চিত্তরঞ্জন দাশ
| দেশবন্ধু চিত্তরঞ্জন দাস | |
|---|---|
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস |
|
| জন্ম | ৫ নভেম্বর, ১৮৭০ তেলিরবাগ, বিক্রমপুর, টঙ্গীবাড়ী উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৬ জুন, ১৯২৫ (৫৪ বছর) দার্জিলিং, ব্রিটিশ ভারত |
| জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
| জাতিয়তা | হিন্দু বাঙালী |
| শিক্ষা | বি.এ |
| প্রতিষ্ঠান | প্রেসিডেন্সী কলেজ |
| পেশা | আইনজীবী, রাজনীতিবিদ |
| খ্যাতির কারণ | ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব |
| গুরুত্বপূর্ণ কাজ | মালঞ্চ, সাগরসঙ্গীত, অন্তর্যামী, ডালিম |
| Title | দেশবন্ধু |
| রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
| ধর্ম | হিন্দু |
| পিতা-মাতা | ভুবন মোহন দাস দুর্গা মোহন দাস |
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (নভেম্বর ৫, ১৮৭০ - জুন ১৬, ১৯২৫) বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি স্বরাজ্য পার্টি এর প্রতিষ্ঠাতা। তাঁর সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তাঁর ধন অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন।
সূচিপত্র |
[সম্পাদনা] জন্ম
চিত্তরঞ্জন দাশ বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার তেলিরবাগ নামক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন।[১] তাঁর পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন।
[সম্পাদনা] কর্মজীবন
১৮৯৪ সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। ১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে। তিনি এত সুনিপুণ দক্ষতায় মামলাটিতে বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেয়া হয়। তিনি ঢাকা ষড়যন্ত্র মামলায় (১৯১০-১১) বিবাদী পক্ষের কৌশলী ছিলেন। তিনি দেওয়ানী ও ফৌজদারী উভয় আইনেই দক্ষ ছিলেন।
[সম্পাদনা] মৃত্যু
১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভুষিত করেন।
তাঁর মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্বন্ধে বলেনঃ
| “ |
এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। |
” |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিত্ব (বাংলা ভাষায়)। http://www.dcmunshiganj.gov.bd/index.php?option=com_content&view=article&id=78&Itemid=88। সংগৃহীত হয়েছে: 2010-04-24।