নিখিল ভারত মুসলিম লীগ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| নিখিল ভারত মুসলিম লীগ | |
|---|---|
| নেতা | আগা খান তৃতীয় (প্রথম সভাপতি) |
| প্রতিষ্ঠাকাল | ডিসেম্বর ৩০ ১৯০৬, ঢাকা |
| সদর দপ্তর | লক্ষ্মৌ (প্রথম প্রধান কার্যালয়) |
| আদর্শ/ রাজনৈতিক অবস্থান |
মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায় |
নিখিল ভারত মুসলিম লীগ (উর্দূ: مسلم لیگ), ১৯০৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত বৃটিশ ভারতের রাজনৈতিক দল যা বৃটিশ ভারত এবং ভারত উপমহাদেশে মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান তৈরির পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।[১] ভারত এবং পাকিস্তানের স্বাধীনতার পর লীগ সংখ্যালঘু বা ছোট দল হিসেবে ভারতে বিশেষ করে কেরালায় তাদের কার্যক্রম চালিয়ে যায়, এবং বিভিন্ন সময় অন্যান্য দলের সাথে ঐক্যজোটে সরকার গঠন করে। পাকিস্তানে লীগ দেশের প্রথম সরকার গঠন করে, কিন্তু ১৯৫০ সালে সামরিক শাসনের কারণে দলতে ভাঙন দেখা দেয়। মুসলিম লীগের কিছু অংশ ১৯৪৭ থেকে পাকিস্তানের বেশির ভাগ জনগন শাসিত সরকারের প্রতিনিধিত্ব করে। স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে দলটি পুনরায় জীবিত হয় এবং ১৯৭৯ সালের সংসদীয় নির্বাচনে ১৪টি আসনে জয় লাভ করে। তখন থেকেই দলটি একটি গুরুত্বপূর্ণ দল হিসেবে পরিণত হয়।
ভারতবর্ষে মুসলমানদের স্বার্থ সংরক্ষণে এই দলটি বিশেষ ভূমিকা পালন করে। এই দলের বিশিষ্ট নেতাদের মধ্যে মুহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলি খান, খাজা নাজিমুদ্দিন, নবাব স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা এ. কে. ফজলুক হক অন্যতম।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Jalal, Ayesha (1994) The Sole Spokesman: Jinnah, the Muslim League and the Demand for Pakistan. Cambridge University Press. ISBN 978-0521458504

