খিলাফত আন্দোলন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এই তথ্যছকটি ধারাবাহিক নিবন্ধ ইসলাম ধর্ম এর অংশ যার বিষয় হল |
| ইসলাম |
| বিশ্বাস সমূহ |
| আল্লাহ • একত্ববাদ • পয়গম্বর • আসমানী কিতাব • ফেরেশতা |
| ইসলামের পঞ্চস্তম্ভ |
| রোজা • জাকাত • হজ্জ |
| গ্রন্থ ও আইন |
| ফিকাহ • শরীয়ত • কালাম • সূফিবাদ |
| ইতিহাস এবং নেতৃত্ব |
|
সময়রেখা • ইসলামের বিস্তার ইমামত |
| সংস্কৃতি ও সামাজিক বিষয়াদি |
|
শিক্ষা • চিত্রকলা রাজনীতি • দাওয়াত |
| ইসলাম ও অন্যান্য ধর্ম |
| হিন্দুবাদ • সিকিমবাদ • জৈনবাদ |
| আরো দেখুন |
| ইসলামী পরিভাষা |
খিলাফত আন্দোলন (১৯১৯-১৯২৪) ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান-ইসলামি আন্দোলন। ওসমানীয় সুলতান দ্বিতীয় আবদুল হামিদ (১৮৭৬-১৯০৯) প্যান-ইসলামি কর্মসূচি শুরু করেছিলেন। নিজ দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নিমূল করার লক্ষ্যে এবং বিদেশী শক্তির আক্রমণ থেকে তাঁর ক্ষয়িষ্ণু সাম্রাজ্যকে রক্ষা করে বিশ্ব-মুসলিম সম্প্রদায়ের ‘সুলতান-খলিফা’ মর্যাদায় নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে তিনি এ আন্দোলনের সূচনা করেন। উনিশ শতকের শেষের দিকে তাঁর দূত জামালুদ্দীন আফগানি প্যান-ইসলামবাদ প্রচারের জন্য ভারত সফর করার পর এ মতবাদের প্রতি কিছু ভারতীয় মুসলমানের মধ্যে অনুকূল সাড়া জাগে।