রুনা খান
রুনা খান | |
|---|---|
| জাতীয়তা | বাংলাদেশী |
| শিক্ষা | স্নাতকোত্তর,বাংলা |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০০৫-বর্তমান |
| সন্তান | ১ |
| পুরস্কার | নিচে দেখুন |
রুনা খান হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। ২০০৫ সালে তিনি সিসিমপুরের সুমনা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তিনি হালদা (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন এবং ছিটকিনি (২০১৭) চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।[১]
বোধ (২০২২) ওয়েব সিরিজ, অসময় (২০২৪) ওয়েব ফিল্ম এবং বোহেমিয়ান ঘোড়া (২০২৫) ওয়েব সিরিজের জন্য তিনি তিন বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাইফা পুরস্কার অর্জন করেন। এছাড়া কালো মেঘের ভেলা (২০১৯), একটি না বলা গল্প (২০২৩), নীলপদ্ম চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রুনা খান দারুণ প্রশংসিত হন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রুনা খান ১৯৮৩ সালের ১১ জানুয়ারি মির্জাপুরে জন্মগ্রহণ করেন, তার শৈশব কাটে টাঙ্গাইলের সখিপুর শহরে। তার পিতা ফরহাদ খান ছিলেন একজন সরকারি চাকুরিজীবী। মা আনোয়ারা খান। তিনি তার পিতামাতার জ্যেষ্ঠ সন্তান।[২] তার স্বামীর নাম এষণ ওয়াহিদ। তাদের একমাত্র কন্যার নাম রাজেশ্বরী। তিনি টাঙ্গাইলের একটি স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ১৯৯৮ সালে ঢাকার আসেন । তারপর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ইডেন মহিলা কলেজ থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]রুনা খান ২০০২ সালে নাগরিক নাট্য সম্প্রদায় এর কর্মী হিসেবে যোগ দেন। ২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক সিসিমপুরের মধ্যদিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু।
২০১৫ সালে তিনি আসাদুজ্জামান নূর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিসসা মঞ্চ-নাটকে লাইলী চরিত্রে অভিনয় করেন।[৩]
২০১৬ সালে পাকিস্তানি লেখক সাদত হাসান মান্টো‘র রচনায় ‘নাম-গোত্রহীন মান্টোর মেয়েরা’ মঞ্চ-নাটকে অভিনয় করেন যার নির্দেশনায় ছিলেন ঊষা গাঙ্গুলি।
সারা যাকের এর নির্দেশনায় স্মৃতি সত্তা ভবিষ্যৎ নাটকে অভিনয় করেন।
রুনা খান হুমায়ূন ফরীদি নির্দেশিত ছায়াবিথী,গোলাম সোহরাব দোদুল নির্দেশিত মামাভাগ্নে, সংসার, সাতকাহন আলভী আহমেদ নির্দেশিত আড্ডা, দীপংকর দীপন এর মায়ের দোয়া পরিবহন, মেটামরফসিস সোহেল আরমান নির্দেশিত জলরঙ, মাতিয়া বানু শুকু নির্দেশিত একটা কিনলে একটা ফ্রী, মাসুদ সেজান এর লংমার্চ, মাহফুজ আহমেদ এর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মাগো তোমার জন্য, মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকগুলোতে অভিনয় করেন।[৪][৫]
দেয়াল আলমারী, অভিনেতা, দি বস, বাফার জোন, বোধ, স্বর্ণমানব, বড়মেয়ে, যদিও সন্ধ্যা, পথের প্রান্তে, বহিরাগত, বৌভাগ, বাবার ঘর, মাটিবর্তী, 143 I Love you, ঈশ্বরের গল্প, গোলাপী আতর, মৃত্যু বাণ, খোঁড়া ঘোড়া, দেবদূত, জমজ ১, চান্স মাস্টার, বাহাদুর ডাক্তার, টিনের চশমা, অবাক যোগসুত্র তার প্রশংসিত একক নাটক।
তিনি আশফাক নিপুন এর ওয়েব ফিল্ম কষ্টনীড়,গৌতম কৈরির ওয়েবফিল্ম আন্তঃনগর,কাজল আরেফিন অমি এর ওয়েব ফিল্ম অসময়, আবু হায়াত মাহমুদ এর ওয়েবফিল্ম মার্ডার ৯০’স, অমিতাভ রেজা চৌধুরী এর ওয়েব সিরিজ বোধ ও বোহেমিয়ান ঘোড়া তে অভিনয় করেন।
এছাড়া তিনি গ্রামীণফোন,ডাচ-বাংলা মোবাইল ব্যাংক,স্কয়ার টয়লেট্রিজ,স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড,বিএসআরএম স্টিলস লিমিটেড এর বিজ্ঞাপনচিত্রে মডেল হন।
২০১৭ সালে আহত পাখির গান টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র)বিভাগে আরটিভি স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন।[৬][৭]
২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রে তাকে জুঁই চরিত্রে দেখা যায়।[৮] এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।[৯][১০] ২০১৭ সালে তিনি সাজেদুল আউয়াল পরিচালিত ছিটকিনি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র ময়মুনা’র রুপদান করেন।[১১] ছবিটি ১৬শ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।ছিটকিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য রুনা খান ২০তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।[১২]
২০২৩ সালে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজ বোধ এবং ২০২৪ সালে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম অসময় এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে দুইবার বাইফা পুরস্কার অর্জন করেন।
২০১৯ সালে মৃত্তিকা গুণ এর কালো মেঘের ভেলা (চলচ্চিত্র)’র কেন্দ্রীয় নারী চরিত্র রোজীর রুপদান করেন।
২০২৩ সালে একটি না বলা গল্প চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র আরিফা এবং ২০২৫ সালে নীলপদ্ম (২০২৫-এর চলচ্চিত্র) চলচ্চিত্রে নামভুমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হন তিনি।
রুনা খান অভিনীত নীলপদ্ম (২০২৫-এর চলচ্চিত্র) চলচ্চিত্রটি ‘টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫' এ ‘বেস্ট ফিচার ফিল্ম’র পুরস্কার অর্জন করে।
২০২৬-এ মুক্তি পাওয়া (পাপ কাহিনী-২) ওয়েব সিরিজ এর দ্বিতীয় পার্টটি সবার নজর কেড়েছে যেখানে দর্শকদের জন্য রয়েছে কড়া ভার্তা-‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’। [১৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রুনা খানের স্বামী এষণ ওয়াহিদ এবং তাদের একমাত্র কন্যা রাজেশ্বরী।[১৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০১৭ | হালদা | জুঁই | তৌকীর আহমেদ | |
| ছিটকিনি | ময়মুনা | সাজেদুল আউয়াল | ||
| ২০১৯ | কালো মেঘের ভেলা | রোজী | মৃত্তিকা গুণ | |
| ২০২১ | কষ্টনীড় | রেজওয়ানা চৌধুরী | আশফাক নিপুন | ওয়েব চলচ্চিত্র |
| বিলাপ | সানী সানোয়ার | |||
| ২০২৩ | আন্তঃনগর | রোজিনা | গৌতম কৈরী | |
| একটি না বলা গল্প | আরিফা | পঙ্কজ পালিত | ||
| ২০২৪ | অসময় | এমিলি রহমান | কাজল আরেফিন অমি | ওয়েব চলচ্চিত্র |
| ২০২৫ | নীলপদ্ম | নীলা | তৌফিক এলাহী | |
| 2026 | রক্তছায়া | শিভানা পুলিশ অফিসার | জুলফিকার জাহেদী | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
ওটিটি প্ল্যাটফর্ম
| বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | নেটওয়ার্ক | টীকা |
|---|---|---|---|---|---|
| ২০২০ | সাবরিনা | বেবী | আশফাক নিপুন | হইচই | |
| ২০২২ | বোধ | দীপ্তি | অমিতাভ রেজা চৌধুরী | ||
| ২০২৫ | বোহেমিয়ান ঘোড়া | আম্বিয়া | |||
| ২০২৩ | মার্ডার ৯০’স | কুহু | আবু হায়াত মাহমুদ | RTV (Bangladesh) | |
| ২০২৫ | পাপকাহিনী | রুপা | শাহরিয়ার নাজিম | আইস্ক্রিন | |
| ২০২২ | আয়েশার সমুদ্র যাত্রা | আয়েশা | প্রদীপ্ত সাহা | Bongo |
| বছর | ধারাবাহিক/টেলিফিল্ম/নাটক | চ্যানেল | |
|---|---|---|---|
| ২০০৫ | ১২৩ সিসিমপুর | ||
| ২০০৬ | পিতা মাতা পুত্র ও মৌমিতা | এনটিভি | |
| ২০০৬ | ক্রান্তি | চ্যানেল আই | |
| ২০০৭ | মাটিবর্তী | এটিএন বাংলা | |
| ২০০৭ | আড্ডা | RTV | |
| ২০০৮ | বাহাদুর ডাক্তার | এটিএন বাংলা | |
| ২০০৮ | পাললিক মন | NTV | |
| ২০০৮ | ছায়াবিথী | চ্যানেল আই | |
| ২০০৮ | একটা কিনলে একটা ফ্রি | NTV | |
| ২০০৮ | মামা-ভাগ্নে | বাংলা ভিশন | |
| ২০০৮ | মায়ের দোয়া পরিবহন | দেশ টিভি | |
| ২০০৮ | মেটামরফসিস | দেশ টিভি | |
| ২০১২ | লংমার্চ | বাংলা ভিশন | |
| ২০১২ | সংসার | NTV | |
| ২০১২ | সাতকাহন | দেশ টিভি | |
| ২০১৩ | মাগো তোমার জন্য | NTV | |
| ২০১৪ | আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে | চ্যানেল আই | |
| ২০১৪ | প্রতিশোধ | চ্যানেল আই | |
| ২০১৯ | ফ্যামিলি ক্রাইসিস | NTV | |
| দেয়াল আলমারী | |||
| অভিনেতা | |||
| দি বস | |||
| বাফার জোন | |||
| বোধ | |||
| স্বর্ণমানব | |||
| বড়মেয়ে | |||
| যদিও সন্ধ্যা | |||
| পথের প্রান্তে | |||
| বহিরাগত | |||
| বৌভাগ | |||
| বাবার ঘর | |||
| 143 I Love You | |||
| ঈশ্বরের গল্প | |||
| গোলাপী আতর | |||
| মৃত্যু বাণ | |||
| খোঁড়া ঘোড়া | |||
| দেবদূত | |||
| জমজ ১ | |||
| চান্স মাস্টার | |||
| টিনের চশমা | |||
| অবাক যোগসুত্র | |||
| আহত পাখির গান | |||
| জননী | |||
| তুমি আমি অবশেষে | |||
| জীবনের কাছে | |||
| উধাও | |||
| বহিরাগত | |||
| রোল নাম্বার ওয়ান | |||
| জামাই পাগল | |||
| নায়িকা তুমি কার | |||
| অসংহতি | |||
| বিশেষ দ্রষ্টব্য | |||
| টাকা কথা বলে | |||
| মাই সেকেন্ড হোম | |||
| ইলেকশন | |||
| টিয়া পাখি এবং কতিপয় সাদাখাম | |||
| স্বপ্নের বাড়ি | |||
| গোপিত | |||
| ক্লান্ত নয়ন | |||
| প্যারাডক্স |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| প্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|---|
| ২৬ ডিসেম্বর ২০১৭ | আরটিভি স্টার অ্যাওয়ার্ড | এক ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) | আহত পাখির গান | বিজয়ী | [১৫] |
| ৩০শে মার্চ ২০১৮ | মেরিল-প্রথম আলো পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) | ছিটকিনি | বিজয়ী | [১২] |
| ৫ এপ্রিল ২০১৯ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | হালদা | বিজয়ী | [১৬] |
| ৮ই ডিসেম্বর ২০১৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | বিজয়ী | [১৭] | |
| ২০২৫ | ডেইলিস্টার ওটিটি এওয়ার্ড | শ্রেষ্ঠ অভিনেত্রী | অসময় | বিজয়ী | |
| ২০২৩ | বাইফা পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | বোধ | বিজয়ী | |
| ২০২৫ | বাইফা পুরস্কার | যুগান্তকারী অভিনেত্রী (তারকা জরিপ - ওটিটি) | অসময় | বিজয়ী | |
| যুগান্তকারী অভিনেত্রী (জুরি - ওটিটি) | |||||
| ২০২৬ | বোহেমিয়ান ঘোড়া | বিজয়ী | [১৮] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Runa Khan - A Soulful and Passionate Artist"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ হালদার, মিঠু (১১ জানুয়ারি ২০১৮)। "দুঃখ বিলাসিতার সময় আমার নাই: রুনা খান"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "অপি করিমের বিকল্প রুনা খান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ কিবরিয়া, মারুফ (২৯ নভেম্বর ২০১৬)। "প্রস্তুত রুনা খান"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "উচ্ছ্বসিত রুনা খান"। বাংলা ট্রিবিউন। ১৬ জুলাই ২০১৭। ২৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ ইসলাম, কামরুল (২৯ ডিসেম্বর ২০১৭)। "সত্যিই আমি ভাগ্যবতী: রুনা খান"। বিডি জার্নাল। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।
- ↑ "অপেক্ষায় রুনা খান"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ মিথিলা, হাবিবা নাজনীন (১৭ নভেম্বর ২০১৭)। "'হালদা'য় চট্টগ্রামের ভাষা বলতে তেমন অসুবিধা হয়নি: রুনা খান"। চ্যানেল আই অনলাইন। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ৮ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "শিল্পীদের পাঁচ বছরের পাওনা মেটাল বাচসাস"। দৈনিক প্রথম আলো। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "প্রথম চলচ্চিত্র নিয়ে আসছেন রুনা খান"। দৈনিক ভোরের কাগজ (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "চলচ্চিত্রে সমালোচক পুরস্কার যাঁদের হাতে"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "'দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না'"। Prothomalo। ২৩ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২৬।
- ↑ "মেয়েকে নিয়ে 'ছিটকিনি' দেখলেন রুনা খান"। এনটিভি অনলাইন। ১৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যারা পেলেন 'সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭'"। আরটিভি অনলাইন (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "সুবর্ণজয়ন্তীতে ২০১৪ থেকে ২০১৮ বাচসাস পুরস্কার বিজয়ীরা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী"। দৈনিক ইত্তেফাক। ৮ ডিসেম্বর ২০১৯। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১।
- ↑ "বাইফার ৫ম আসরে পুরস্কৃত সেরা তারকারা | বিনোদন"। সময় টিভি। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে রুনা খান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রুনা খান (ইংরেজি)
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর বাংলাদেশী অভিনেত্রী
- টাঙ্গাইল জেলার অভিনয়শিল্পী
- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী
- বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী
- বাংলাদেশী মঞ্চ অভিনেত্রী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) বিজয়ী
- বাচসাস পুরস্কার বিজয়ী
- মেরিল-প্রথম আলো পুরস্কার বিজয়ী
- বাইফা পুরস্কার বিজয়ী
- ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী