দুর্গাপুর উপজেলা, রাজশাহী
| দুর্গাপুর | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে দুর্গাপুর উপজেলা, রাজশাহী | |
| স্থানাঙ্ক: ২৪°২৭′১৫″ উত্তর ৮৮°৪৬′৩″ পূর্ব / ২৪.৪৫৪১৭° উত্তর ৮৮.৭৬৭৫০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রাজশাহী বিভাগ |
| জেলা | রাজশাহী জেলা |
| আয়তন | |
| • মোট | ১৯৫.০৩ বর্গকিমি (৭৫.৩০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ১,৮৫,৮৪৫ |
| • জনঘনত্ব | ৯৫০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪০.৯৯% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ৩১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দুর্গাপুর বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলা রাজশাহী জেলা হতে প্রায় ৩০ কিলোমিটার দুরত্বে উত্তর-পূর্ব দিকে অবস্থিত। দুর্গাপুর উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সমন্বয়ে গঠিত, যার আয়তন ১৯৫.০৩ বর্গ কিমি।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]দুর্গাপুর উপজেলার উত্তরে বাগমারা উপজেলা ও মোহনপুর উপজেলা, দক্ষিণ ও পূর্বে পুঠিয়া উপজেলা, পশ্চিমে পবা উপজেলা।
ইতিহাস
[সম্পাদনা]বর্তমান দুর্গাপুর উপজেলা মধ্যযুগীয় শাহী বাঙ্গালার রাজধানী গৌড় শহরের খুব কাছে অবস্থিত এবং ফলস্বরূপ বাঙ্গালার সুলতানী আমলের সাথে সংযুক্ত স্থানগুলি এখানেও রয়েছে। মোতাবেক ১৫০০ সালে, বর্তমান দুর্গাপুর উপজেলার অবস্থিত মারিয়া গ্রামে কিসমত মারিয়া মসজিদ নির্মিত হয়েছিল। দুর্গাপুর উপজেলার ৪৫৬টি মসজিদ এবং ১২৫টি ঈদগাহের মধ্যে অন্যান্য ঐতিহাসিক উদাহরণগুলির মধ্যে রয়েছে ১৬শ শতাব্দীর এক গম্বুজবিশিষ্ট রুইপাড়া জামে মসজিদ এবং পাঁচ গম্বুজবিশিষ্ট পাঁচুবাড়ি জামে মসজিদ।[২] জয়গীরপাড়ার এই পাঁচুবাড়ি মসজিদটি মরহূম জনাব ভাদু প্রামাণিক সাহেব রহমতুল্লাহি আলাইহি নামে পরিচিত একজন রেশম ব্যবসায়ী দ্বারা কায়েম করা হয়েছিল এবং এর উত্তরে বিশাল আংরার বিল এবং দক্ষিণে মালচ নদী দ্বারা বেষ্টিত।[৩] হজরৎ কালাচাঁদ শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি নামে মশহুর একজন সুফী অলি এই অঞ্চলে বসবাস করতেন এবং তাকে জয়নগর ইউনিয়নের হাটকানপাড়া বাজারে একটি মাজারে সমাহিত করা হয়েছে।[৪] উনিশ শতকে, কুষ্টিয়ার ধরদিয়ার থেকে হজরৎ শাহ সুফী কাজী রফীউদ্দীন ইবনে কফীলউদ্দীন চিশতী সাহেব রঃ (১৮৮২-১৯৯৬) নামে মশহুর একজন সুফী পীর দুর্গাপুরে আসেন যেখানে অনেক মুরীদান তাঁর কাছে বইয়াত প্রদান করেন। তাঁর মাজার ঝালুকায় অবস্থিত।
১৯০৯ সালে ব্রিটিশ রাজ আনুষ্ঠানিকভাবে দুর্গাপুরে একটি থানা কায়েম করে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, দুর্গাপুর ও পবা থানার সীমান্তবর্তী কাবাসমূল গ্রামে বাঙ্গালী মোজাহেদানদের সাথে হানাদার বাহিনীর জঙ্গ সংঘটিত হয়। হানাদার বাহিনীর মেজর নিহত হন এবং এর প্রতিক্রিয়ায় হানাদাররা গগনবাড়িয়া ও পালসা গ্রামে ৪৪ জন গ্রামবাসীকে হত্যা করে। বাংলাদেশের রাষ্ট্রপতি হোসেন মোহম্মদ এরশাদের বিকেন্দ্রীকরণ কর্মসূচির অংশ হিসেবে ১৯৮৪ সালে দুর্গাপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়।[২]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]রাজনীতি
[সম্পাদনা]দুর্গাপুর উপজেলা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের একটি উপজেলা। এই আসনের বর্তমান সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান ২০১৮ সালের নির্বাচনে তিনি নির্বাচিত হন।[৫]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদম শুমারী অনুযায়ী জনসংখ্যা ১,৮৫,৮৪৫ জন, পুরুষ ৯৩,৫৫১ জন, মহিলা ৯২,২৯৪ জন। মোট ভোটার সংখ্যা ১,২৬,৯৪০ জন (পুরুষ ৬২,৯৬৯ জন এবং মহিলা ৬৩,৯৭১ জন)।
শিক্ষা
[সম্পাদনা]অর্থনীতি
[সম্পাদনা]দুর্গাপুর কৃষি প্রধান এলাকা । ধান,পান, আলু , গম, ভুট্টা প্রধান ফসল। এছাড়াও মাছ চাষের জন্য সুপরিচিত এই উপজেলা।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- পাঁচুবাড়ী পাঁচ গম্বুজ মসজিদ
- ঝালুকা মাজার
- ঐতিহাসিক গণকবর
- কালাচাঁন্দ শাহের মাঝার শরীফ
- বাগমারা মসজিদ, মাড়িয়া
- দাওকান্দি বাজার ও বারানই নদী
যোগাযোগ
[সম্পাদনা]০১৭৬৮৮৭৪৬৬৬ পুর প্রকৌশলী সাব্বির।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দূর্গাপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "বাংলাদেশ"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ পাঁচুবাড়ী পাঁচ গম্বুজ মসজিদ। Bangladesh National Portal।
- ↑ কালাচাঁন্দ শাহের মাঝার শরীফ। Bangladesh National Portal।
- ↑ "রাজশাহীর সাংসদ মনসুর রহমানের করোনা জয়"। প্রবাসীর দিগন্ত। ৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |