বিষয়বস্তুতে চলুন

শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম

শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম
লালপুর স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নামলালপুর উপজেলা স্টেডিয়াম (২০ অক্টোবর,২০০৬ - ০৪ এপ্রিল, ২০১৩)
অবস্থানলালপুর উপজেলা, নাটোর, বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°১১′৫৬.০০″ উত্তর ৮৮°৫৯′২২.৮০″ পূর্ব / ২৪.১৯৮৮৮৮৯° উত্তর ৮৮.৯৮৯৬৬৬৭° পূর্ব / 24.1988889; 88.9896667
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকলালপুর উপজেলা ক্রীড়া সংস্থা
ধারণক্ষমতা৩০০০০
উপস্থিতির রেকর্ড৩০০০০[]
আয়তনপ্রায় গোলাকার
ক্ষেত্রফলপাঁচ একর
উপরিভাগঘাস
স্কোরবোর্ডনেই
নির্মাণ
কপর্দকহীন মাঠ২০০৪
নির্মিত২০০৬
চালু২০ অক্টোবর ২০০৬
নির্মাণ ব্যয় ২,৩৭,৬২,৭০০

শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম ২০০৬ সালে নির্মিত[], বাংলাদেশের একটি উপজেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি নাটোর জেলার লালপুর উপজেলা সদর হতে এক কিলোমিটার[] পশ্চিমে বৈদ্যনাথপুর এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিলের আঁখচাষের ভূমিসীমার পূর্ব প্রান্তে লালপুর- গোপালপুর-ওয়ালিয়া-বনপাড়া সড়কের পাশে অবস্থিত।[] এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহের কর্মসূচি, উপজেলা পর্যায়ের খেলাধুলা আয়োজিত হয়।[] বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[] ও উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। এটি জেলার দ্বিতীয় স্টেডিয়াম, প্রথমটি শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম

নির্মাণ ইতিহাস

[সম্পাদনা]

জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১১টি উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। এটি সেগুলির মধ্যে একটি।[] ২০০৪ সাল হতে ২ কোটি ৩৭ লক্ষ ৬২ হাজার ৭০০ টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ শুরু হয়।[] ২০ অক্টোবর, ২০০৬ তারিখে স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়।[] ৪ এপ্রিল, ২০১৩ তারিখে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের নামে স্টেডিয়ামের নাম রাখা হয়।[][]

কাঠামো

[সম্পাদনা]

স্টেডিয়ামটি পাঁচ একর জমির উপর নির্মিত।[] মাঠটি পুরোপুরি গোলাকার নয়। স্টেডিয়ামটির কংক্রিট নির্মিত ৩০০০০ দর্শক ধারণক্ষম পূর্নাঙ্গ গ্যালারি রয়েছে।[]

আয়োজন

[সম্পাদনা]

এই স্টেডিয়ামে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতাবিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনী এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।[][][]

উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ২০১২ সালে এই ভেন্যুতে শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল কাপ খেলা হয়।[] ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর এই ভেন্যুতে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।[১০] একই বছর ১৫ সেপ্টেম্বর লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।[১১] ২০২৩ সালের ০৬ মে স্থানীয় ফুটবল ম্যাচে স্টেডিয়ায়টিতে সর্বাধিক ৩০ হাজার দর্শকের সমাগম ঘটে।[]

ক্রীড়ানুষ্ঠান ছাড়াও যাত্রাপালা ও সার্কাসের জন্য স্টেডিয়ামটি ব্যবহার করা হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "কানায় কানায় পূর্ণ ৩০ হাজার দর্শকের স্টেডিয়াম"প্রথম আলো। ৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৫
  2. 1 2 3 4 5 6 7 8 9 "এটা স্টেডিয়াম, না কাশবন?"প্রথম আলো। ১০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯
  3. "লালপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামে কাশফুল"দৈনিক বর্তমান। ১০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯
  4. "অবকাঠামো | অন্যান্য সকল"জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯
  5. ইসলাম, রফিকুল (৫ ফেব্রুয়ারি ২০২৪)। "শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প হাজার হাজার কোটি টাকার স্থাপনা রক্ষণাবেক্ষণে নেই কোনো বরাদ্দ"জাগো নিউজ। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪
  6. "Upazila Stadium | National Sports Council l Ministry of Youth and Sports"web.archive.org। ২ জানুয়ারি ২০১৫। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  7. "বীরশ্রেষ্ঠদের নামে পাঁচ জেলা স্টেডিয়াম"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯
  8. "লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত"সিল্ক সিটি নিউজ। ১০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯
  9. "নাটোরে লালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত"নিউজ ঢাকা ২৪ ডট কম। ২৬ মার্চ ২০১৯। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯
  10. "লালপুরে জাতীয় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট"দৈনিক শিক্ষা। ৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯
  11. "লালপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবলে গোপালপুর পৌরসভা চ্যাম্পিয়ন"দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ। ১৫ সেপ্টেম্বর ২০১৮। ২৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]