বিষয়বস্তুতে চলুন

কাইমুর জেলা

স্থানাঙ্ক: ২৫°০২′২৬″ উত্তর ৮৩°৩৬′৪৫″ পূর্ব / ২৫.০৪০৫৯১° উত্তর ৮৩.৬১২৪০৯° পূর্ব / 25.040591; 83.612409
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাইমুর জেলা
कैमूर ज़िला (কৈমূর জ়িলা)
বিহারের জেলা
দেশ India
রাজ্যবিহার
বিভাগপাটনা
সদরভাবুয়া
আয়তন
  মোট৮,২৬৮ বর্গকিমি (৩,১৯২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৬,২৬,৩৮৪
ভাষা
  সরকারিভোজপুরি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
লোকসভা কেন্দ্রসাসারাম
ওয়েবসাইটhttp://www.kaimur.bih.nic.in/
তেলহার জলপ্রপাত, কাইমুর জেলা

কাইমুর জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর ভাবুয়া। কাইমুর জেলা বিহারের পাটনা বিভাগের অন্তর্গত। এটি বিহারের পশ্চিমতম প্রান্তের জেলা। কাইমুর জেলায় ভাবুয়া-চন্দৌলি রোডের উপর অবস্থিত চান্দ বিহারের পশ্চিমতম স্থান।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯১ সালের মার্চ মাসে রোহতাস জেলা ভেঙে কৈমুর জেলা গঠিত হয়।[] কৈমুর জেলার লেহদায় ২০,০০০ বছরের পুরনো একটি জনবসতির প্রমাণ পাওয়া গিয়েছে। ২০১২ সালের জুন মাসে এই জেলার বৈদ্যনাথে প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে পালযুগের কয়েকটি মিথুনমূর্তি পাওয়া গিয়েছে।[] বর্তমানে কৈমুর জেলা রেড করিডোরের অন্তর্গত একটি জেলা।

ভূগোল

[সম্পাদনা]

কৈমুর জেলার আয়তন ৩,৩৬২ বর্গকিলোমিটার (১,২৯৮ বর্গমাইল)[] আয়তনের দিক থেকে এই জেলা রাশিয়ার ভয়গাচ দ্বীপের প্রায় সমান।[]

কৈমুর জেলার দক্ষিণে কৈমুর পর্বতমালারোহতাস মালভূমি অবস্থিত। কর্মনাশা, কুদ্রাদুর্গাবতী নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তেলহারের কর্কট জলপ্রপাত এই জেলার একটি বিখ্যাত জলপ্রপাত। এই জেলায় ১,০৬,৩০০ হেক্টর বনাঞ্চল রয়েছে। কৈমুর বন্যপ্রাণী অভয়ারণ্য এখানকার একটি উল্লেখযোগ্য অভয়ারণ্য। এই অভয়ারণ্যে বাঘ, চিতাবাঘ ও চিঙ্কারা দেখা যায়।

অর্থনীতি

[সম্পাদনা]

কৈমুর জেলার অর্থনীতির মূল ভিত্তি হল কৃষি। ধান, গম, সবজি, ডাল ও ভুট্টা এখানকার প্রধান কৃষিজ ফসল। জেলার প্রধান শিল্প হল বনস্পতি ওয়েল লিমিটেড, এসিসি লিমিটেড ও পুসাউলিতে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাই ভিলেজ ডাইরেক্ট কারেন্ট (এইচভিডিসি) গ্রিড স্টেশন।

২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় কৈমুর জেলার নাম অন্তর্ভুক্ত করেছে।[] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, কৈমুর জেলা তার অন্যতম।[]

বিভাগ

[সম্পাদনা]

কৈমুর জেলা দুটি মহকুমায় বিভক্ত। যথা: মোহনিয়া মহকুমাভাবুয়া মহকুমা। মহকুমাদুটি আবার ১১টি ব্লকে বিভক্ত। যথা: ভাবুয়া, রামগড়, মোহনিয়া, দুর্গাবতী, অধউরা, ভগবানপুর, চান্দ, চৈনপুর, কুদ্রা, রামপুর ও নুয়াওয়ান।

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে, কৈমুর জেলার জনসংখ্যা ১,৬২৬,৩৮৪।[] জনসংখ্যার হিসেবে এই জেলা গিনি-বিসসুয়া রাষ্ট্র[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাহো রাজ্যের প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৩০৭তম।[] কৈমুর জেলার জনঘনত্ব ৪৮৮ জন প্রতি বর্গকিলোমিটার (১,২৬০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২৭.৫৪%।[] কৈমুর জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯১৯ জন মহিলা [] এবং সাক্ষরতার হার ৭১.০১%।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "History"। Official Website of Kaimur। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩
  2. "Erotic sculptures of Pala period discovered in Bihar village"। ১৩ জুন ২০১২। ৬ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  4. "Island Directory Tables: Islands by Land Area"United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১Vaygach Island3,329km2
  5. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  6. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  7. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১Guinea-Bissau 1,596,677 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 14 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  8. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১Idaho 1,567,582 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 6 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Patna Division