বিষয়বস্তুতে চলুন

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম
মানচিত্র
পূর্ণ নামশহীদ এ কে শামসুদ্দিন স্টেডিয়াম
প্রাক্তন নামজিন্না স্টেডিয়াম
সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম
অবস্থানহোসেনপুর, সিরাজগঞ্জ বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°২৭′২০.৮০″ উত্তর ৮৯°৪২′৩৯.৩০″ পূর্ব / ২৪.৪৫৫৭৭৭৮° উত্তর ৮৯.৭১০৯১৬৭° পূর্ব / 24.4557778; 89.7109167
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকসিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
ক্ষেত্রফল১৩ একর
উপরিভাগঘাস
স্কোরবোর্ডনেই
নির্মাণ
কপর্দকহীন মাঠ৯ জানুয়ারি ১৯৬৭
ভাড়াটে
সিরাজগঞ্জ মোহামেডান (২০০৩)[]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম (সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম নামেও পরিচিত)[] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্থাপনাটি সিরাজগঞ্জ জেলার সদর থানায় সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুরে স্টেডিয়াম ও সদর হাসপাতাল সড়কে পূর্বে অবস্থিত।[] স্টেডিয়ামটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিজরিত স্থান। এই স্টেডিয়ামে নিয়মিত খেলা আয়োজনের পাশাপাশি বাংলাদেশের দিবসসমূহের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।[] বাংলাদেশের বেশীর ভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত ও এবং স্থানীয় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৬৭ সালের ৯ জানুয়ারি পাবনা জেলা পরিষদ, সিরাজগঞ্জ মহকুমায় একটি স্টেডিয়াম নির্মাণের জন্য শহরের হোসেনপুরে ধানবান্ধি মৌজায় ৪০ বিঘা জমি অধিগ্রহণ করে। এখানে এটি স্থায়ী হ্যালিকপ্টার অবতরণের বন্দর বানানোর পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে বন্দরের জমি স্টেডিয়ামের জন্য দেওয়া হয়।[]

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পূর্বে স্থাপনাটি 'জিন্না স্টেডিয়াম' নামে পরিচিত ছিল।[] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগেই ১৯৭১ সালের ৩ মার্চ থেকে সিরাজগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধারা এই স্টেডিয়ামে অস্ত্র চালনার প্রাথমিক প্রশিক্ষণ নিতেন। মুক্তিযুদ্ধের সময় এ স্টেডিয়ামে প্রশিক্ষণ চালু ছিল। [] পরবর্তীতে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত আবুল কালাম শামসুদ্দিনের সম্মানে স্থাপনাটির নাম 'এ কে শামসুদ্দিন স্টেডিয়াম' করা হয়।[]

অবকাঠামো

[সম্পাদনা]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম ১৩ একর ভূমির উপর নির্মিত।[] এটির মাঠ চারপাশে গ্যালারির জন্য অতিরিক্ত স্থান আছে। গ্যালারি অর্ধ নির্মিত। গ্যালারিতে প্রবেশের চারটি প্রবেশপথ আছে। স্টেডিয়ামের বাহিরে দক্ষিণাংশে একটি জলাশয় রয়েছে।

আয়োজন

[সম্পাদনা]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা পর্যায়ের বিভিন্ন খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের নিয়মিত আয়োজন হয়।[১০][১১][১২] নিয়মিত ক্রীড়ানুষ্ঠান ছাড়াও স্টেডিয়ামটিতে বাংলাদেশের জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।[]

২০০৩ সালের ১৮-২৯ জুন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর সিরাজগঞ্জ অঞ্চলের বাছাইপর্বের খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 শোগল, হ্যান্স (২৪ ফেব্রুয়ারি ২০০৪)। "Bangladesh 2003"আরএসএসএসএফ। ১৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  2. "অন্যান্য সকল স্টেডিয়াম"জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০
  3. 1 2 "ক্রীড়াঙ্গন স্থবির, স্টেডিয়ামে চরে গরু-ছাগল"প্রথম আলো। ১৮ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  4. 1 2 "নানা আয়োজনে সারাদেশে বিজয় দিবস পালিত"বাংলা ট্রিবিউন। ১৬ ডিসেম্বর ২০১৫। ২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  5. "সিরাজগঞ্জ জেলা খেলাধুলা ও বিনোদন অবকাঠামো"সিরাজগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন। ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  6. "Stadium at Sirajganj" [সিরাজগঞ্জে স্টেডিয়াম]দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ঢাকা। ১১ জানুয়ারি ১৯৬৭। পৃ. । সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৬ সেন্টার ফর রিসার্চ লাইব্রেরিজ এর মাধ্যমে।
  7. "মুক্তিযুদ্ধের গল্পঃ সাধারণের চোখে মুক্তিযুদ্ধ"অভিযাত্রা। ২৪ নভেম্বর ২০২০। ১৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  8. "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাঃ সিরাজগঞ্জ জেলা"সিরাজগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  9. "সিরাজগঞ্জে জেলা প্রশাসক মরহুম শামসুদ্দিন নামে নবনির্মিত ৩ টি স্থাপনা উদ্বোধন করলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন"দৈনিক চিত্র। ১৩ অক্টোবর ২০২৩। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪
  10. "সিরাজগঞ্জে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু"সময় টিভি। ২৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  11. "সিরাজগঞ্জে ৩৩তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৭ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০
  12. "সিরাজগঞ্জে শুরু হল বঙ্গবন্ধু এসপিএল ক্রিকেট টুর্নামেন্ট"একুশে টিভি। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]