শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম
| মিরপুর ইনডোর স্টেডিয়াম | |
![]() | |
| অবস্থান | ১০ নং মিরপুর, ঢাকা, বাংলাদেশ |
|---|---|
| স্থানাঙ্ক | ২৩°৪৮′৪১.৮৮″ উত্তর ৯০°২১′৫৯.২৭″ পূর্ব / ২৩.৮১১৬৩৩৩° উত্তর ৯০.৩৬৬৪৬৩৯° পূর্ব |
| মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| পরিচালক | জাতীয় ক্রীড়া পরিষদ |
| ধারণক্ষমতা | ৫,০০০ |
| চালু | ১৯৯৩ |
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত একটি ইনডোর স্টেডিয়াম।[১] এটি মিরপুর ইনডোর স্টেডিয়াম নামেও পরিচিত। ১৯৯৩ সালে দক্ষিণ এশিয় গেমস উপলক্ষ্যে চালু হওয়া এ স্টেডিয়ামে ভলিবল, টেনিস, মার্শাল আর্ট সহ ইনডোর খেলা সমূহ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভলিবল দল এ স্টেডিয়ামকে তাদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯১ সালে জাতীয় ক্রীড়া পরিষদ স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা শুরু করে। ১৯৯৩ সালে ৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমসের প্রাক-কালে স্টেডিয়ামের নির্মাণ সম্পন্ন হয়।[২] গেমস পরবর্তী সংস্কার সহ ১৯৯১-১৯৯৪ সালের মধ্যে স্টেডিয়ামটি নির্মাণে ৩৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয় হয়।[৩] ২০১৫ সালে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন উন্নয়ন করার জন্যে।[৪] ২০১৬ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুনার্মেন্টের সময় আগুন লেগে স্টেডিয়ামের কিছু ক্ষতি হয়।[৫]
- স্টেডিয়ামের প্রধান ফটক
- স্টেডিয়ামের অভ্যন্তর
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অন্যন্য সকল স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদ"। nsc.gov.bd। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯।
- 1 2 "Stand fans to the rescue of table tennis tourney"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৭ মে ২০২৫। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৫।
- ↑ "Structures Under NSC"। জাতীয় ক্রীড়া পরিষদ (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।
- ↑ "শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের উন্নয়নে বরাদ্দ ৩ লাখ"। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগুন!"। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
