Banglapedia". প্রকাশক: Asiatic Society of Bangladesh.
- ↑ ৮.০ ৮.১ Das, Suranjan (May 2000); “The 1992 Calcutta Riot in Historical Continuum: A Relapse into 'Communal Fury'?”। Modern Asian Studies 34 (2): পৃ. 281–306। ডিওআই:10.1017/S0026749X0000336X।
|
|||||||||||||||||||||||||