ফরিদগঞ্জ উপজেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 23.1250° N 90.7486° E

ফরিদগঞ্জ উপজেলা
BD Districts LOC bn.svg
Red pog.svg
ফরিদগঞ্জ
বিভাগ
 - জেলা
চট্টগ্রাম বিভাগ
 - চাঁদপুর জেলা
স্থানাঙ্ক 23.1250° N 90.7486° E
আয়তন 231.54 km²
সময় স্থান বিএসটি (UTC+6)
জনসংখ্যা (1991)
 - ঘনত্ব
348281
 - 1504/কিমি²
মানচিত্র সংযোগ: Official Map of Faridganj

ফরিদগঞ্জ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

সূচিপত্র

[সম্পাদনা] অবস্থান

ফরিদগঞ্জ উপজেলাটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায় অবস্থিত। সমতল ভূমি এই উপজেলার মধ্য দিয়ে ডাকাতিয়া নদী প্রবাহিত হয়েছে। এ উপজেলার আয়তন ২৩১.৫৪ বর্গ কি.মি.। ফরিদগঞ্জ উপজেলার উত্তরে চাঁদপুর সদর উপজেলা, দক্ষিণে রামগঞ্জ উপজেলা, পূর্বে হাজীগঞ্জ উপজেলা এবং পশ্চিমে হাইমচর উপজেলার অবস্থান।

[সম্পাদনা] প্রশাসনিক এলাকা

[সম্পাদনা] ইতিহাস

বর্তমান ফরিদগঞ্জ উপজেলা ১৯১৭ সালের ৮ সেপ্টেম্বর থানা হিসেবে রূপান্তরিত হয়েছিল। এ উপজেলার নাম কেন ফরিদগঞ্জ হওয়ার পেছনে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। যার মধ্যে রয়েছে-

  1. অনেক পূর্বে শেখ ফরিদ নামে একজন বিখ্যাত মুসলিম সাধক এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার করে বহু মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন। অনেকের মতে, উক্ত সাধকের নামানুসারে এই এলাকার নাম রাখা হয়েছিল ফরিদগঞ্জ ।
  1. পূর্বে এ এলাকায় তেমন কোন উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র ছিল না। তবে এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদী পথে অনেক ব্যবসায়ীর যাতায়াত ছিল। তারা অনেক সময় রাত্রি যাপনের স্থান হিসাবে এই এলাকাটিকে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য স্থান মনে করে এখানে রাত্রি যাপন করত। এলাকায় তৎকালীন জমিদার স্থানীয় জনগণের সুবিধার্থে এই এলাকায় একটি ব্যবসা কেন্দ্র গড়ে তোলার জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করেছিলেন। তার উৎসাহে সবচেয়ে বেশী উৎসাহিত হয়েছিলেন ফরিদ আলী নামে একজন ব্যবসায়ী। জনসাধারণকে আরো উৎসাহিত করার মানষে জমিদার উক্ত ফরিদ আলীর নামানুসারে বাজারটির নামকরন করেছিলেন ফরিদগঞ্জ।
  1. এই উপজেলার অন্তর্গত তৎকালীন রূপসার জমিদারের প্রতাপ ছিল বেশী। তার পরিবারের একজন সদস্য ছিলেন ফরিদা বানু। জমিদার স্নেহবশে ফরিদা বানুর নামানুসারে এলাকাটির নামকরন করেন।

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

এ উপজেলার মোট আয়তন ২৩১.৫৪ বর্গ কি. মি.। এছাড়া ২০০১ সালের আদমশুমারী অনুযায়ী এ উপজেলার জনসংখ্যা ৩,৭৪,৭৬০ জন।

[সম্পাদনা] শিক্ষা

[সম্পাদনা] অর্থনীতি

[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব

[সম্পাদনা] বিবিধ

এ উপজেলা নির্বাচন এলাকা ২৬৩, চাঁদপুর-৪ হিসেবে পরিচিত। এতে রয়েছে ১৬টি ইউনিয়ন/ওয়ার্ড, ১৭৫ টি গ্রাম, ১টি পৌরসভা, ৩৮টি পোষ্ট অফিস ও ১৩টি ব্যাংক।

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ


চাঁদপুর জেলা Flag of Bangladesh
উপজেলা/থানাঃ মতলব | হাইমচর | হাজীগঞ্জ | কচুয়া | শাহরাস্তি | ফরিদগঞ্জ | চাঁদপুর সদর
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ