বিষয়বস্তুতে চলুন

প্রভাসচন্দ্র বল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রভাসচন্দ্র বল
বীর বিপ্লবী প্রভাসচন্দ্র বল
জন্ম
মৃত্যু২২ এপ্রিল, ১৯৩০
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
মাতৃশিক্ষায়তনচট্টগ্রাম জে. এম. সেন স্কুল
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • মনোমোহন বল (পিতা)

প্রভাসচন্দ্র বল (? - ২২ এপ্রিল, ১৯৩০) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন।[] ৪ দিন পর সংগঠিত জালালাবাদ পাহাড়ের যুদ্ধে বিজয়ী বাহিনীর অন্যতম ছিলেন। জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যবাহিনীর সংগে যুদ্ধে গুলির আঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।[][]

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

প্রভাসচন্দ্র বলের জন্ম চট্টগ্রামের ধোরালায়। তার পিতার নাম মনোমোহন বল। তিনি চট্টগ্রাম জে. এম. সেন স্কুলের ছাত্র এবং বিপ্লবী দলের কর্মী ছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃ. ৪০–৪৪। আইএসবিএন ৯৭৮-১-৬৩৯২০-১১৬-৭
  2. 1 2 বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র (সম্পাদকগণ)। সংসদ বাঙালি চরিতাভিধান। খণ্ড ১ (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃ. ৪১৮। আইএসবিএন ৯৭৮-৮১৭৯৫৫১৩৫৬ {{বই উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
  3. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯৪।