ইন্ডিগো
ইন্ডিগো হলো একটি ভারতীয় বিমান সংস্থা, যার প্রধান কার্যালয় গুরগাঁও-এ অবস্থিত।[৭] ২০২৫ সালের আগস্ট পর্যন্ত যাত্রী পরিবহন ও বিমান বহরের আকার অনুযায়ী এটি ভারতের সর্ববৃহৎ বিমান সংস্থা, যার অভ্যন্তরীণ বাজারে শেয়ার ৬৪.২%।[৮] এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা[তথ্যসূত্র প্রয়োজন] এবং বিশ্বের বৃহত্তম বিমান সংস্থাগুলোর একটি, যেখানে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ৩ কোটি ১৯ লক্ষেরও বেশি যাত্রী পরিবহন করা হয়েছে।[৯] ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ইন্ডিগো প্রতিদিন ২,৭০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে ১৩৭টি গন্তব্যে—এর মধ্যে ৯৪টি অভ্যন্তরীণ এবং ৪৩টি আন্তর্জাতিক।[১০][১১][১২][১৩] এর সহযোগী প্রতিষ্ঠান ইন্ডিগো কার্গো-এর মাধ্যমে এটি কার্গো পরিষেবাও পরিচালনা করে। এর প্রধান হাব হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
এই বিমান সংস্থাটি ২০০৫ সালে রাকেশ গাঙ্গওয়াল ও রাহুল ভাটিয়া একটি বেসরকারি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন।[১৪] ২০০৬ সালের জুলাই মাসে এটি প্রথম বিমান গ্রহণ করে এবং এক মাস পর, ৪ আগস্ট ২০০৬ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।[১৫] ২০১২ সালের ডিসেম্বর মাসে যাত্রী বাজারের অংশীদারিত্বের দিক থেকে এটি ভারতের বৃহত্তম বিমান সংস্থায় পরিণত হয়।[১৬] ২০১৫ সালের অক্টোবরে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।[১৭] ২০২২ সালে ওএজি কর্তৃক ইন্ডিগোকে বিশ্বের ১৫তম সর্বাধিক সময়নিষ্ঠ বিমান সংস্থা হিসেবে র্যাঙ্ক করা হয়।[১৮] এছাড়া রাডারবক্স-এর তথ্য অনুযায়ী, এটি বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম বিমান সংস্থা।[১৯]
ইতিহাস
[সম্পাদনা]ইণ্ডিগো মূলত ২০০৬ সালের প্রথম দিকে ইন্টার গ্লোব এন্টারপ্রাইজ এর রাহুল ভাটিয়া এবং একজন যুক্তরাষ্ট্র প্রবাসী অনিবাসী ভারতীয় নাগরিক রাকেশ গ্যাংয়াল কর্তৃক প্রতিষ্ঠা লাভ করে। ইন্টারগ্লোব ইণ্ডিগোর ৫১.২% শেয়ার অধিগ্রহণ করে এবং গ্যাংয়ালের ভার্জিনিয়া-ভিত্তিক কোম্পানী কেইলাম ইন্ভেস্টমেন্ট কর্তৃক এটার ৪৮% শেয়ার অধিগ্রহণকৃত হয়। ২০০৬ সালের মাঝামাঝি উড্ডয়নের কার্যক্রম আরম্ভ করার লক্ষ্যমাত্র নির্ধারণের ফলে জুন ২০০৫ সালে ইন্ডিগো ১০০ টি এ্যায়ারবাস এ৩২০-২০০ বিমান ক্রয়ের জন্য একটি বিশাল অর্ডার প্রদান করে।ক্রয়াদেশ প্রদানের প্রায় এক বছরের মাথায় ২০০৬ সালের ২৮ শে জুন ইণ্ডিগো তাদের প্রথম এ্যায়রবাস এ৩২০-২০০ বিমান গ্রহণ করে এবং ২০০৬ সালের ৪ঠা আগস্ট পরিবহন[২০] আরম্ভ করে নতুন দীল্লি থেকে ইম্ফল হয়ে গৌহাটি যাত্রা করার মাধ্যমে।২০০৬ সালের অন্তে, বিমান সংস্থাটির বহরে বিমান সংখ্যা দাড়ায় ছয়ে।২০০৭ সালে আরো ৯ টি বিমান যোগ হলে সংখ্যা দাড়ায় ১৫টিতে। ২০১০ সালের ডিসেম্বর নাগাদ সরকার নিয়ন্ত্রিত বিমান সংস্থা এ্যায়ার ইন্ডিয়াকে সরিয়ে দেশের শীর্ষ ৩ টি বিমান সংস্থায় পরিনত হয়।তখন কিংফিশার এ্যায়ারলাইন্স এবং জেট এ্যায়ারয়েজ এর পেছনে থেকে মার্কেটের ১৭.৩% শতাংশ ব্যবসার দখল তারা নিয়ে নেয়।২০১২ সাল নাগাদ, ইন্ডিগো মাত্র ৬ বছরের মধ্যে ৫০ তম বিমানটি গ্রহণ করে। ২০১১ সালে, ইন্ডিগো ১৮০ টি এ্যায়ারবাস এ৩২০ ১৫বিলিয়ন মার্কিন ডলার খরচে ক্রয়াদেশ প্রদান করে যা ভারতের মোট এ্যায়ারবাস বিমানের ৭৩% শতাংশে পরিনত করে। ২০১২ সাল নাগাদ ইন্ডিগো ভারতের দ্রুত সম্প্রসারনশীল এবং ভারতের একমাত্র লাভজনক বিমান সংস্থাতে পরিনত হয়। কিংফিসার ভারতকে অতিক্রম করে দ্বীতিয় বৃহৎ বিমান সংস্থাতে পরিনত হয় ব্যবসার পরিমাণের দিক দিয়ে।২০১২ সালের ১৭ই আগস্টে এটা জেট এ্যায়ারয়েজকে অতিক্রম করে ভারতের সর্ববৃহৎ বিমান সংস্থাতে পরিনত হয় মার্কেটের ২৭% বাজার ধরার মাধ্যমে।
গন্তব্যসমূহ
[সম্পাদনা]ইণ্ডিগো ৩৮ টি গন্তব্যে যাতায়াত করে যার ভেতরে ৩৩ টি ভারতে এবং ৫ টি বিদেশে, দৈনিক[২১] ৬৪৭ টি বিমান উড্ডয়ন করার মাধ্যমে। ২০১১ সালে ৫ বছর দেশের ভেতরে বিমান চালানোর পরে এই সংস্থাটি আন্তর্জাতিক পথে উড্ডয়নের লাইসেন্স পায়। এটার প্রথম আন্তর্জাকিক ফ্লাইট পরিচালিত হয় নতুন দীল্লি হতে মুম্বাইতে ২০১১ সালের ১লা সেপ্টেম্বর। পরবর্তী সপ্তাহের ভেতরে আন্তর্জাতিক সেবা ব্যাংকক, সিংগাপুর, মাসকট এবং কাঠমন্ডু পর্যন্ত সম্প্রসারিত হয় যার যাত্রা শুরু হতো নয়া দীল্লি এবং মুম্বাই হতে।এখন এই সেবাটি বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, কোলিকোড এবং তিরুবনন্তপুরম থেকে যাত্রা করে।
বহর
[সম্পাদনা]

জুলাই ২০২০-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], ইণ্ডিগো নিম্নলিখিত বিমান পরিচালনা করছেঃ[২২]
| বিমান | সেবায় সক্রিয়[২২] | অর্ডার | যাত্রী[২৩] | টীকা |
|---|---|---|---|---|
| এয়ারবাস এ৩২০-২০০ | ১২৩ | — | ১৮০ | |
| Airbus A320neo | 35 | 370[তথ্যসূত্র প্রয়োজন] | ১৮০ | |
| ১৮৬ | ||||
| Airbus A321neoLR | — | ২৫ | ঘোষণা করা হবে | ২০১৯ থেকে শুরু[২৪] |
| ATR 72-600 | ৮ | ৪২[তথ্যসূত্র প্রয়োজন] | ৭৪[২৫] | ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে ২০ টি বিতরণ করা হবে[২৬] |
| মোট | ১৬৭ | ৪৩৭ | ||
পদক এবং অর্জনসমূহ
[সম্পাদনা]ইণ্ডিগো নিম্নে উল্লেখিত পদক সমূহ পেয়েছেঃ
- শ্রেষ্ঠ এলসিসি (স্বল্প-খরচের বিমান) (২০০৭) - এ্যায়ারলাইন্স প্যাসেঞ্জারস এসোসিয়শন অব ইন্ডিয়া প্রদত্ত;
- শ্রেষ্ঠ এলসিসি (২০০৮) - গ্যালিলিয়ো এক্সপ্রেস ট্রাভেল এ্যাআর্ডস;
- শ্রেষ্ঠ স্বল্প খরচের বিমান সংস্থা (২০০৯,২০১৩) - সিএনবিসি আওয়াজ ট্রাভেলস;
- শ্রেষ্ঠ স্বল্প খরচের বিমান (২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪) - স্কাই ট্রেক্স এ্যায়ার্ডস;
- ভারতের শ্রেষ্ঠ এ্যায়ারলাইন, ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল এ্যায়ারপোর্ট এ্যাওয়ার্ড - জিএমআর গ্রুপ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Airline and Airport Code Search"। www.iata.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৫।
- ↑ "IndiGo CarGo"। IndiGo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৫।
- 1 2 "IndiGo Leadership"। IndiGo। ১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩।
- 1 2 3 "Earnings Presentation Q4 FY25 & FY25" (পিডিএফ)। IndiGo। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- 1 2 "Statement of audited consolidated financial results for the quarter and year ended 31 March 2025" (পিডিএফ)। IndiGo। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫।
- ↑ "Indigo FY 24 Annual Report"। ১৫ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "IndiGo expands wings with daily direct flights connecting Chennai and Penang"। IndiGo (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৫।
Penang marks IndiGo's 37th international destination and third destination in Malaysia, following Kuala Lumpur and Langkawi.
- ↑ "Take off to the 'French Riviera of the East': IndiGo announces Puducherry as the 89th domestic destination"। IndiGo (সংবাদ বিজ্ঞপ্তি) (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Busiest airlines in the world"।
- ↑ "IndiGo operations: Airline announces flights connecting Kolkata and Bihar's Purnea; marks 94th domestic destination"। The Times of India। ৯ সেপ্টেম্বর ২০২৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২৫।
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Contact us"। IndiGo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৫।
Corporate Office Third floor, Emaar Capital Tower 2, Mehrauli - Gurgaon Road, Gurugram, Haryana – 122002
- ↑ "Busiest airlines in the world"।
- ↑ "IndiGo Airlines to fly soon"। economictimes.indiatimes.com/। ২২ জুন ২০০৫। ২৫ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৫।
- ↑ "647 Flights a day"। firstpost.com। ১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৫।
- 1 2 "IndiGo Facts and Figures"। ১৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Aircraft and Routes"। IndiGo।
- ↑ Jain, Hitisha (২৩ সেপ্টেম্বর ২০১৬)। "Will upgrading to A321 neo help IndiGo post better Q2FY17 numbers? | Zee Business"। Zeebiz.com। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ Shukla, Tarun (৪ অক্টোবর ২০১৭)। "IndiGo said to get DGCA nod for modified regional planes"। Live Mint। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- ↑ Indigo Financial Results (পিডিএফ) (প্রতিবেদন)। IndiGo। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭।
{{প্রতিবেদন উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|deadurl=উপেক্ষা করা হয়েছে (|url-status=প্রস্তাবিত) (সাহায্য)