বিষয়বস্তুতে চলুন

চান্দেল জেলা

চান্দেল জেলা
মণিপুরের জেলা
মণিপুরে চান্দেলের অবস্থান
মণিপুরে চান্দেলের অবস্থান
দেশভারত
রাজ্যমণিপুর
প্রতিষ্ঠিত১৩ মে ১৯৭৪ (1974-05-13)
সদরদপ্তরচান্দেল
তহশিলচান্দেল, চোকপিকারং, খেঞ্জয়
সরকার
  লোকসভা কেন্দ্রআউটার মণিপুর
আয়তন
  মোট৫২১ বর্গকিমি (২০১ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
  মোট১,৬৮,২১৭
  জনঘনত্ব৩২০/বর্গকিমি (৮৪০/বর্গমাইল)
স্থানাঙ্ক২৪°১৯′ উত্তর ৯৩°৫৯′ পূর্ব / ২৪.৩১৭° উত্তর ৯৩.৯৮৩° পূর্ব / 24.317; 93.983
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
চান্দেল জেলা

চান্দেল জেলা (Pron:/ˌtʃænˈdɛl/) উত্তর-পূর্ব ভারত-এর মণিপুর রাজ্যের একটি অন্যতম জেলা৷ ২০১১ সালের জনগণনা অনুসারে তামেংলং জেলা-এর পরেই চান্দেল মণিপুরের অন্যতম জনবসতিপূর্ণ জেলা৷[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৪ সালের ১৩ মে তারিখে তেংনোপল নামে এই জেলার সৃষ্টি করা হয়৷ ১৯৮৩ সালে জেলাটির সদর শহর চান্দেলে আনা হয় ও পরবর্তীকালে জেলাটিকে চান্দেল নামেই অভিহিত করা হয়৷ চান্দেল নামটি আসলে চামডিল শব্দ থেকে এসেছে। আনাল ভাষায় এই নামের অর্থ: চাম = 'সরল', ও ডিল = 'পাজামা'৷

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

এই জেলার প্রশাসনিক মূল কেন্দ্র চান্দেল শহর৷ মণিপুর ও মায়ানমারের মাঝের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র মোরে শহর জেলাটির দক্ষিণ দিকে অবস্থিত৷ জেলাটির বাণিজ্যর অন্য এক উল্লেখযোগ্য কেন্দ্রস্থল হল চোকপিকারং শহর৷ এই শহরের মধ্য দিয়ে চোকপি নদী বয়ে গেছে৷

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে পঞ্চায়তী রাজ মন্ত্রালয় ভারতের অন্যতম অনগ্রসর ২৫০ টি জেলার মধ্যে চান্দেল জেলাকে অন্তর্ভুক্ত করে৷[] ভারতের পিছিয়ে পড়া অঞ্চল অনুদান তহবিল প্রোগ্রাম (বিআরজিএফ) থেকে পুঁজি লাভ করা মণিপুরের তিনটি জেলার মধ্যে চান্দেল জেলা অন্যতম৷[]

মহকুমা

[সম্পাদনা]

চান্দেল জেলাটিকে তিনটি মহকুমায় বিভক্ত করা হয়েছে:

  • চান্দেল
  • চোকপিকারং
  • খেঞ্জয়

জনসংখ্যা

[সম্পাদনা]
চান্দেল জেলার ধর্মসমূহ
ধর্ম শতকরা
খ্রীষ্টান ধর্ম‎
 
৮৯.৫০%
হিন্দু ধর্ম‎
 
৭.৫০%
ইসলাম ধর্ম
 
২.১৪%
বৌদ্ধ ধর্ম
 
০.২৮%
অন্য
 
০.২৫%
তথ্য নাই
 
০.২০%
জৈন ধর্ম‎
 
০.০৪%
শিখ ধর্ম‎
 
০.০২%

২০১১ সালের জনগণনা অনুসারে চান্দেল জেলার জনসংখ্যা ১৪৪,০২৮ জন৷[] ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার দিক থেকে এই জেলার স্থান ৬০২৷[] এই জেলার জনবসতির ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪৩ জন৷[] ২০০১-২০১১ দশকে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২১.৭২%৷ [] চান্দেলের প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৩২ জন৷ জেলাটির সাক্ষরতার হার ৭০.৮৫%।[]

ভাষাসমূহ

[সম্পাদনা]

চান্দেল জেলার সদর শহর চান্দেলের মূল ব্যবহৃত ভাষাগুলি হল থাদৌ ভাষা, ভাইফেই ভাষা, জো ভাষা, আনাল ভাষা (পাকান), লামকাং ভাষা ও মেইতেই ভাষা৷ এই শহরের সংখ্যাগরিষ্ঠ লোক আনাল, লামকাং, ম্যন ও মনসাং উপজাতির৷[][][] আইমোল, একটি চীনা-তিব্বতি ভাষা, লাতিন লিপিতে লিখিত এই ভাষাটির ২৫০০-এরও কম ভাষাভাষী রয়েছে;[] এবং আনাল ভাষা, একটি চীনা-তিব্বতীয় এবং এর প্রায় ১৪,০০০ ভাষাভাষী মানুষ ভারতে রয়েছে, এবং আরও কিছু মিয়ানমারে (যা আনাল ভাষার সাথে বিভ্রান্ত হওয়া উচিত নয়) আছে।[]

জেলাটির অন্যান্য স্থানগুলিতে ব্যবহৃত ভাষাসমূহ হল:

  • উত্তর-পশ্চিম কুকী-চীন ভাষাসমূহ
    • আইমোল ভাষা
    • আনাল ভাষা
    • জৌ ভাষা
    • থাদৌ ভাষা
    • লামকাং ভাষা
    • চোথে ভাষা
    • পুরুম ভাষা
    • মোওন ভাষা
    • নামফাউ ভাষা
    • মোনসাং ভাষা
    • তারাও ভাষা
  • জিম ভাষা
  • মারিং ভাষা
  • বড়ো ভাষা

জৈববৈচিত্র্য

[সম্পাদনা]

১৯৮৯ সালে এই জেলার ১৮৫ বর্গ কিলোমিটার জুড়ে একটি অঞ্চল ইয়াংগপকপি-লকচাও বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়৷[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১
  2. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  3. 1 2 M. Paul Lewis, সম্পাদক (২০০৯)। "Aimol: A language of India"Ethnologue: Languages of the World (16th সংস্করণ)। Dallas, Texas: SIL International। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১১
  4. 1 2 3 M. Paul Lewis, সম্পাদক (২০০৯)। "Anal: A language of India"Ethnologue: Languages of the World (16th সংস্করণ)। Dallas, Texas: SIL International। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১১
  5. Indian Ministry of Forests and Environment। "Protected areas: Manipur"। ৯ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]