বিষয়বস্তুতে চলুন

জামুই জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামুই জেলা

বিহারের জেলা
বিহারে জামুইয়ের অবস্থান
বিহারে জামুইয়ের অবস্থান
দেশভারত
রাজ্যবিহার
প্রশাসনিক বিভাগমুঙ্গের
সদরদপ্তরজামুই
সরকার
 • লোকসভা কেন্দ্রজামুই
আয়তন
 • মোট৩,১২২ বর্গকিমি (১,২০৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,৫৬,০৭৪
 • জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৬২.১৬%
 • লিঙ্গানুপাত৯২১
গড় বার্ষিক বৃষ্টিপাত১১০২ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
নলডাঙ্গা প্রাসাদ, লাট্টু পাহাড়, সিমুলতলা

জামুই জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলার অন্যতম। ১৯৯১ সালের ২১ ফেব্রুয়ারি মুঙ্গের জেলা ভেঙে এই জেলা গঠিত হয়। এই জেলাটি বর্তমানে মাওবাদী-উপদ্রুত জেলা।

জামুই জেলার আয়তন ৩,০৯৮ বর্গকিলোমিটার (১,১৯৬ বর্গমাইল);[১] যা ইন্দোনেশিয়ার ইয়ামদেনা দ্বীপের সমান।[২] ২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের যে ২৫০টি জেলাকে সর্বাধিক অনগ্রসর ঘোষণা করে, জামুই জেলা তার মধ্যে একটি।[৩] এই জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে।[৩]

জনপরিসংখ্যান

[সম্পাদনা]

২০১১ সালের জনগণনা অনুসারে, জামুই জেলার জনসংখ্যা ১,৭৫৬,০৭৮;[৪] যা গাম্বিয়া রাষ্ট্র[৫] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের সমান।[৬] জনসংখ্যার হিসেবে, ভারতে এই জেলার স্থান ২৭৩তম।[৪] জেলার জনঘনত্ব ৫৬৭ জন প্রতি বর্গকিলোমিটার (১,৪৭০ জন/বর্গমাইল) ,[৪] দশকীয় বৃদ্ধির হার ২০০১-১১ দশকে ২৫.৫৪%,[৪] লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯২১ জন নারী,[৪] সাক্ষরতার হার ৬২.১৬%.[৪]

পরিবহণ

[সম্পাদনা]

জামুই রেল স্টেশন হল পূর্ব মধ্য রেলের দানাপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই লাইনটি হাওড়া-দিল্লি মেন লাইনের মুঘলসরাই-পাটনা রুটের মাধ্যমে ভারতের মহানগরগুলির সঙ্গে যুক্ত। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই লাইন বরাবর প্রসারিত।[৭][৮]

প্রাণী ও উদ্ভিদ

[সম্পাদনা]

১৯৮৭ সালে জামুই জেলায় নাগি দাম বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয়। এই অভয়ারণ্যের আয়তন ৭.৯ কিমি২ (৩.১ মা২)।[৯] ওই বছরই নাকতি দাম বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয়। এই অভয়ারণ্যের আয়তন ৩.৩ কিমি২ (১.৩ মা২)।[৯]

পাদটীকা

[সম্পাদনা]
  1. ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Bihar: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৮–১১১৯। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১। {{বই উদ্ধৃতি}}: |শেষাংশ1= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  2. ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১। Yamdena 3,100km2 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 8 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য)
  3. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
  4. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
  5. ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১। Gambia, The 1,797,860 July 2011 est. {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 12 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  6. ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১। Nebraska 1,826,341 {{ওয়েব উদ্ধৃতি}}: |উক্তি= এর 9 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)
  7. ↑ "About District"। Official District website। ১৮ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১২।
  8. ↑ "Jamui"। Overview। BrandBihar। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১২।
  9. 1 2 Indian Ministry of Forests and Environment। "Protected areas: Bihar"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]