রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম
রাজশাহী স্টেডিয়াম | |
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম | |
![]() | |
| পূর্ণ নাম | রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম |
|---|---|
| প্রাক্তন নাম | শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম |
| অবস্থান | রাজশাহী, বাংলাদেশ |
| স্থানাঙ্ক | ২৪°২২′৫২.৬৮″ উত্তর ৮৮°৩৫′২৭.৯৮″ পূর্ব / ২৪.৩৮১৩০০০° উত্তর ৮৮.৫৯১১০৫৬° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ[১] |
| পরিচালক | জাতীয় ক্রীড়া পরিষদ[১] |
| ধারণক্ষমতা | ১৫,০০০ |
| আয়তন | ১৮৬ মিঃ x ১৩৮ মিঃ |
| উপরিভাগ | ঘাস |
| নির্মাণ | |
| নির্মিত | ২০০৪ |
| চালু | ২০০৪ |
| ভাড়াটে | |
| বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুরন্ত রাজশাহী | |
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত একটি স্টেডিয়াম। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৫,০০০ এবং এটি প্রতিষ্ঠা করা হয় ২০০৪ সালে। স্টেডিয়ামটি প্রধানত ক্রিকেটের জন্য ব্যবহৃত হয়।[২][৩] দীর্ঘদিন স্থাপনাটি কামারুজ্জামানের নামে পরিচিত ছিল। ২০২৫ সালের ২৩ মার্চ, স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম রাখা হয়।[৪][৫]

ইতিহাস
[সম্পাদনা]স্টেডিয়ামটি ২০০৪ সালে নির্মিত হয় ও এর ধারণক্ষমতা ১৫,০০০। এই স্টেডিয়ামে ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ এবং ২০১০ সালের দক্ষিণ এশীয় গেমসের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দর্শক ধারণক্ষমতা বাড়ানোর জন্য এবং মাঠের বড় উন্নতি করার জন্য সম্প্রতি স্টেডিয়ামটি সরকারের কাছ থেকে তহবিল পায়। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় স্টেডিয়াম। এটি জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হোম গ্রাউন্ড। এই স্টেডিয়ামের পাশে ক্লেমন ক্রিকেট একাডেমী অবস্থিত।
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৬।
- ↑ "Shaheed Kamruzzaman Stadium"। ESPN Cricinfo।
- ↑ আহমেদ, হাবিব (৩১ জানুয়ারি ২০২৬)। "বিভাগীয় স্টেডিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সুইমিংপুলে ক্রীড়াপ্রেমি মিনুর অবদান"। বাংলা এফ এম। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৬।
- ↑ "আরও দুই আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন"। প্রথম আলো। ২৩ মার্চ ২০২৫। ১১ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৫।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২৩ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৬ – ইন্টারনেট আর্কাইভ এর মাধ্যমে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
| বাংলাদেশের ক্রীড়া স্থাপনা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
