ক্যালকাটা পোলো ক্লাব
| এটি একটি পিতৃহীন পাতা যাতে অন্য নিবন্ধে এর কোন সংযোগ নাই অথবা অল্প সংখ্যক সংযোগ আছে। নিবন্ধটিতে লিঙ্ক সংযুক্ত করুন। দয়া করে একটি পাতায় কিভাবে লিঙ্ক যুক্ত করতে এ সম্পর্কিত পাতাসমূহ দেখুন। (মার্চ ২০১০) |
ক্যালকাটা পোলো ক্লাব কলকাতায় অবস্থিত একটি পোলো ক্লাব। ১৮৬২ সালে প্রতিষ্ঠিত এই পোলো ক্লাবটিকে বিশ্বের অদ্যাবধি বর্তমান পোলো ক্লাবগুলির মধ্যে প্রাচীনতম বলে মনে করা হয়।[১][২]
পোলো খেলার জন্ম ভারতের মণিপুরে। এই অঞ্চলে 'সাগোল কাংজেই' নামে একটি খেলা প্রচলিত ছিল। এই খেলার অপর নাম ছিল 'কাঞ্জাই-বাজী' বা 'পুলু'। ব্রিটিশরা এই খেলাটিকে নিয়মায়িত ও জনপ্রিয় করে তোলেন।[৩] তাঁরা এই খেলায় কাঠের বল প্রবর্তন করেন। ইংরেজিকৃত এই খেলাটিই ধীরে ধীরে সমগ্র পাশ্চাত্য বিশ্বে ছড়িয়ে পড়ে।
১৮৬২ সালে মণিপুরের ওই খেলায় অনুপ্রেরিত হয়ে ক্যাপ্টেন রবার্ট স্টিউয়ার্ট ও মেজর জেনারেল জো শেয়ারার নামে দুই ব্রিটিশ সেনা আধিকারিক ক্যালকাটা পোলো ক্লাব প্রতিষ্ঠা করেন। পরে ইংল্যান্ডের অভিজাত সমাজে তাঁরা এই খেলার প্রবর্তন করেছিলেন।[৪]
ক্যালকাটা পোলো ক্লাব প্রাচীনতম পোলো ট্রফি এজরা কাপ (১৮৮০) চালু করার গৌরবের অধিকারী। পাশাপাশি এই ক্লাব কারমাইকেল কাপ (১৯১০) ও স্টিউয়ার্ট কাপও চালু করেছিল।[৪] প্রথম দিকে ভারতের বিভিন্ন রাজবংশগুলির মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজিত হত।
কিছুকাল বন্ধ থাকার পর ২০০৬ সালের ডিসেম্বর মাসে ক্যালকাটা পোলো ক্লাব বিএফএল কর্পোরেশন পোলো সিজন নামে দুই-সপ্তাহব্যাপী পোলো টুর্নামেন্টের পুনরায় আয়োজন শুরু করে। এই টুর্নামেন্ট জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবী, বিভিন্ন বলিউড ও টলিউড ব্যক্তিত্ব এবং কর্পোরেট ও বিনোদন দুনিয়ার নানা ব্যক্তিত্বকে আকর্ষিত করেছে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ History of Polo. প্রকাশক: Hurlingham Polo Association. http://www.hpa-polo.co.uk/about/history_polo.asp। সংগৃহীত হয়েছে: 2007-08-30.
- ↑ Sengupta, Joydeep (2008-01-02). Kolkata set to revive polo. প্রকাশক: NDTV. http://www.ndtv.com/convergence/ndtv/showsports.aspx?id=SPOEN20080037537। সংগৃহীত হয়েছে: 2009-06-05.
- ↑ Polo History. http://www.indiapolo.com/Polopedia/History/history.html.
- ↑ ৪.০ ৪.১ History of Calcutta Polo Club. প্রকাশক: Calcutta Polo Club. http://www.calcuttapolo.com/about.html। সংগৃহীত হয়েছে: 2009-06-05.
