তামেংলং জেলা
| তামেংলং জেলা | |
|---|---|
| মণিপুরের জেলা | |
মণিপুরে তামেংলংয়ের অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | মণিপুর |
| সদরদপ্তর | তামেংলং |
| তহশিল | তামেংলং, তামেই, তউছেম |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | আউটার মণিপুর |
| আয়তন | |
| • মোট | ৪,৩৯১ বর্গকিমি (১,৬৯৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (2011) | |
| • মোট | ১,৪০,১৪৩ |
| • জনঘনত্ব | ৩২/বর্গকিমি (৮৩/বর্গমাইল) |
| স্থানাঙ্ক | ২৪°৫৯′ উত্তর ৯৩°২৯′ পূর্ব / ২৪.৯৮৩° উত্তর ৯৩.৪৮৩° পূর্ব |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

তামেংলং জেলা (Pron:/tæmɛŋˈlɒŋ/) ভারতের মণিপুর রাজ্যের একটি অন্যতম জেলা৷[১] এই জেলার সদর শহর তামেংলং শহর৷ জেলাটির মোট ক্ষেত্রফল হল ৪৩৯১ বর্গকিমি।
ইতিহাস
[সম্পাদনা]১৯১৯ সালে ব্রিটিশ শাসনের সময় মণিপুর হিলসের চারটি মহকুমা প্রতিষ্ঠা করা হয় — উত্তর-পূর্ব মহকুমা, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম মহকুমা৷ এর উত্তর-পশ্চিম মহকুমাটির সদর খঞ্জাও, তামেংলং গ্রামে প্রতিষ্ঠা করা হয়৷ খঞ্জাও, এই মহকুমার প্রধান হিসাবে নিয়োগ করা হয় উইলিয়াম শ'কে। ১৯২৩ সালে এই সদর শহর খুঞ্জাও থেকে ৩ কিমি দূরে অবস্থিত বর্তমান তামেংলঙে স্থানান্তরিত করা হয়৷ পরবর্তী কালে উত্তর-পশ্চিম মহকুমাকে তামেংলং নামে অভিহিত করা হয়। ১৯৬৯ সালে এই তামেংলং পূর্ণাঙ্গ জেলা হিসাবে পরিগণিত হয়।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]তামেংলং জেলার উত্তরে নাগাল্যান্ড রাজ্য, পূর্বে সেনাপতি জেলা, দক্ষিণে চুড়াচন্দ্রপুর জেলা ও পশ্চিমে ইম্ফল পশ্চিম জেলা ও আসাম রাজ্য অবস্থিত৷ এই জেলার সদর শহর তামেংলং শহর৷ জেলাটির মোট ক্ষেত্রফল হল ৪৩৯১ বর্গকিমি৷
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ সালের ভারতের পঞ্চায়তী রাজ মন্ত্রালয় ভারতের অন্যতম অবহেলিত ২৫০ টি জেলার মধ্যে তামেংলং একটি বলে অভিহিত করে।[২] ভারতের পিছিয়ে পড়া অঞ্চল অনুদান তহবিল প্রোগ্রাম (বিআরজিএফ) পুঁজির থেকে অনুমোদন লাভ করা মণিপুরের তিনটি জেলার মধ্যে তামেংলং অন্যতম৷[২]
মহকুমা
[সম্পাদনা]তামেংলং জেলার তিনটি মহকুমা আছে:
- তামেংলং
- তামেই
- তউসেম
সম্প্রতি ননী জেলাটিকে তামেংলঙ থেকে পৃথক করে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দেয়া হয়; যা লংমেই (নুনি), নুনবা, খোপম এবং হাওচংয়ের মহকুমা নিয়ে গঠিত।
খুনপুম, নুংবা মহকুমার অন্তর্গত একটি ছোট্ট শহর জেলাটির অন্যতম সর্বাধিক জনবহুল অঞ্চল এবং মাননীয় বিধায়ক এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শ্রী গৈখাংগামের নিজস্ব শহর।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে তামেংলং জেলার মোট জনসংখ্যা ১৪০,৬৫১ জন[১]৷ মোট জনসংখ্যার দিক থেকে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬০৭৷ এই জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩২ জন৷ ২০০১-২০১১ সালে জেলাটির জনসংখ্য বৃদ্ধির হার ছিল ২৫.৬৯%৷ তামেংলং জেলার প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৫৩ জন৷ জেলাটির সাক্ষরতার হার ৭০.৪%৷
ভাষাসমূহ
[সম্পাদনা]জেলাটির ব্যবহৃত মূল ভাষাসমূহ চিনা-তিব্বতীয় মূলের৷ এই ভাষা/উপভাষাসমূহ হল:
- জেলিয়াঙ্গ্রং ভাষা
- জেমি ভাষা
- লিয়াংমাই ভাষা
- রংমেই ভাষা
- ইনপুই ভাষা
জনগণের বেশিরভাগই রংমেই ভাষায় কথা বলে। তেমেংলং জেলায় কথিত রয়েছে জেলিয়াংরোং ভাষার তিনটি উপভাষা:
- জেম ভাষা
- লিয়াংমাই ভাষা
- রংমেই ভাষা
উপরে বর্ণিত তিনটি ভাষা/উপভাষা অনেকটা একই রকম এবং একে অপরের দ্বারা সহজেই বোঝা যায।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Tamenglong"। 2011 Census of India। Government of India। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।
- 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।