প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
| প্রেসিডেন্সী কলেজ | |
|---|---|
| কলকাতার প্রেসিডেন্সী কলেজ-এর লোগো | |
| স্থাপিত | জানুয়ারি ২০, ১৮১৭ (নাম: হিন্দু কলেজ) জুন ১৫, ১৮৫৫ (নাম: প্রেসিডেন্সী কলেজ) |
| ধরন | জনসাধারণ (public) |
| প্রিন্সিপাল | ডাঃ মমতা রয় |
| ছাত্র | ২২০২ (২০০৪ সালে) (৯৫১ পুরষ, ১২৫১ মহিলা) |
| অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
| ক্যাম্পাস | শহরে |
| ডাকনাম | প্রেসি (Presy) |
| অন্তর্ভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয় |
| ওয়েবসাইট | http://presidencycollegekolkata.org |
প্রেসিডেন্সী কলেজ পশ্চিমবঙ্গের স্নাতক পর্যায়ে কলা ও মানববিদ্যা বিষয়ে পড়াশোনার জন্য একটি শীর্ষস্থানীয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ১৮১৭ সালের ২০ জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ নামে স্থাপিত হয়। ভদ্র হিন্দু ঘরের সন্তানদেরকে ইংরেজি ও ভারতীয় ভাষাসমূহ, তৎসহ ইউরোপ ও এশিয়ার সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ছিল এই কলেজ স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য। বাংলার সমাজ ও সাংস্কৃতিক জীবনে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারতে ইংরেজ আগমনের পূর্বে বাংলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে বাংলা, সহজ পাটিগণিত ও সংস্কৃতের বাইরে উল্লেখযোগ্য তেমন কিছু শিক্ষা দেওয়া হতো না। টোলসমূহে উচ্চতর সংস্কৃত, ব্যাকরণ ও সাহিত্য, ধর্মতত্ত্ব, ন্যায়শাস্ত্র ও দর্শনশাস্ত্র বিষয়ে পড়ানো হতো। এ শিক্ষা রাজা রামমোহন রায় এর মতো জ্ঞানালোকিত ভারতীয়দের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নি। তাদের মতে, এ শিক্ষা ‘ব্যাকরণের সূক্ষ্মতা আর অধিবিদ্যার চুলচেরা বিশ্লেষণ দিয়ে তরুণদের মনকে অহেতুক ভারাক্রান্ত করবে’, কারণ বাস্তবে এ শিক্ষার কোন প্রতিফলন নেই। ব্রিটিশ বণিকদের সঙ্গে যাদের লেনদেন ছিল, তারা ইংরেজি শিক্ষার প্রয়োজন তীব্রভাবে অনুভব করেন। এই প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে কিছু বিদ্যালয় স্থাপন করা হয়।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
| অধ্যক্ষ গণ |
|---|
|
সুচনা [সম্পাদনা]
উবিশ শতক [সম্পাদনা]
হিন্দু কলেজ থেকে প্রেসিডেন্সী কলেজ [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |