বিষয়বস্তুতে চলুন

জেহানাবাদ জেলা

স্থানাঙ্ক: ২৪°৪৫′ উত্তর ৮৫°০০′ পূর্ব / ২৪.৭৫০° উত্তর ৮৫.০০০° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেহানাবাদ জেলা
जहानाबाद जिला (জহানাবাদ জিলা)
বিহারের জেলা
বিহারে জেহানাবাদের অবস্থান
বিহারে জেহানাবাদের অবস্থান
দেশভারত
রাজ্যবিহার
প্রশাসনিক বিভাগমগধ
সদরদপ্তরজেহানাবাদ
সরকার
  লোকসভা কেন্দ্রজেহানাবাদ
আয়তন
  মোট৯৩২ বর্গকিমি (৩৬০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১১,২৪,১৭৬
  জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৮.২৭%
  লিঙ্গানুপাত৯১৮[]
প্রধান মহাসড়ক৮৩ নং জাতীয় সড়ক
গড় বার্ষিক বৃষ্টিপাত১০৭৪ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির

জেহানাবাদ জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর জেহানাবাদ। এই জেলাটি মগধ বিভাগের অন্তর্গত। জেহানাবাদ রাজ্যের রাজধানী পাটনা থেকে ৪৫ কিলোমিটার এবং গয়া থেকে ৪৩ কিলোমিটার দূরে অবস্থিত।

দরধা ও যমুনাইয়া নামে দুটি ছোটো নদীর সংগমস্থলে জেহানাবাদ শহরটি অবস্থিত। জেহানাবাদ জেলা মগধ অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানকার স্থানীয় ভাষাটি হল মাগধী। এই জেলায় নকশাল জঙ্গিরা সক্রিয়। বর্তমানে এই জেলাটিতে উন্নয়নের কাজ চলছে এবং দ্রুত হারে কর্মসংস্থান প্রকল্পগুলি চালু হচ্ছে।

ইতিহাস

[সম্পাদনা]

জাহানাবাদ জেলায় বিখ্যাত বরাবর গুহাসমূহ অবস্থিত। এগুলি ভারতের প্রাচীনতম বিদ্যমান পাথর-কাটা গুহা। মৌর্য যুগে (খ্রিস্টপূর্ব ৩২২-১৮৫ অব্দ) এই গুহাগুলি নির্মিত হয়েছিল। এগুলির কোনো কোনোটিতে অশোকের শিলালিপিও আছে।

মুঘল সম্রাট শাহজাহানআর্জুমন্দ বানু বেগমের কন্যা জাহানারা বেগম সাহিবের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে।

১৮৭২ সালে গয়া জেলার জাহানাবাদ মহকুমাটি গঠিত হয়। ১৯৮৬ সালের ১ অগস্ট জাহানাবাদ মহকুমাটি পৃথক জেলার স্বীকৃতি পায়। বর্তমানে এই জেলা রেড করিডোরের অন্তর্গত।

ভূগোল

[সম্পাদনা]

জাহানাবাদ জেলার আয়তন ৯৩২ বর্গকিলোমিটার (৩৬০ বর্গমাইল)[] আয়তনের দিক থেকে এই জেলা মেক্সিকোর আইলা অ্যাঞ্জেল ডে লা গার্ডার প্রায় সমান।[]

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় জাহানাবাদ জেলার নাম অন্তর্ভুক্ত করে।[] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, এই জেলা তার মধ্যে অন্যতম।[]

বিভাগ

[সম্পাদনা]

জাহানাবাদ জেলায় একটি মাত্র মহকুমা আছে। সেটি হল জাহানাবাদ। এই মহকুমাটি আবার সাতটি ব্লকে বিভক্ত। এগুলি হল: জাহানাবাদ, কাকো, মদনগঞ্জ, ঘোসি, হুলাসগঞ্জ, মখদুমপুর ও রত্নি ফরিদপুর।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে জাহানাবাদ জেলার জনসংখ্যা ১,১২৪,১৭৬।[] এই জনসংখ্যা সাইপ্রাস রাষ্ট্র[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৪১৪তম।[] জাহানাবাদ জেলার জনঘনত্ব ১,২০৬ জন প্রতি বর্গকিলোমিটার (৩,১২০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২১.৩৪%।[] জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯১৮ জন মহিলা[] এবং সাক্ষরতার হার ৬৮.২৭%।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  3. "Island Directory Tables: Islands by Land Area"United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১Isla Ángel de la Guarda 931km2 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 24 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)
  4. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  5. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Cyprus 1,120,489 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 7 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  6. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Rhode Island 1,052,567 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 13 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]