মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন | |
|---|---|
| জন্ম | ১২ অক্টোবর ১৯৮১ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| শিক্ষা | ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (১৯৯৬ এর ক্লাস) ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (১৯৯৮ এর ক্লাস) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (২০০৮ এর ক্লাস) - স্থাপত্য প্রকৌশল-এ স্নাতক |
| পেশা | স্থাপত্য প্রকৌশলী, অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা |
| কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | শ্রাবণ মেঘের দিন, আজ রবিবার, উড়ে যায় বকপক্ষী |
| দাম্পত্য সঙ্গী | হুমায়ূন আহমেদ (বি. ২০০৫; মৃ. ২০১২) |
| সন্তান | নিষাদ হুমায়ূন নিনিত হুমায়ূন |
| পিতা-মাতা |
|
| আত্মীয় | মুহম্মদ জাফর ইকবাল (দেবর) আহসান হাবীব (দেবর) |
মেহের আফরোজ শাওন (জন্ম: ১২ অক্টোবর ১৯৮১) একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।[২]
জন্ম
[সম্পাদনা]শাওনের জন্ম ১২ অক্টোবর ১৯৮১ সালে। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী।[৩] তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন।[৪] শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে।[১]
কর্মজীবন
[সম্পাদনা]
নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন।[৫] ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
সমালোচনা
[সম্পাদনা]শাওন বাংলাদেশের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদকে বিয়ে করে হুমায়ূনের পাঠক ভক্তদের দ্বারা সমালোচিত হন। তারা হুমায়ূন আহমেদের প্রথম বিবাহ বিচ্ছেদের জন্য শাওনকে দোষারোপ করে থাকেন। তাদের দাবি, শাওনের প্ররোচনায় হুমায়ূন আহমেদ তার স্ত্রী গুলতেকিনকে ডিভোর্স দিয়ে মেয়ের বয়েসি এবং তার নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করেন।[৬] অন্য একপক্ষ এ ব্যাপারটাকে অস্বীকার করেন। তাদের দাবি, প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিজীবন আছে এবং প্রত্যেককে সেই ব্যক্তিস্বাধীনতা দেওয়া উচিত।
২০২৫ সালের ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে সভায় সরাসরি ও ভার্চুয়ালভালে যুক্ত থাকার কারণে তিনি গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নেয়।
এই দিন সন্ধায় তার বাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র জনতা।
৭ ফেব্রুয়ারী শুক্রবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | ছবির নাম | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ১৯৯৯ | শ্রাবণ মেঘের দিন | কুসুম | হুমায়ূন আহমেদ | |
| ২০০১ | দুই দুয়ারী | তরু | হুমায়ূন আহমেদ | |
| ২০০৩ | চন্দ্রকথা | চন্দ্র | হুমায়ূন আহমেদ | |
| ২০০৪ | শ্যামল ছায়া | আশা লতা | হুমায়ূন আহমেদ | |
| ২০০৮ | আমার আছে জল | নিশাদ | হুমায়ূন আহমেদ |
টেলিভিশনে উপস্থিতি
[সম্পাদনা]অভিনীত নাটক
[সম্পাদনা]| বছর | নাটকের নাম | চরিত্র | পরিচালক | চ্যানেল | টীকা |
|---|---|---|---|---|---|
| ১৯৯৯ | আজ রবিবার | তিতলি | হুমায়ূন আহমেদ | বিটিভি | |
| ১৯৯৯ | সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড | মিতু | হুমায়ূন আহমেদ | বিটিভি | |
| ২০০৪ | উড়ে যায় বকপক্ষী | পুষ্প | হুমায়ূন আহমেদ | এনটিভি |
নক্ষত্রের রাত
পরিচালিত নাটক
[সম্পাদনা]| বছর | নাটকের নাম | নাট্যকার | চ্যানেল | টীকা |
|---|---|---|---|---|
| ২০০৯ | নয়া রিক্সা | টিভি নাটক, ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো | ||
| ২০১১ | স্বপ্ন ও স্বপ্নভঙ্গ | হুমায়ূন আহমেদ | চ্যানেল আই | টিভি নাটক, পহেলা বৈশাখে প্রচারিত হয়েছিলো[৭] |
| ২০১৪ | এভারেস্ট জয় | চৌধুরী খায়েকুজ্জামান | ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো | |
| অসময়ে | চৌধুরী খায়েকুজ্জামান | ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো[৮] | ||
| বিভ্রম | হুমায়ূন আহমেদ | চ্যানেল আই | টিভি নাটক, ঈদ-উল-আযহায় প্রচারিত হয়েছিলো [৯] |
পরিচালিত চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্রের নাম | প্রযোজনা |
|---|---|---|
| ২০১৬ | কৃষ্ণপক্ষ[১০] | ইমপ্রেস টেলিফিল্ম |
পুরস্কার
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "চল্লিশে পা দেয়া আমি অনেক কিছু হারিয়েছি"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "হুমায়ূন আহমেদ ও শাওনের বিয়ের অদেখা একটি ছবি!"। Priyo News। ২৩ জানুয়ারি ২০১৫। ৫ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- ↑ "Homage to Humayun at Nuhash Palli"। দ্য ডেইলি স্টার। ২০ জুলাই ২০১৩। ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- ↑ "Constituency 319"। Government of Bangladesh। ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- ↑ "দ্য ডেইলি স্টার Web Edition Vol. 5 Num 216"। দ্য ডেইলি স্টার। ১৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "দুই বছর পর পরিচালনায় শাওন)"। দৈনিক প্রথম আলো। ১১ এপ্রিল ২০১১। ২৩ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- ↑ "দীর্ঘ বিরতির পর ফিরছেন শাওন, তাও আবার আইটেম গান দিয়ে!"। Priyo News। ৫ জুলাই ২০১৪। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- ↑ "ঈদে হুমায়ূন আহমেদের নাটক ও টেলিফিল্ম"। Priyo News। ৫ অক্টোবর ২০১৪। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
- ↑ "কৃষ্ণপক্ষ (উপন্যাস)"। উইকিপিডিয়া। ২৪ জুন ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে মেহের আফরোজ শাওন
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মেহের আফরোজ শাওন (ইংরেজি)
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর বাংলাদেশী অভিনেত্রী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেত্রী
- বাংলা ভাষার সঙ্গীতশিল্পী
- বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক
- বাংলাদেশী টেলিভিশন পরিচালক
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী
- শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- অনন্যা শীর্ষ দশ পুরস্কার বিজয়ী
- বাংলাদেশী নারী চিত্রনাট্যকার
- ১৯৮১-এ জন্ম
- ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রাক্তন শিক্ষার্থী
- বিএএফ শাহীন কলেজ ঢাকার প্রাক্তন শিক্ষার্থী
- নতুন কুঁড়ি অংশগ্রহণকারী
- ২১শ শতাব্দীর বাংলাদেশী গায়িকা
- বাংলাদেশী নারী চলচ্চিত্র পরিচালক