বিষয়বস্তুতে চলুন

শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম

শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নাম
  • শরীয়তপুর মহকুমা স্টেডিয়াম (১৯৭৮-১৯৮৪)
  • শরীয়তপুর জেলা স্টেডিয়াম (১৯৮৪-২০১১)
অবস্থানশরীয়তপুর, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°১২′০৬.৪০″ উত্তর ৯০°২০′২৫.৫০″ পূর্ব / ২৩.২০১৭৭৭৮° উত্তর ৯০.৩৪০৪১৬৭° পূর্ব / 23.2017778; 90.3404167
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকশরিয়তপুর জেলা ক্রীড়া সংস্থা
ধারণক্ষমতা১২০০০
ক্ষেত্রফল৬ একর
উপরিভাগঘাস
নির্মাণ
কপর্দকহীন মাঠ১৯৭৮
চালু১৯৮০
পুনঃসংস্কার১৯৯৩-১৯৯৪
২০১৪-২০১৫
২০২১-২০২২
নির্মাণ ব্যয়
  • ৳ ২৫.৬২ লাখ (১৯৯৩-১৯৯৪)
  • ৳ ৩.৮০ কোটি (২০১৪-২০১৫)
  • ৳ ১৬.০ কোটি (২০২১-২০২২)
সাধারণ ঠিকাদারমল্লিক কন্সট্রাকশন (২০২১-২০২২)
ভাড়াটে
শরিয়তপুর জেলা ক্রীড়া সংস্থা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম[১] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম।[২] স্থাপনাটি ১৯৭৮ সালে নির্মিত,[৩] ও ১৯৮০ সালে চালু হয়েছে। বারো হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামটি শরীয়তপুর পৌরসভার ধনুকা মৌজায়, ডামুড্যা-শরীয়তপুর সড়কে বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের পাশে অবস্থিত।[৪] ছয় একর আয়তনের স্থাপনাটি শরীয়তপুর জেলার একমাত্র সম্পূর্ণ স্টেডিয়াম[৪][৫] বাংলাদেশের বেশীর ভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[১] ও স্থানীয় শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[৬]

স্টেডিয়ামটি জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলা, বয়স-শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্রীড়া, প্রতিভা অন্বেষণ কার্যক্রম ও স্থানীয় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ জেলা পর্যায়ের খেলার স্বাগতিক মাঠ হিসেবে ব্যবহার হয়। এছাড়া এটি জেলা পর্যায়ে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে রাষ্ট্রীয় কর্মসূচীর প্রধান আয়োজনস্থল।[৭]

ইতিহাস

[সম্পাদনা]

স্টেডিয়ামটির জন্য শরিয়তপুর মহকুমার ধনুকা মৌজায় ১৯৭৮ সালে জমি নির্ধারণ ও নির্মাণ শুরু হয়।[৩] ১৯৮০ সালে নির্মাণ সম্পন্ন ও চালু করা হয়।[৮] ১৯৮৪ সালে শরীয়তপুর মহকুমাকে জেলায় উত্তীর্ণ করলে, স্থাপনাটি জেলা স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল। ১৯৯৩-১৯৯৪ অর্থবছরে পঁচিশ লাখ বাষট্টি হাজার টাকা খরচে একবার সংস্কার করা হয়।[৯] ২০১১ সালের ১২ অক্টোবর বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের নামে নামকরণ করা হয়।[১০] ২০১৪-১৫ বছরে তিন কোটি আশি লাখ টাকা ব্যয়ে দ্বিতীয়বার স্টেডিয়ামটির সংস্কার ও সম্প্রসারণ ঘটে।[৮] ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয়বার ১৬ কোটি টাকা ব্যয়ে মল্লিক কন্সট্রাকশন স্টেডিয়ামটির গ্যলারি সম্প্রসারণ করে।[৫]

অবকাঠামো

[সম্পাদনা]

স্টেডিয়ামের মোট ভূমির পরিমাণ ৬ একর।[৩.১] মুল মাঠ ছাড়াও স্টেডিয়ামের অবকাঠামোতে দ্বিতল ভবন, নিরাপত্তা বেষ্টনী[৮.১] ও মাঠকে ঘিরে ১৩০০ ফুট দ্বিতল গ্যালারী আছে।[৮][৫] ২০২১-২২ সালের সম্প্রসারণের পর স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ১২০০০-এ উন্নীত হয়েছে।[৩.২] স্টেডিয়ামের চৌহদ্দিতে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে।[১১]

আয়োজন

[সম্পাদনা]

এটি শরিয়তপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে নিয়মিত অনুষ্ঠিত স্থানীয় ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন লিগের স্বাগতিক মাঠ।[৮][৩] লিগের পাশাপাশি জেলার খেলোয়াড়দের ফুটবল[১২] ও ক্রিকেট প্রশিক্ষণের মুল কেন্দ্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে জেলা ভিত্তিক অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ দলের খেলোয়াড়দের জেলাভিত্তিক প্রশিক্ষণ ও অনুশীলন আয়োজন করে।[৩]

ক্রীড়ানুষ্ঠানের বাইরে এটি বাংলাদেশের জাতীয় দিবসসমূহ তথা বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান যথা - জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের শারীরিক কসরৎ প্রদর্শনের প্রধান স্থান।[৭] স্টেডিয়ামটি মেলা ও সার্কাসের জন্য ব্যবহার হয়েছে।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
  2. ↑ "অন্যান্য সকল স্টেডিয়াম"। জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
  3. 1 2 3 4 ঘোষ, সত্যজিৎ (২৪ জানুয়ারি ২০২৪)। "শরীয়তপুর স্টেডিয়ামে খেলা বন্ধ রেখে মেলার আয়োজন, মাঠ নষ্ট"। প্রথম আলো। ২ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬।
    1. ↑ শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় ১৯৭৮ সালে ৬ একর জমির ওপর... ...জেলা স্টেডিয়ামটি নির্মাণ করা হয়।
    2. ↑ ১২ হাজার আসনবিশিষ্ট ওই স্টেডিয়ামে বছরজুড়ে ক্রিকেট, ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়।
  4. 1 2 3 রাজন, রাজিব হোসেন (২১ জানুয়ারি ২০২৪)। "প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে শরীয়তপুর স্টেডিয়ামে মাসব্যাপী মেলার আয়োজন"। বাংলা ট্রিবিউন। ২ জুলাই ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬।
  5. 1 2 3 "শরীয়তপুর স্টেডিয়ামের গ্যালারী নির্মানে প্রকৌশলীর অনুপুস্থিতে চলছে বেইজ ঢালাই!"। দৈনিক রুদ্রবার্তা। ৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬।
  6. ↑ ইসলাম, মাহফুজুল (২৯ সেপ্টেম্বর ২০২০)। "জেলা স্টেডিয়ামগুলোর বেহাল দশা"। নিউজ টুয়েন্টি ফোর। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৬। সারাদেশের স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। আর দেখভালের দায়িত্বে জেলা ক্রীড়া সংস্থা।
  7. 1 2 "শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন"। দৈনিক ইনকিলাব। ১৬ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬।
  8. 1 2 3 4 "নতুন সাজে শরীয়তপুর স্টেডিয়াম"। কালের কণ্ঠ। ১২ ফেব্রুয়ারি ২০১৬। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯।
    1. ↑ ২০১৪-১৫ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবন, ২০০ ফুট গ্যালারি ও নিরাপত্তা বেষ্টনী তৈরি করে নতুন সাজে সাজানো হয়েছে জেলা স্টেডিয়াম।
  9. ↑ "Shariatpur District Stadium"। জাতীয় ক্রীড়া পরিষদ (ইংরেজি ভাষায়)। ১৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৬।
  10. ↑ "বীরশ্রেষ্ঠদের নামে পাঁচ জেলা স্টেডিয়াম"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১২ অক্টোবর ২০১১। ১৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
  11. ↑ ইশ্রাফিল, বি এম (৮ জুলাই ২০২৪)। "শরীয়তপুরে হচ্ছে ইনডোর স্টেডিয়াম"। সময় টিভি। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৬। শরীয়তপুরে ইনডোর স্টেডিয়ামের জন্য সরকারিভাবে ১.৫ একর জমি রয়েছে। পাশাপাশি আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম করার জন্য আরও ৪ কোটি ৮১ লাখ টাকা অধিক গ্রহণের জন্য বরাদ্দ করা হয়েছে।
  12. ↑ "শরীয়তপুরে ফুটবল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ"। দৈনিক রুদ্রবার্তা। ১৮ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২৬।