বিষয়বস্তুতে চলুন

বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়াম

বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানবেগমগঞ্জ উপজেলা, নোয়াখালী, বাংলাদেশ
স্থানাঙ্ক২২°৫৬′৫১.১০″ উত্তর ৯১°০৬′৩৬.৩০″ পূর্ব / ২২.৯৪৭৫২৭৮° উত্তর ৯১.১১০০৮৩৩° পূর্ব / 22.9475278; 91.1100833
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকবেগমগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা
উপরিভাগঘাস
স্কোরবোর্ডনেই
নির্মাণ
কপর্দকহীন মাঠ১৯৯৪
নির্মিত১৯৯৪-২০০৫
চালু২০০৬
নির্মাণ ব্যয় ৩,৯৬,৮১,০০০

বেগমগঞ্জ উপজেলা স্টেডিয়াম ২০০৬ সালে সক্রীয় হওয়া বাংলাদেশের একটি উপজেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুরে অবস্থিত।[] ক্রীড়া স্থাপনাটি ঐ জেলার উপজেলা পর্যায়ের স্টেডিয়াম দুইটির অন্যতম।[] বাংলাদেশের বেশিরভাগ স্টেডিয়ামের মতই এটিও জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা[] ও উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। স্টেডিয়ামটি বিভিন্ন আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ব্যবহার হয়।

নির্মাণ

[সম্পাদনা]

জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১১টি উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়। এটি সেগুলির মধ্যে একটি।[] ১৯৯৪ সালে স্টেডিয়ামটি নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ ও নির্মাণ শুরু হয়। ১৯৯৪ হতে ২০০৫ পর্যন্ত ধাপে ধাপে ৩ কোটি ৯৬ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে স্টেডিয়ামটির বিভিন্ন অংশের নির্মাণকার্য চলে;[] তবে স্টেডিয়ামটির নির্ধারিত সীমা ও মাঠ থাকলেও এটি একটি অসম্পূর্ণ ক্রীড়া স্থাপনা।[]

কাঠামো

[সম্পাদনা]

স্টেডিয়ামের মূল মাঠের চারদিকে গ্যালারী নেই, প্রবেশ পথের সাথে একটি খেলোয়াড়দের স্নানাগার, বিশ্রামকক্ষ সম্বলিত ভবন ও ভবনের দুপাশে একটি করে গ্যালারী আছে।[] নির্মাণ অসম্পূর্ণ হলেও স্টেডিয়ামটি বয়স ভিত্তিক আঞ্চলিক ক্রিকেট,[][]ফুটবল[] খেলার আয়োজন হয়ে থাকে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "বেগমগঞ্জ স্টেডিয়াম এখন গো-চারণ ভূমি, জীর্ণ ভবন"দৈনিক সংবাদ। ১৭ অক্টোবর ২০২১। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  2. "নোয়াখালী জেলার খেলাধুলা ও বিনোদন সংক্রান্ত তথ্য"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, নোয়াখালী জেলা। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২
  3. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২
  4. ইসলাম, রফিকুল (৫ ফেব্রুয়ারি ২০২৪)। "শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প হাজার হাজার কোটি টাকার স্থাপনা রক্ষণাবেক্ষণে নেই কোনো বরাদ্দ"জাগো নিউজ। ১৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪
  5. "Upazila Stadium | National Sports Council l Ministry of Youth and Sports"web.archive.org। ২ জানুয়ারি ২০১৫। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
  6. ইমন, ইয়াকুব নবী (১৬ জুন ২০২২)। "বেগমগঞ্জ স্টেডিয়াম এখন গো-চারণ মাঠ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৪
  7. "শেষ ম্যাচে ১০ উইকেটে হারলো রাঙামাটি"পাহাড় ২৪ ডট কম। ৬ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  8. "অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে বি-বাড়িয়াকে হারিয়েছে চট্টগ্রাম জেলা দল"দৈনিক আজাদী। ৬ জানুয়ারি ২০২২। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  9. "বেগমগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন | অন্যান্য"দৈনিক ইত্তেফাক। ১০ সেপ্টেম্বর ২০১৮। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]