পূর্ণিয়া জেলা
| পূর্ণিয়া জেলা ضلع پورنیہ | |
|---|---|
| বিহারের জেলা | |
বিহারে পূর্ণিয়ার অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | বিহার |
| প্রশাসনিক বিভাগ | পূর্ণিয়া |
| সদরদপ্তর | পূর্ণিয়া |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | পূর্ণিয়া |
| • বিধানসভা আসন | কসবা, বনমনখি, রুপাউলি, ধামদহ, পূর্ণিয়া, কোরহা |
| আয়তন | |
| • মোট | ৩,২২৯ বর্গকিমি (১,২৪৭ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩২,৬৪,৬১৯ |
| • জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৫১.০৮% |
| • লিঙ্গানুপাত | ৯২১ |
| প্রধান মহাসড়ক | ৩১ নং জাতীয় সড়ক, ৫৭ নং জাতীয় সড়ক , ১০৭ নং জাতীয় সড়ক ও ১৩১ক নং জাতীয় সড়ক |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

পূর্ণিয়া জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর হল পূর্ণিয়া। পূর্ণিয়া জেলা বিহারের পূর্ণিয়া বিভাগের অন্তর্গত। এই জেলাটি গঙ্গা নদীর উত্তর পাড়ে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]মুঘল শাসনকালে পূর্ণিয়া ছিল একতি প্রত্যন্ত সামরিক প্রদেশ। এই জেলা থেকে প্রাপ্ত রাজস্ব উত্তর ও পূর্বাঞ্চলের সীমান্তবর্তী উপজাতিগুলির হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করার কাজে ব্যয় করা হত।[১] ১৭৫৭ সালে সিরাজদ্দৌলা কলকাতা দখল করার পরই পূর্ণিয়ার শাসক তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ১৭৬৫ সালে সমগ্র বাংলার সঙ্গে পূর্ণিয়ায় ব্রিটিশ অধিকারভুক্ত হয়।[২] ১৭৭০ সালের ১০ ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধুনিক পূর্ণিয়া জেলা গঠন করে।[৩]
১৯৭৬ সালে পূর্ণিয়া জেলা ভেঙে কাটিহার জেলা গঠিত হয়।[৪] ১৯৯০ সালে পূর্ণিয়া জেলা ভেঙে অররিয়া জেলা ও কিশানগঞ্জ জেলা গঠিত হয়।[৪]
ভূগোল
[সম্পাদনা]পূর্ণিয়া জেলার আয়তন ৩,২২৯ বর্গকিলোমিটার (১,২৪৭ বর্গমাইল)।[৫] এই জেলার আয়তন সলোমন দ্বীপপুঞ্জের মাকিরা দ্বীপের প্রায় সমান।[৬]
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় পূর্ণিয়া জেলার নাম নথিভুক্ত করে।[৭] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে এই জেলা তার মধ্যে অন্যতম।[৭]
বিভাগ
[সম্পাদনা]পূর্ণিয়া জেলা চারটি মহকুমায় বিভক্ত। এগুলি হল: পূর্ণিয়া, বনমনখি, বইসি ও ধামদহ। এই চারটি মহকুমা আবার ১৪টি ব্লকে বিভক্ত। এগুলি হল:পূর্ব পূর্ণিয়া, কৃত্যানন্দ নগর, বনমনখি, কাসওয়া, আমাউর, বইনসি, বইসা, ধামদহ, বারহারা কোঠি, রুপাউলি, ভবানীপুর, দাগারুয়া, জালালগড় ও শ্রীনগর।
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, পূর্ণিয়া জেলার জনসংখ্যা ৩,৬৭৩,১২৭।[৮] এই জেলার জনসংখ্যা মরিটানিয়া রাষ্ট্র[৯] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[১০] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ১০৫তম।[৮] এই জেলার জনঘনত্ব ১,০১৪ জন প্রতি বর্গকিলোমিটার (২,৬৩০ জন/বর্গমাইল)।[৮] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২৮.৬৬%।[৮] পূর্ণিয়া জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯৩০ জন মহিলা[৮] এবং সাক্ষরতার হার ৬৪.৪৯%।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Purnea District - Imperial Gazetteer of India, v. 20, p. 414"। ২৭ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Purnea District - Imperial Gazetteer of India, v. 20, p. 415"। ২৭ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ The Times of India, Patna Edition Feb 15, 2012
- 1 2 Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
Makira 3,190km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 7 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Mauritania 3,681,634 July 2011 est.
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 11 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
Iowa 3,046,355
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 5 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)