কাটিহার জেলা
| কাটিহার জেলা ضلع کٹیہار | |
|---|---|
| বিহারের জেলা | |
বিহারে কাটিহারের অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | বিহার |
| প্রশাসনিক বিভাগ | পূর্ণিয়া |
| সদরদপ্তর | কাটিহার |
| তহশিল | ১৭ |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | কাটিহার |
| • বিধানসভা আসন | কাটিহার, কাদোয়া, বলরামপুর, পরাণপুর, মণিহারী, বারারি |
| আয়তন | |
| • মোট | ৩,০৫৬ বর্গকিমি (১,১৮০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩০,৬৮,১৪৯ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • লিঙ্গানুপাত | ৯১৬ |
| প্রধান মহাসড়ক | ৩১ নং জাতীয় সড়ক, ৮১ নং জাতীয় সড়ক |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কাটিহার জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর হল কাটিহার। কাটিহার জেলা বিহারের পূর্ণিয়া বিভাগের অন্তর্গত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭৩ সালে পূর্ণিয়া জেলা ভেঙে কাটিহার জেলা গঠিত হয়।[১]
ভূগোল
[সম্পাদনা]কাটিহার জেলার আয়তন ৩,০৫৭ বর্গকিলোমিটার (১,১৮০ বর্গমাইল)।[২] এই জেলার আয়তন কানাডার আকিমিস্কি দ্বীপের আয়তনের প্রায় সমান।[৩] এই জেলার প্রধান নদনদীগুলি হল গঙ্গা, মহানন্দা, কোশি ও রিঘা।
কাটিহার জেলা বিহারের পূর্ব দিকে অবস্থিত। এই জেলার উত্তর ও পশ্চিম দিকে পূর্ণিয়া জেলা (বিহার), দক্ষিণ দিকে ভাগলপুর জেলা (বিহার) ও সাহেবগঞ্জ জেলা (ঝাড়খণ্ড) এবং পূর্ব দিকে মালদহ জেলা ও উত্তর দিনাজপুর জেলা (পশ্চিমবঙ্গ) অবস্থিত।
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় কাটিহার জেলার নাম অন্তর্ভুক্ত করে।[৪] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, এই জেলা তার মধ্যে অন্যতম।[৪]
বিভাগ
[সম্পাদনা]কাটিহার জেলা তিনটি মহকুমা নিয়ে গঠিত। এগুলি হল: কাটিহার, বারসোই ও মণিহারী। কাটিহার মহকুমা দশটি ব্লক নিয়ে গঠিত। যথা: কাটিহার, কোরহা, ফালকা, সামেলি, বারারি, কুরসেলা, পরাণপুর, হাসানগঞ্জ, দণ্ডখোরা ও মানসাহি। মণিহারী মহকুমা দুটি ব্লক নিয়ে গঠিত। এগুলি হল: মণিহারী ও আমদাবাদ। বারসোই মহকুমা চারটি ব্লক নিয়ে গঠিত। যথা: বারসোই, কাদোয়া, আজমনগর ও বলরামপুর।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, কাটিহার জেলার জনসংখ্যা ৩,০৬৮,১৪৯।[৫] এই জেলার জনসংখ্যা ওমান রাষ্ট্র[৬] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৭] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে কাটিহার জেলার স্থান ১১৭তম।[৫] এই জেলার জনঘনত্ব ১,০০৪ জন প্রতি বর্গকিলোমিটার (২,৬০০ জন/বর্গমাইল)।[৫] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৮.২৩%।[৫] কাটিহার জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯১৬ জন মহিলা[৫] এবং সাক্ষরতার হার ৫৩.৫৬%।[৫] এই জেলার জনসংখ্যার একটি বড়ো অংশ ইসলাম ধর্মাবলম্বী।[৫]
বারসোই মহকুমায় সুরজপুরী ভাষা প্রচলিত। এছাড়া কাটিহার জেলায় বাংলা ভাষারও যথেষ্ট প্রচলন আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
Akimiski Island 3,001km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 16 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 3 4 5 6 7 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Oman 3,027,959
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 5 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Iowa 3,046,355
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 5 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)