নিরন্তর (২০০৬-এর চলচ্চিত্র)
| নিরন্তর | |
|---|---|
চলচ্চিত্রের ডিভিডি মোড়ক | |
| পরিচালক | আবু সাইয়ীদ |
| প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান |
| চিত্রনাট্যকার | আবু সাইয়ীদ |
| উৎস | হুমায়ুন আহমেদ কর্তৃক জনম জনম |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | এস আই টুটুল |
| চিত্রগ্রাহক | মজিবুল হক ভূঁইয়া |
| সম্পাদক | জুনায়েদ হালিম |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৯৫ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
নিরন্তর আবু সাইয়ীদ পরিচালিত ২০০৬ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[১] জনপ্রিয় বাংলাদেশী লেখক হুমায়ূন আহমেদ রচিত জনম জনম উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবু সাইয়ীদ। এতে অভিনয় করেছেন শাবনূর, ইলিয়াস কাঞ্চন, আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, লিটু আনাম, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।[২][৩]
আবু সাইয়ীদ চলচ্চিত্রটির জন্য কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার এবং গোয়ায় অনুষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি ও গোল্ডেন ক্রো পীজেন্ট পুরস্কার লাভ করেন।[৪] ২০০৭ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।[৫][৬]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]ঢাকার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিথি। বাবা অসুস্থতার কারণে অন্ধ হয়ে গেছেন। ভাই হিরু বেকার। সে দ্রুত বড়লোক হওয়ার স্বপ্নে অনেক টাকা হারিয়েছে। তিথিকেই তাই পুরো সংসার চালাতে হয়। উপায়ন্তর না দেখে সে বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেয়। নাসিমের ধনী ব্যবসায়ীদের সাথে যোগসূত্র থাকায় সে তাকে খদ্দের জোগাড় করে দেয়। এতে তারও কিছু কামাই হয়। এভাবে তিথির সংসারে উন্নতি আসে। তিথি হিরুর চাকরির জন্য তার খদ্দেরদের কাছে সাহায্য চায়। দবীর উদ্দিন নামে একজন তাকে সাহায্য করার আশ্বাস দেন। তিথির কাছ থেকে মূলধন পেয়ে হিরুও ভালো কিছু করার অনুপ্রেরণা পায়। সে তার নিজের ব্যবসায় দাড় করায় এবং অ্যানাকে বিয়ে করে। কিন্তু তিথি চাইলেও তার পেশা ছাড়তে পারে না। তিথিরা তাদের পেশা ছাড়তে পারে না এবং জনম জনম ধরে তাই হয়ে আসছে।
কুশীলব
[সম্পাদনা]- শাবনূর - তিথি
- ইলিয়াস কাঞ্চন - দবীর উদ্দিন
- আমিরুল হক চৌধুরী - তিথির বাবা
- ডলি জহুর - তিথির মা
- জয়ন্ত চট্টোপাধ্যায় - নাসিম
- লিটু আনাম - হিরু
- শিল্পী সরকার অপু - ফরিদা
- শহীদুল আলম সাচ্চু - তিথির খদ্দের
- লিমা - অ্যানা
- ভূষণ - টুকু
- মম মোরশেদ
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্র উৎসবে মুক্তি
[সম্পাদনা]- কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০০৬
- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত, ২০০৬
- পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব[৭]
- কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- ব্যাঙ্গালুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- রটার্ডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০০৭
হোম ভিডিও
[সম্পাদনা]২০১৫ সালের ৪ সেপ্টেম্বর নিরন্তর চলচ্চিত্রের ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়।[৮]
সঙ্গীত
[সম্পাদনা]নিরন্তর চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন এস আই টুটুল। গীত রচনা করেছেন কবির বকুল। গানে কণ্ঠ দিয়েছেন সাথী ইসলাম ও দিনাত জাহান মুন্নী।
- এই রাত শুধু কাছে আসবার - দিনাত জাহান মুন্নী
মূল্যায়ন
[সম্পাদনা]সমালোচকদের প্রতিক্রিয়া
[সম্পাদনা]সিনে ম্যাগাজিনের বার্ট রিয়েতভিঙ্ক চলচ্চিত্রটিকে ৫-এ ৩ দিয়েছেন।[৯]
আন্তর্জাতিক সম্মাননা
[সম্পাদনা]- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারত, ২০০৬
- বিজয়ী: বিশেষ জুরি পুরস্কার - আবু সাইয়ীদ
- কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০০৬
- বিজয়ী: ফিপ্রেসি পুরস্কার - আবু সাইয়ীদ
- বিজয়ী: গোল্ডেন ক্রো পীজেন্ট - আবু সাইয়ীদ[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Abu Sayeed film's screening at Public Library today, tomorrow"। Abu Sayeed film’s screening at Public Library today, tomorrow - theindependentbd.com।
- ↑ "আমি দর্শকের কাছে পৌঁছাতে পারিনি: আবু সাইয়ীদ"। বাংলা মুভি ডেটাবেজ। ২২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ Matt Rothman। "VR's first stop won't be at home"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ Komol, Ershad (September 09, 2007)। "Directors and producer of "Nirontor" and "Swapnodanay" honoured"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ Sneider, Jeff (১৯ অক্টোবর ২০০৬)। "Oscar race counts 61 countries"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Foreign language Oscar nominees announced"। দ্য নিউজিল্যান্ড হেরাল্ড। ১৭ জানুয়ারি ২০০৭। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে নিরন্তর"। পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "বড়পর্দায় ও ডিভিডিতে আবু সাইয়ীদের ছয় চলচ্চিত্র"। দ্য রিপোর্ট। সেপ্টেম্বর ০১, ২০১৫। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৭।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "Forever Flows - Nirontor (2006)"। সিনে ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Nirontor (2006) Awards"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নিরন্তর (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নিরন্তর
- রটেন টম্যাটোসে নিরন্তর (ইংরেজি)
- বিএফআইয়ে নিরন্তর
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০০৬-এর চলচ্চিত্র
- ২০০৬-এর নাট্য চলচ্চিত্র
- ২০০৬-এর বাংলাদেশী চলচ্চিত্র
- ২০০৬-এর বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশী নাট্য চলচ্চিত্র
- বাংলাদেশে ধারণকৃত চলচ্চিত্র
- কল্পকাহিনীতে বেশ্যাবৃত্তি
- হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম অবলম্বনে চলচ্চিত্র
- ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র
- আবু সাইয়ীদ পরিচালিত চলচ্চিত্র
- এস আই টুটুল সুরারোপিত চলচ্চিত্র