বিষয়বস্তুতে চলুন

শামসুল হুদা স্টেডিয়াম

স্থানাঙ্ক: ২৩°০৯′৫০.৪২″ উত্তর ৮৯°১২′১১.৩৯″ পূর্ব / ২৩.১৬৪০০৫৬° উত্তর ৮৯.২০৩১৬৩৯° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শামসুল হুদা স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানযশোর, বাংলাদেশ
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ[১]
ধারণক্ষমতা১২,০০০[২]
উপরিভাগঘাস
চালু১৯৫৯

শামসুল হুদা স্টেডিয়াম বাংলাদেশের যশোর জেলা শহরে অবস্থিত একটি স্টেডিয়াম যা যশোর স্টেডিয়াম নামেও পরিচিত। স্টেডিয়ামটি ফুটবল ও ক্রিকেট উভয় খেলার জন্য নির্মিত হয়। ২০০০ সাল থেকে এ স্টেডিয়ামে প্রথম শ্রেণী ও লিস্ট এ ক্রিকেট অনুষ্ঠিত হয়ে আসছে।[৩][৪] ২০১৬ বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।[৫] ২০১৬ সালে বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ১২ হাজার দর্শক সমাগম ঘটে।[৬] ক্রিকেট ও ফুটবল ছাড়াও এখানে জেলা ও আঞ্চলিক পর্যায়ের হকি,[৭] হ্যান্ডবল, খো খো ও মল্লক্রীড়া আয়োজন হয়ে থাকে।[৮] বাংলাদেশের বেশিরভাগ ক্রীড়া স্থাপনার মতো জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত এবং এবং স্থানীয় যশোর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[৯]

মূল স্টেডিয়ামের অবকাঠামাতে জিমনেশিয়াম, বাস্কেটবল কোর্ট ও ভলিভল কোর্ট অন্তর্গত।[৮]

১৯৫৯ সালের ৫ জানুয়ারি স্টেডিয়ামটির শিলান্যাশ করা হয়। একই বছর ১ মার্চ, জেলা ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস গ্যালারির শিলান্যাশ করেন। অর্থায়নে রুহুল কুদ্দুসের অবদান থাকায় প্রাথমিক অবকাঠামো নির্মাণের পর এটি 'রুহুল কুদ্দুস স্টেডিয়াম' নামে পরিচিত ছিল। এর প্রাথমিক ক্ষেত্র ছিল ৭.৯ একর।[১০] স্থাপনাসহ যশোর স্টেডিয়ামের মোট জমির পরিমাণ ছয় একর ৯৫ শতক।[১১] এর মধ্যে মূল মাঠের আয়তন পাঁচ একর ৯১ শতক। ১৯৮৮ সালে যশোরের ক্রীড়াবিদ শামসুল হুদার নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়।[১২]

উল্লেখযোগ্য আয়োজন

[সম্পাদনা]
  • জানুয়ারি, ২০১৮ঃ জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার ২৭তম আসর এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।[১৩]
  • ১৭-২৮ জুন, ২০১৯ঃ এই ভেন্যুতে বাংলদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে 'জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’-এর যশোর জোনের প্রতিযোগিতা হয়।[১৪]
  • ২০ জুন, ২০১৯ঃ এই ভেন্যুতে বাংলদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে 'বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯(ট্যালেন্ট হান্ট)’-এর যশোর জোনের প্রতিযোগিতা হয়।[১৫][১৬][১৭]
  • ২০২৩ সালে বাংলাদেশের প্রথম খো খো জাতীয় চ্যাম্পিয়নশিপ এখানে অনুষ্ঠিত হয়।[১৮]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৬।
  2. ↑ "Jessore's taste of int'l football"। দ্য ডেইলি স্টার। ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।
  3. ↑ "Jessore District Stadium - Bangladesh - Cricket Grounds - ESPN Cricinfo"। Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।
  4. ↑ "The Home of CricketArchive"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৬।
  5. ↑ "গোল-পাল্টা গোলের খেলায় বাংলাদেশের জয়"। প্রথম আলো। ৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫।
  6. ↑ "উৎসব-উত্তেজনায় মাতোয়ারা যশোর"। জাগো নিউজ। ৮ জানুয়ারি ২০১৬। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫।
  7. ↑ "Inter-Dist Hockey: Jessore zonal champion" [আন্তঃজেলা হকিতে যাশোর জোনাল শিরোপা [জিতলো]]। দ্য পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ঢাকা। ৭ ফেব্রুয়ারি ১৯৬৭। পৃ. ৮। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬ – সেন্টার ফর রিসার্চ লাইব্রেরিজ এর মাধ্যমে।
  8. 1 2 রহমান, আবীর (২০ ফেব্রুয়ারি ২০২৩)। "এক মাঠেই সব খেলা!"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০২৫।
  9. ↑ ইসলাম, মাহফুজুল (২৯ সেপ্টেম্বর ২০২০)। "জেলা স্টেডিয়ামগুলোর বেহাল দশা"। নিউজ টুয়েন্টি ফোর। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৬। সারাদেশের স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। আর দেখভালের দায়িত্বে জেলা ক্রীড়া সংস্থা।
  10. ↑ "Promises of help to Jessore Stadium yet to be fulfilled" [যশোর স্টেডিয়ামকে সাহায্যের প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি]। দ্য পাকিস্তান অবজার্ভার। ঢাকা। ৩০ মে ১৯৬৪। পৃ. ৭। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২৬ – সেন্টার ফর রিসার্চ লাইব্রেরিজ এর মাধ্যমে।
  11. ↑ হাসান, জাহিদ (৯ সেপ্টেম্বর ২০২৬)। "প্রাণ পেতে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম, বরাদ্দ ৩৪ কোটি টাকা"। স্টার নিউজ। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
  12. ↑ Deshkal, Shampratik। "দেশের ক্রীড়াঙ্গনের নক্ষত্র শামস-উল-হুদা"। Shampratik Deshkal। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৫।
  13. ↑ "জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা অপরাজিত চ্যাম্পিয়ন বিজিবি"। gonews24 (বন ভাষায়)। ৭ জানুয়ারি ২০১৮। ২৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  14. ↑ "জেএফএ কাপ ফুটবলে চূড়ান্ত পর্ব আজ থেকে"। shomoyerkhobor.com। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
  15. ↑ "UNICEF U-16 football from today"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০১৯। ২০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
  16. ↑ "U-16 Women's Football begins Thursday"। ঢাকা ট্রিবিউন। ২০ জুন ২০১৯। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
  17. ↑ "U-16 Girls's Soccer starts Thursday"। SPORT NEWS (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১৯। ২৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯।
  18. ↑ "যশোরে শুরু হয়েছে জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ"। রাইজিংবিডি.কম। ২৬ জুলাই ২০২৩। ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৪।