মুম্বাই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| মুম্বাই | |
|
|
|
| রাজ্য - জেলা |
মহারাষ্ট্র - মুম্বাই সিটি জেলা - মুম্বাই সাবার্বান জেলা |
| ভৌগলিক স্থানাংক | |
| এলাকা - উচ্চতা |
৪৩৭.৭১ km² - ৮ m |
| সময় অঞ্চল | IST (UTC+5:30) |
| জনসংখ্যা (২০০১) - ঘনত্ব - নগর এলাকা (২০০৬) |
১১,৯১৪,৩৯৮ (১ম) - ২৭,২২০/km² - ১৯,৯৪৪,৩৭২ (১ম) |
| পৌর ভারপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাক্তি | জনি যোসেফ |
| নগরপাল | দত্ত দালবি |
| কোড তালিকা - ডাক - টেলিফোন - যানবাহন |
- ৪০০ xxx - +০২২ - MH-০১—০৩ |
| ওয়েবসাইট: www.mcgm.gov.in | |
মুম্বাই বা মুম্বই (উচ্চারণ সহায়িকা·তথ্য, মারাঠি ভাষায়: मुंबई, আ-ধ্ব-ব: /'mumbəi/), পূর্বতন বোম্বে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং দেশটির সবচেয়ে জনবহুল শহর। এ শহরে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোকের বাস (২০০৬ সালের তথ্য অনুযায়ী) [১] [২]। মুম্বাই শহর মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে সাষ্টি দ্বীপের ওপর অবস্থিত। চারপাশের উপশহরগুলোকে সাথে নিয়ে মুম্বাই বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ জনবহুল মেট্রোপলিটান এলাকা গঠন করেছে; এ এলাকায় প্রায় ২ কোটি লোক বসবাস করেন। শহরটিতে একটি গভীর প্রাকৃতিক খাঁড়ি রয়েছে এবং এর বন্দর দিয়ে ভারতের অর্ধেক যাত্রী ও মালামালের একটি বড় অংশ চলাচল করে [৩]।
মুম্বাই ভারতের বাণিজ্যিক ও বিনোদন রাজধানী। এ শহরে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI), বোম্বে স্টক এক্সচেঞ্জ, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বহু ভারতীয় কোম্পানির প্রধান কার্যালয়সহ বহু অর্থনৈতিক প্রতিষ্ঠান অবস্থিত। ব্যবসায়িক সুযোগ ও উন্নত জীবনের আশায় ভারতের সর্বত্র হতে মুম্বাইতে মানুষ পাড়ি জমিয়েছে, ফলে শহরটি ভারতের বিভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির এক মিলনস্থলে পরিণত হয়েছে। ভারতের হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের কেন্দ্রস্থল বলিউড এ শহরেই অবস্থিত। এ ছাড়াও এ শহরে রয়েছে একটি জাতীয় পার্ক, যা ভারতের অন্য খুব কম শহরেরই রয়েছে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ মুম্বাই ট্রাভেল গাইড
- ↑ ওয়ার্ল্ড গ্যাজেটিয়ার
- ↑ ম্যানোরামা ইয়িয়ারবুক ২০০৬
|
|||||
|
|||||