মৌলানা আজাদ কলেজ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
মৌলানা আজাদ কলেজ (পূর্বনাম ইসলামিয়া কলেজ, কলকাতা) মধ্য কলকাতায় অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
১৯২৬ সালের ৯ ডিসেম্বর বাংলার গভর্নর ভিক্টর বুলওয়ার-লিটন, সেকেন্ড আর্ল অফ লিটন এই কলেজ স্থাপন করেন। কলেজের আদি নাম ছিল ইসলামিয়া কলেজ। বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্ব হাজি মহম্মদ মহসিন কিদোয়াই এই কলেজ ক্যাম্পাসের জমি দান করেছিলেন। এই কলেজ স্থাপনের উদ্দেশ্য ছিল কলকাতা তথা বাংলার মুসলমানদের শিক্ষাগত উন্নতিসাধন। আজও এই কলেজের ছাত্রদের একটি বড়ো অংশ কলকাতার উর্দুভাষী ও বাঙালি মুসলমানেরা। যদিও বর্তমানে কলেজটি সকল সম্প্রদায়ের জন্য উন্মুক্ত এবং বাঙালি হিন্দু ছাত্ররাও এই কলেজের ছাত্র সংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ।
স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এই কলেজের নাম পরিবর্তন করে রাখেন মধ্য কলকাতা কলেজ। ১৯৬০ সালে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আজাদের নামানুসারে কলেজের বর্তমান নামটি রাখা হয়। কলেজে একটি মসজিদও রয়েছে যেখানে মুসলমান ছাত্ররা প্রতি শুক্রবার প্রার্থনায় অংশ নেন।
বিশিষ্ট প্রাক্তনী [সম্পাদনা]
- শেখ মুজিবুর রহমান – বাংলাদেশ রাষ্ট্রের জাতির জনক।
- মহম্মদ সেলিম – সিপিআই(এম) নেতা ও প্রাক্তন সাংসদ
- বিমান বসু - সিপিআই(এম) নেতা।
- মেজর জেনারেল মহম্মদ আজিজ লতিফ (১৯১৭ – ১৯৯৮), প্রাক্তন কম্যান্ডার, একাদশ ইনফেন্ট্রি ডিভিশন, পাকিস্তান সেনাবাহিনী
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Web site of Maulana Azad College.
- [www.sio-india.org]
- [১]