বিষয়বস্তুতে চলুন

বক্সার জেলা

স্থানাঙ্ক: ২৫°৩৩′৫৬″ উত্তর ৮৩°৫৮′৩৩″ পূর্ব / ২৫.৫৬৫৬° উত্তর ৮৩.৯৭৫৭° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বক্সার জেলা
बक्सर ज़िला (বক্সর জ়িলা)
বিহারের জেলা
বিহারে বক্সারের অবস্থান
বিহারে বক্সারের অবস্থান
দেশভারত
রাজ্যবিহার
প্রশাসনিক বিভাগপাটনা
সদরদপ্তরবক্সার
সরকার
 • লোকসভা কেন্দ্রবক্সার
আয়তন
 • মোট১,৬২৪ বর্গকিমি (৬২৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,০৭,৬৪৩
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৭১.৭৭ %
 • লিঙ্গানুপাত৯২২
প্রধান মহাসড়ক৮৪ নং জাতীয় সড়ক
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

বক্সার জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর হল বক্সার।

ভূগোল

[সম্পাদনা]

বক্সার জেলার আয়তন ১,৭০৩ বর্গকিলোমিটার (৬৫৮ বর্গমাইল)।[১] আয়তনের দিক থেকে এই জেলা অস্ট্রেলিয়ার বাথার্স্ট দ্বীপের প্রায় সমান।[২]

বিভাগ

[সম্পাদনা]

বক্সার জেলা দুটি মহকুমা রয়েছে। এগুলি হল: বক্সার ও ডুমরাওন। বক্সার মহকুমায় চারটি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে। যথা: বক্সার, ইটাড়ি, চৌসা ও রাজপুর। ডুমরাওন মহকুমায় সাতটি ব্লক রয়েছে। যথা: ডুমরাওন, নওয়ানগর, ব্রহ্মপুর, কেসাথ, চাক্কি, চৌগনি ও সিমরি। বক্সার মহকুমায় বক্সার পৌরসভা এবং ডুমরাওন মহকুমায় ডুমরাওন পৌরসভা এই জেলার দুটি মাত্র শহর।

পরিবহণ ব্যবস্থা

[সম্পাদনা]

বক্সার শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। বীর কানোয়ার সিং সেতু বক্সারকে প্রতিবেশী উত্তরপ্রদেশ রাজ্যের বালিয়া জেলার সঙ্গে যুক্ত করে রেখেছে। রেল ও সড়কপথে বক্সার রাজ্যের রাজধানী পাটনা শহরের সঙ্গে যুক্ত। বক্সারের সঙ্গে উত্তরপ্রদেশের বারাণসী, বালিয়া, গাজীপুর ও লখনউ শহরের সঙ্গে বাণিজ্য চলে। বেঙ্গালুরু, দিল্লি, জয়পুর, কলকাতা প্রভৃতি প্রধান শহরগুলি সরাসরি রেলপথের মাধ্যমে বক্সারের সঙ্গে যুক্ত।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে, বক্সার জেলার জনসংখ্যা ১,৭০৭,৬৪৩।[৩] জনসংখ্যার দিক থেকে বক্সার জেলা গাম্বিয়া রাষ্ট্র[৪] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের প্রায় সমান।[৫] জনসংখ্যার দিক থেকে ভারতের ৬৪০টি জেলার মধ্যে বক্সার জেলার স্থান ২৮৫তম।[৩] জেলার জনঘনত্ব ১,০০৩ জন প্রতি বর্গকিলোমিটার (২,৬০০ জন/বর্গমাইল)।[৩] ২০০১-২০১১ দশকে এই জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ২১.৭৭%।[৩] বক্সার জেলায় লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২২ জন মহিলা।[৩] জেলার সাক্ষরতার হার ৭১.৭৭%।[৩]

চিত্রকক্ষ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১। {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  2. ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১। Bathurst Island1,693km2
  3. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
  4. ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১। Gambia, The 1,797,860 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 12 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  5. ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১। Nebraska 1,826,341 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 9 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Patna Division