বিষয়বস্তুতে চলুন

মহারাণা প্রতাপ বিমানবন্দর

মহারাণা প্রতাপ বিমানবন্দর
মহারাণা প্রতাপ বিমানবন্দরের প্রান্তিক ভবন
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসরকারি
পরিচালকভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
পরিষেবাপ্রাপ্ত এলাকাউদয়পুর
অবস্থানডাবক
এএমএসএল উচ্চতা৫১৩ মিটার / ১,৬৮৪ ফুট
স্থানাঙ্ক২৪°৩৭′০৪″ উত্তর ০৭৩°৫৩′৪৬″ পূর্ব / ২৪.৬১৭৭৮° উত্তর ৭৩.৮৯৬১১° পূর্ব / 24.61778; 73.89611
ওয়েবসাইটwww.airportsindia.org.in
মানচিত্র
ইউডিআর রাজস্থান-এ অবস্থিত
ইউডিআর
ইউডিআর
রাজস্থানের বিমানবন্দরের অবস্থান
ইউডিআর ভারত-এ অবস্থিত
ইউডিআর
ইউডিআর
রাজস্থানের বিমানবন্দরের অবস্থান
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
০৮/২৬ ২,৭৪৩ ৯,০০০ পিচ
পরিসংখ্যান (এপ্রিল ২০১৮ - মার্চ ২০১৯)
যাত্রী সংখ্যা১৩,৯২,২১০(বৃদ্ধি২১.৪)
উড়ান সংখ্যা১১,৭৬৭ (বৃদ্ধি১৯.৬)

মহারাণা প্রতাপ বিমানবন্দর [৩] (আইএটিএ: ইউডিআর, আইসিএও: ভিএইউডি) ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরের উড়ান পরিষেবা প্রদানকারী একটি বিমানবন্দর। এটি উদয়পুরের ২২ কিমি পূর্ব ডাবকে অবস্থিত।

বিমানবন্দর নামকরণ করা হয় মহারাণা প্রতাপের নামে। তিনি উত্তর-পশ্চিম ভারতের দেশীয় রাজ্য মেয়ার একজন মহারাণা ছিলেন।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিমানবন্দরের নতুন যাত্রীবাহী টার্মিনালটির কার্যক্রম শুরু হয়েছিল। [৪]

উদয়পুর বিমানবন্দরটি ৫০৪ একর জুড়ে বিস্তৃত।[৩] বিমানবন্দরে পিচের আস্তরণ যুক্ত একটি রানওয়ে রয়েছে, যেটি ০৮/২৬ নির্দেশনায় ৯,০০০ ফুট/২,৭৩৪ মিটার দীর্ঘ এবং ৪৫ মিটার প্রশস্ত। বিমানবন্দরে ২৫০ দীর্ঘ ও ১৫০ মিটার চওড়া অ্যাপ্রোন রয়েছে, এখানে ৩ টি বোয়িং ৭৩৭ বা এয়ারবাস এ৩২০ বিমানের একসাথে দাঁড়াতে পাড়ে। নতুন টার্মিনাল ভবন ১২,১৭৫ বর্গ মিটার এলাকা নিয়ে গঠিত। এটি ₹ ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। টার্মিনালে দুটি বোর্ডিং গেট রয়েছে, ৪ টি চেক-ইন কাউন্টার রয়েছে এবং ব্যস্ত সময়ে একই সময়ে ৬০০ জন যাত্রী পরিচালনা করতে পারে। বিমানবন্দরটি ডিএমই/ভিওআর এবং এনডিবির মতো আধুনিক নেভিগেশন এবং ল্যান্ডিং ব্যবস্থা গুলিতে সজ্জিত। রানওয়ে ২৬ একটি ক্যাট-আই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম দিয়ে সজ্জিত। [৫]

বিমান সংস্থা এবং গন্তব্য

[সম্পাদনা]
বিমান সংস্থাগন্তব্যস্থলসূত্র
এয়ার ইন্ডিয়া দিল্লি, মুম্বাই[৬]
অ্যালায়েন্স এয়ার জয়পুর[৭]
ইন্ডিগো বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ (পুনরায় শুরু ২৭ অক্টোবর ২০১৮), মুম্বই
স্পাইসজেট আহমেদাবাদ, ভোপাল, জয়পুর, মুম্বাই (শুরু ২৭ অক্টোবর ২০১৯), সুরাট[৮]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Traffic News for the month of March 2018: Annexure-III" (PDF)। Airports Authority of India। ১ মে ২০১৮। পৃ. ৪। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮।
  2. ↑ "Traffic News for the month of March 2018: Annexure-II" (পিডিএফ)। Airports Authority of India। ১ মে ২০১৮। পৃ. ৪। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮।
  3. 1 2 "Airport website"। ১৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১১।
  4. ↑ "Udaipur airport readied in time for Praful's daughter's wedding"। Times of India। ১৯ ফেব্রুয়ারি ২০০৮। ২৪ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১১।
  5. ↑ "Airport website, Tech info"। ৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১১।
  6. ↑ "Timetable" (পিডিএফ)। Air India। ১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
  7. ↑ "कल से जयपुर-उदयपुर के लिए नई फ्लाइट सेवा शुरू"। Firstindianews.com। ৩১ জুলাই ২০১৮। ১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮।
  8. ↑ "SpiceJet flight schedules: Domestic"। SpiceJet। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে মহারাণা প্রতাপ বিমানবন্দর সম্পর্কিত মিডিয়া দেখুন।